ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

রামিসা হত্যা: শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব


রামিসা হত্যা: শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব

শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। শিশু রামিসা আক্তার হত্যার মামলার রায়ে এ পর্যবেক্ষণ করেছেন ট্রাইব্যুনাল।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে আদালত বলেছেন, যখন কোনো শিশু যৌন নির্যাতন, সহিংসতা কিংবা হত্যার মতো জঘন্য অপরাধের শিকার হয়, তখন তা শুধু একটি পরিবারকে নয়, সমগ্র সমাজকে গভীরভাবে আহত করে এবং রাষ্ট্রের ন্যায়বিচার ব্যবস্থার কার্যকারিতাকেও প্রশ্নের মুখে দাঁড় করায়।

আজ রোববার ঢাকা মহানগর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন শিশু রামিসা হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে এসব কথা বলেন। এদিন শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডের পাশাপাশি সোহেলের ৫ লাখ টাকা ও স্বপ্নার ২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশও দেয়া হয়েছে। এই অর্থদণ্ডের টাকা রামিসার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ডের টাকা দিতে না পারলে আসামি সোহেল ও স্বপ্নার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বিক্রি করে দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

আরও পড়ুন: এনসিপির আহ্বায়ক হলেন নাহিদ, সদস্যসচিব আখতার

রায়ের পর্যবেক্ষণে বিচারক আরো বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের এই মামলাটি কেবল একটি ফৌজদারি বিচারিক কার্যক্রম নয়, এটি আমাদের সমাজের বিবেক, মানবতা, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং আইনের শাসনের প্রতি এক গভীর ও কঠিন পরীক্ষা। একটি নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অভিযোগে দায়েরকৃত এ মামলার প্রতিটি পৃষ্ঠা বেদনা, ক্ষোভ, উদ্বেগ এবং ন্যায়বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। শিশুরা নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সভ্য ও মানবিক রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে গঠিত এই ট্রাইব্যুনালে বর্তমানে এক হাজার আটশরও বেশি বিচারাধীন মামলা রয়েছে, যার প্রতিটি মামলাই শিশুদের প্রতি সংঘটিত সহিংসতা, যৌন নির্যাতন, শারীরিক নির্যাতন অথবা অন্যান্য গুরুতর অপরাধের সঙ্গে সম্পৃক্ত। প্রতিটি মামলার পেছনে রয়েছে একটি শিশুর অসহনীয় যন্ত্রণা, একটি পরিবারের দীর্ঘশ্বাস এবং ন্যায়বিচারের জন্য প্রতীক্ষারত অসংখ্য মানুষের প্রত্যাশা। সেই প্রেক্ষাপটে শিশু রামিসার মামলাটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এ মামলায় তদন্ত, বিচারিক কার্যক্রম এবং সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। ট্রাইব্যুনাল সন্তোষের সঙ্গে লক্ষ্য করেছে যে তদন্তকারী সংস্থা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। একইভাবে, বিজ্ঞ প্রসিকিউশন মামলার সকল গুরুত্বপূর্ণ সাক্ষীকে অতি অল্প সময়ের মধ্যে আদালতের সম্মুখে উপস্থাপন করে বিচারকার্য দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা, প্রসিকিউশন এবং বিচারকার্যে সংশ্লিষ্ট সকলের এই আন্তরিকতা ও পেশাদারিত্ব প্রশংসার দাবিদার।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, আদালত প্রত্যাশা করে যে শিশু রামিসার মামলার ন্যায় দ্রুত, দক্ষ, নিরপেক্ষ ও মানসম্মত তদন্ত এবং বিচারিক কার্যক্রম ভবিষ্যতে শিশু নির্যাতন ও সহিংসতা সংক্রান্ত অন্যান্য মামলাতেও অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। বিচারপ্রার্থী জনগণ এবং বিশেষত ভুক্তভোগী শিশু ও তাদের পরিবার যেন অযথা দীর্ঘসূত্রিতা ও অনিশ্চয়তার মধ্যে না থাকে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ একই রকম নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবেন এটাই আদালতের প্রত্যাশা। একটি ন্যায়সঙ্গত বিচার কেবল আদালতের একক প্রচেষ্টায় সম্ভব নয়, বরং তদন্তকারী সংস্থা, প্রসিকিউশন, ডিফেন্স, সাক্ষীগণ এবং বিচার ব্যবস্থার সকল অংশীজনের সম্মিলিত দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমেই অর্জিত হয়। আদালতের দায়িত্ব আবেগ দ্বারা নয়, বরং আইন, প্রমাণ ও ন্যায়বিচারের চিরন্তন নীতিমালার আলোকে সত্য উদঘাটন করা। অতএব, এই আদালত অত্যন্ত সতর্কতা, সংবেদনশীলতা ও বিচারিক নিরপেক্ষতার সঙ্গে সাক্ষ্য-প্রমাণ, আলামত, চিকিৎসা প্রতিবেদন এবং মামলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে রায় প্রদান করেছে।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, এ মামলার রায় মূলত চার কার্যদিবসে সম্পন্ন হয়েছে। সাধারণভাবে পাঁচ কার্যদিবস বললেও ভুল হবে না। তবে এ ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে এটা একটি মাইলফলক হয়ে থাকবে। এ মামলার পরবর্তী কার্যক্রম হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে যাবে। এটা হলো 'ইন অ্যাকর্ডেন্স উইথ ল'। এই 'ইন অ্যাকর্ডেন্স উইথ ল'-এর যে 'ডিউ প্রসেস অব ল', এটাকে আমরা বাইপাস করতে পারব না। রাষ্ট্র হিসেবে সভ্যতার নিরিখে আমরা যে রাষ্ট্রে বসবাস করছি, সে রাষ্ট্রের আইনগত কাঠামো আছে, সেই কাঠামোকে আমরা বাইপাস করতে পারব না।

