ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দ্রুত গলছে অমরনাথের বরফের শিবলিঙ্গ, কারণ কী?


দ্রুত গলছে অমরনাথের বরফের শিবলিঙ্গ, কারণ কী?

ভারতের অমরনাথ যাত্রায় এবার রেকর্ডসংখ্যক ভক্তের সমাগম হয়েছে। গত বছর পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার এক বছরের বেশি সময় পর আবারও হাজার হাজার ভক্ত অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন।

প্রতিবছরের মতো এবারও ভক্তরা প্রাকৃতিকভাবে তৈরি বরফের শিবলিঙ্গ, যা ‘বাবা বরফানি’ নামেও পরিচিত, দর্শন ও পূজা দিতে অমরনাথ গুহায় যাচ্ছেন। তবে এই ধর্মীয় যাত্রার মধ্যেই উদ্বেগ বাড়িয়েছে একটি নতুন তথ্য।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ৫৭ দিনের অমরনাথ যাত্রা শুরু হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই গুহার ভেতরে থাকা বরফের শিবলিঙ্গের ৯০ শতাংশেরও বেশি গলে গেছে। ফলে শিবলিঙ্গটি প্রায় বিলীন হওয়ার অবস্থায় পৌঁছেছে।

আরও পড়ুন: সাইবার সুরক্ষা আইন সরকারের জন্য আত্মঘাতী হবে: ড. ইফতেখারুজ্জামান

বিশেষজ্ঞদের মতে, শুধু শিবলিঙ্গ গলে যাওয়া উদ্বেগের বিষয় নয়, বরং এত অল্প সময়ে এর দ্রুত গলে যাওয়াই বড় চিন্তার কারণ। তাদের ভাষ্য, এ ঘটনার পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে। তাপমাত্রা বৃদ্ধি, আবহাওয়ার পরিবর্তন এবং হিমালয় অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের প্রভাব এর অন্যতম কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বরফের শিবলিঙ্গের অস্বাভাবিক দ্রুত গলে যাওয়ার ঘটনা শুধুমাত্র একটি ধর্মীয় প্রতীককে নয়, হিমালয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবকেও নতুন করে সামনে নিয়ে এসেছে।

তাদের মতে, এটি ভবিষ্যতে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নিয়ে আরো বড় উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ইয়াবা উদ্ধার

 

কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজারে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে কোনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার (১২ জুলাই) সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


গোপালগঞ্জে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস

গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস সফলভাবে পালিত হয়েছে। জেলা প্রশাসন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনটি উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে।

রবিবার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

সভায় বক্তারা মন্তব্য করেন, একটি দেশের জনসংখ্যা বিভিন্ন দিকের সাথে যুক্ত থাকে, যেমন সে দেশের শিক্ষা, অর্থনীতি, উন্নয়ন, জীবনযাত্রার মান এবং সামাজিক অবক্ষয়। বক্তারা উল্লেখ করেন, বাল্যবিয়ে, অল্প বয়সে মাতৃত্ব এবং পুরুষদের মধ্যে পরিবার পরিকল্পনার বিষয়ে উদাসীনতা, এই তিনটি বিষয় বর্তমানে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

এছাড়া, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. সোহেল পারভেজ।

আলোচনা সভা শেষে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য ২০ জনকে সম্মাননা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ‘আয়রন ডোম’ তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


ভারতে ‘আয়রন ডোম’ তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল

ভারত ও ইসরায়েলের সামরিক এবং কৌশলগত সম্পর্ক একটি নতুন মাপের দিকে অগ্রসর হচ্ছে।

বিশ্বের বিভিন্ন স্থানে চলমান সংঘাতের ফলস্বরূপ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা বেড়ে গিয়েছে। এর পরিপ্রেক্ষিতে, ইসরায়েল তাদের অত্যাধুনিক ‘আয়রন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের উদ্দেশ্যে একটি নতুন কারখানা স্থাপন করার চিন্তাভাবনা করছে।

এই তথ্য ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির উদ্ধৃতিতে প্রকাশিত হয়েছে।

ইসরায়েলের প্রতিষ্ঠানটি বর্তমানে ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ‘তামির’ ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিষয়টি নিয়ে আলোচনা করছে। উল্লেখ্য যে, তামির আয়রন ডোম ব্যবস্থার প্রধান ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, যা শত্রুর রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংসের জন্য ব্যবহৃত হয়।

সূত্র জানাচ্ছে, এই পরিকল্পনা দুই দেশের মধ্যে সম্ভাব্য এক যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির কাঠামোর অংশ হতে পারে। প্রসঙ্গত, ভারতে উৎপাদন লাইনের স্থাপন হলে তারা তাদের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক সরবরাহ বৃদ্ধি করতে পারবে। একইসাথে, এর আওতায় উৎপাদন ব্যয়ও কমবে এবং জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত উৎপাদনের সক্ষমতা সৃষ্টি হবে।

এই ধরনের উদ্যোগ ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রতিরক্ষা উৎপাদন কর্মসূচিকে ত্বরান্বিত করতে পারে এবং আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতের অবস্থানকে আরো শক্তিশালী করবে।

ভারত ও ইসরায়েল তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ককে আরো প্রতিষ্ঠানের রূপ দেওয়ার পথে অগ্রসর হচ্ছে। দুই দেশের মধ্যে ঘোষিত বিশেষ কৌশলগত সম্পর্কের আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম যৌথ উৎপাদন, অত্যাধুনিক সামরিক প্রযুক্তির উন্নয়ন এবং জরুরি সময়ে দ্রুত সরবরাহের বিষয়গুলি অন্তর্ভুক্ত হতে পারে।

সূত্র দাবি করছে, প্রস্তাবিত কাঠামোটি দুই দেশের দীর্ঘমেয়াদী কার্যকর প্রতিরক্ষা সহযোগিতা আরও সুসংগঠিত এবং স্থায়ী রূপ দিতে সক্ষম হবে। বর্তমানে, রাফায়েল উত্তর ইসরায়েলের একটি কারখানায় আয়রন ডোমের তামির ইন্টারসেপ্টর উৎপাদন করছে।

প্রতিষ্ঠানটি গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানি রেথিয়নের সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রেও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে। এই কারখানা মার্কিন মেরিন কোরের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর সরবরাহ করে এবং প্রয়োজন হলে এটি ইসরায়েলের উৎপাদন সক্ষমতাকেও সহায়তা করতে পারে।

এছাড়া, রাফায়েল ছাড়াও ইসরায়েলি প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক এলবিট সিস্টেমস ভারতে তাদের হার্মিস-৯০০ ও হার্মিস-৪৫০ ড্রোন উৎপাদন করছে। হার্মিস-৯০০ ড্রোন ইসরায়েলে ‘স্টার’ নামেও পরিচিত এবং হার্মিস-৪৫০ ‘জিক’ নামেও পরিচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে বন্ধ সুগার মিল চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


রংপুরে বন্ধ সুগার মিল চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে প্রশাসন

 প্রশাসন দীর্ঘদিন বন্ধ থাকা রংপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর সুগার মিলের পুনরায় চালুর সম্ভাবনা ও অবকাঠামোগত সক্ষমতা যাচাই করে দেখছে।

জাতীয় সংসদের ৩১২ নম্বর সংরক্ষিত মহিলা আসনের (রংপুর-৫ ও ৬) সংসদ সদস্য জেবা আমিনা খান এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম গতকাল মিলটি পরিদর্শন করেছেন।

গতকাল শনিবার (১১ জুলাই) দিনব্যাপী, তারা শ্যামপুর সুগার মিলের কারখানা, উৎপাদন ইউনিট, ওয়ার্কশপসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তারা মিলের সার্বিক অবস্থা, যন্ত্রপাতির সক্ষমতা, অবকাঠামোগত উন্নয়ন, উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর সম্ভাবনা এবং দেশের চিনি শিল্পের উন্নয়নে করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে অতিথিরা জানান, বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালুর উদ্যোগের অংশ হিসেবে শ্যামপুর সুগার মিলের বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। মিলটি চালু হলে এ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি, আখ চাষের সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এছাড়া, পরিদর্শনকালে শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি, বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও, রংপুর জেলা বিএনপির সদস্য ও মিঠাপুকুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আল ইমরান সুজন, স্থানীয় নেতৃবৃন্দ এবং মিলের সাবেক এমপ্লয়িজ নেতারাও পরিদর্শনে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%