আরও পড়ুন: জাতীয় নাগরিক পার্টির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা

রায় ঘোষণার আগে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি এই রায়ে সন্তুষ্ট। রায় যখন বাস্তবে কার্যকর হবে, তখন আমি শতভাগ সন্তুষ্ট হবো। প্রধানমন্ত্রীসহ এ মামলা পরিচালনায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি চাই রামিসার মতো এ ধরনের প্রত্যেকটি ঘটনার বিচার হোক। এই ধরনের নৃশংসতা যেন আর না হয়। যত দ্রুত সম্ভব রায় কার্যকর চাই।’

এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজ রোববার দিন নির্ধারণ করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে সে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যায়।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী আব্দুল বারী

সেদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খোঁজাখোঁজি শুরু করেন তার মা। একপর্যায়ে আসামিদের কক্ষের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি।

ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে রামিসার বাবা-মা ও ভবনের অন্য বাসিন্দারা দরজা ভেঙে আসামির বাসার ভেতরে প্রবেশ করেন।

এ সময় আসামিদের শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং কক্ষের ভেতরে একটি বড় বালতির মধ্যে তার মাথা দেখতে পান তারা।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপ্নাকে হেফাজতে নেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে আটক করা হয়।

আরও পড়ুন: অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র দাখিল, পরিবার সর্বোচ্চ শাস্তির দাবি জানালো

এ ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করা হয়। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গত ২০ মে মামলার প্রধান আসামি সোহেল রানা (৩০) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। একই দিন আদালত সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও (২৬) কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত শেষে ২৪ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। একই দিনে ঢাকা মহানগর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন চার্জশিট আমলে নেন।

গত ১ জুন বিচারক মাসরুর সালেকীন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন।

আরও পড়ুন: সড়ক নিরাপত্তা আইনের খসড়া তৈরি, এতে কী রয়েছে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন জটিলতা দূর করতে ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


এইচএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন জটিলতা দূর করতে ৮ জুনের মধ্যে বোর্ডে যোগাযোগের নির্দেশ

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার ইচ্ছা পোষণকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোনো জটিলতা নিরসনের জন্য বিবৃতি অনুযায়ী আগামী ৮ জুনের মধ্যে শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ দুপুর ১২ টায়, দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন বাসসকে এ বিষয়টি সম্পর্কে অবহিত করেছেন।

তিনি উল্লেখ করেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, যদি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তবে তাদেরকে আগামী ৮ জুনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ বোর্ডে যোগাযোগ করতে বলা হয়েছে।

শিক্ষা বোর্ডের সূত্র জানায়, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ সংক্রান্ত এক পত্রের মাধ্যমে শিক্ষা বোর্ডের অধীন ৮ জেলার সকল কলেজ প্রধানদের গত ৬ জুন বিষয়টি অবহিত করেছে।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া এবং কলেজগুলোতে প্রেরিত পত্রে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ (প্রধান একাডেমিক ট্রান্সক্রিপ্ট, কলেজ ভর্তি কাগজ) শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের এই বিষয় নিয়ে প্রেরিত পত্রটি শিক্ষা বোর্ডের আওতাধীন সব উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

সূত্রটি জানিয়েছেন, আগামী ২ জুলাই থেকে সারাদেশে ২০২৬ সালের এইচএসসি এবং সমমান পরীক্ষা শুরু হবে এবং ৮ আগস্ট পর্যন্ত পরীক্ষা চলতে থাকবে। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনটি শুরু হয়েছে। আজ রোববার, ৭ জুন, বিকেল ৩টায় জাতীয় সংসদে এই অধিবেশন আয়োজন করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনটির সভাপতিত্ব করছেন।

এটি বর্তমান সরকারের জন্য এই প্রথম বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার আওতায় এই অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয় জানিয়েছে যে, অধিবেশনটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশনটি অনুষ্ঠিত হচ্ছে।

মূলত, এ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে। নতুন অর্থবছরের বাজেটে সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং অর্থনৈতিক লক্ষ্যমাত্রার প্রতিফলন থাকবে তা জানা গেছে। বাজেটের বিষয়ে সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনা করবেন।

উল্লেখ্য যে, প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেট নিয়ে আলোচনা ও অনুমোদনের জন্য সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল উল্লেখ করেছেন যে, রাষ্ট্রযন্ত্রের সবাই অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন বলেই দ্রুততম সময়ের মধ্যে শিশু রামিসা হত্যাকান্ডের সুবিচার নিশ্চিত হয়েছে।

শিশু রামিসা হত্যার আলোচিত রায় ঘোষণার পর আজ তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ‘আমার মনে হয় রামিসার ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রের সবাই অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছেন বলেই দ্রুততম সময়ের মধ্যে নির্মম এই হত্যাকান্ডের সুবিচার আমরা পেয়েছি।’

অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে আরও জানান, বিচারিক আদালতের দেওয়া আজকের রায়ের ডেথ রেফারেন্সটি (রায় সংশ্লিষ্ট নথি) হাইকোর্টে আসার পরে সেটি শুনানির জন্য প্রস্তুত করার একটা বিধান রয়েছে। আমরা দ্রুততম সময়ে চেষ্টা করব সেটি শুনানির জন্য ব্যবস্থা করতে। এ ক্ষেত্রে প্রধান বিচারপতির বিশেষ নির্দেশনার প্রয়োজন হতে পারে।

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর অত্যন্ত নৃশংসভাবে হত্যা করার ঘটনায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আজ সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা ও স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা জরিমানা করে আদালত।

গত ১৯ মে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খন্ডিত লাশ উদ্ধার করা হয়। তার আগে আসামি সোহেল শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। তবে তার স্ত্রী স্বপ্না আক্তারকে বাসা থেকে আটক করা হয়। পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সন্ধ্যায় সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।

গত ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার। ১ জুন সোহেল ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে গত ৪ জুন আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেন সফরের দ্বিতীয় দিনে মাদ্রিদে বিশাল ধর্মীয় সমাবেশে নেতৃত্ব দেবেন পোপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


স্পেন সফরের দ্বিতীয় দিনে মাদ্রিদে বিশাল ধর্মীয় সমাবেশে নেতৃত্ব দেবেন পোপ

ঢাকা, ৭ জুন, ২০২৬ : পোপ লিও চতুর্দশ স্পেন সফরের দ্বিতীয় দিনে রোববার মাদ্রিদে একটি উন্মুক্ত প্রাঙ্গণে বিশাল ধর্মীয় প্রার্থনা সভায় নেতৃত্ব দেবেন।

এই ধর্মীয় সমাবেশে অংশগ্রহণ করার জন্য আয়োজকদের আশা, ১০ লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ সেখানে অংশ নিতে পারবেন। এটি এক সপ্তাহব্যাপী স্পেন সফরের অন্যতম প্রধান আয়োজন।

২০১০ সালের পর কোনো পোপের এটি প্রথম রাষ্ট্রীয় সফর স্পেনের দিকে। সফরের দ্বিতীয় দিনে রাজধানীর ঐতিহাসিক সিবেলেস স্কয়ারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানী লেটিজিয়া। গরম আবহাওয়ার মধ্যেও সেখানে বিপুলসংখ্যক ভক্ত-অনুসারীর উপস্থিতি প্রত্যাশিত।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানাতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানটিকে ঘিরে বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একটি মঞ্চ, সাতটি জায়ান্ট স্ক্রিন, ৬০৮টি লাউডস্পিকার, ২ হাজার ৩০০টি অস্থায়ী শৌচাগার, ১০টি পানির ব্যবস্থা ও ৮ সহস্রাধিক ব্যারিকেড।

প্রার্থনা সভার পর পোপ সিবেলেস স্কয়ার থেকে বিখ্যাত গ্রান ভিয়া বাণিজ্যিক সড়ক পর্যন্ত কয়েকশ মিটার পদযাত্রায় নেতৃত্ব দেবেন এবং পরে আবার সিবেলেসে ফিরে আসবেন।

শোভাযাত্রার পথজুড়ে ভ্যাটিকানের পতাকার রঙের সঙ্গে মিল রেখে সাদা ও হলুদ রঙের ৩০ সহ¯্রাধিক কার্নেশন ফুল দিয়ে নকশা করা ফুলের কার্পেট সাজানো হয়েছে।

স্পেন ঐতিহাসিকভাবে গভীরভাবে ক্যাথলিক ধর্মাবলম্বী স্থান হলেও, ইউরোপের অন্যান্য অনেক দেশের মতো এখানে কয়েক দশক ধরে ধর্মীয় চর্চা কমে আসছে। এমন এক প্রেক্ষাপটে এই ধর্মীয় আয়োজন পালিত হচ্ছে।

রোববার রাতে পোপ সংস্কৃতি, ক্রীড়া ও অর্থনীতির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে একটি বৈঠক করবেন। আধুনিক নাগরিক সমাজ ও ধর্মীয় বিশ্বাসের মধ্যে সংলাপ জোরদার করাই এর উদ্দেশ্য।

শনিবার রাতে প্রার্থনা জাগরণ অনুষ্ঠানটিতে অংশ নিতে ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদের বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে প্রায় পাঁচ লাখ মানুষ জড়ো হয়। তাদের বেশিরভাগই তরুণ। অনুষ্ঠানটি গভীর রাত পর্যন্ত চলছিল।

স্পেন সফরের শুরুতে মাদ্রিদের রাজপ্রাসাদে আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নিয়ে পোপ সমাজে ‘বিভাজনমূলক বক্তব্য’ ও ‘অকার্যকর সরলীকরণ’ বন্ধ করার আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইস্যুতে দেশটির বামপন্থী সরকার পোপের নিজ দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে মতবিরোধে জড়িয়েছে।

স্পেনের ‘শান্তি ও জনগণের মধ্যে সংহতির প্রতি সক্রিয় অঙ্গীকারের’ও প্রশংসা করেছেন তিনি।

মঙ্গলবার ও বুধবার পোপের বার্সেলোনা সফর হবে। সেখান তিনি বিশেষভাবে সাগ্রাদা ফামিলিয়া ব্যাসিলিকাকে আশীর্বাদ করবেন। সম্প্রতিকালে নির্মিত মিনারটি বিশ্বের সবচেয়ে উঁচু গির্জায় পরিণত হয়েছে।

সফরের শেষ দুই দিন, বৃহস্পতিবার ও শুক্রবার, তিনি ক্যানারি দ্বীপপুঞ্জে কাটাবেন। অনিয়মিত অভিবাসীদের অন্যতম প্রধান গন্তব্য এই দ্বীপপুঞ্জে অভিবাসন সংকট তাঁর সফরের আলোচনার মূল বিষয় হয়ে থাকবে।

স্থানটিতে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে আটলান্টিক মহাসাগরে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%