ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ঈদগাঁও খাল থেকে মৃগী রোগীর মরদেহ উদ্ধার


ঈদগাঁও খাল থেকে মৃগী রোগীর মরদেহ উদ্ধার

১৬ জুন, ২০২৬, কক্সবাজারের ঈদগাঁও খাল থেকে একটি যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম বল্লভ দে (৩২)। মঙ্গলবার দুপুরে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছাতি পাড়া পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয় লোকজন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে খালে মরদেহ ভাসতে দেখে ঈদগাঁও থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, নিহত যুবক স্থানীয় বঙ্গিম বাজার এলাকার মিলন দে-র পুত্র। জালালাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার কামাল হোসেন জানান, বল্লভ দে মৃগ রোগে আক্রান্ত ছিলেন। সোমবার রাত আনুমানিক ১টার দিকে সবার অজান্তে ঘর থেকে তিনি বের হয়ে যান।

আরও পড়ুন: গাবতলীতে সার ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে তিন সাংবাদিককে জনতার গণপিটুনি

তার মা নিয়তি দেবী ভোরে ছেলে না পেয়ে মেম্বারকে ফোন করে বিষয়টি জানান। এরপর থেকে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে খোঁজাখোঁজি করতে থাকে। এক পর্যায়ে দুপুরে ঈদগাঁও খালের ছাতি পাড়া এলাকায় তার লাশ ভাসমান অবস্থায় দেখা যায়।

বঙ্কিম বাজারের ব্যবসায়ী গিয়াস উদ্দিন জানান, নিহত যুবকটি অপ্রকৃতিস্থ ছিলেন। বিবাহিত এই যুবক স্থানীয় হোটেলে পানি আনার কাজ করতেন। তিনি এ মৃগী রোগী ছিলেন।

ওসি এটিএম শিফাতুল মাজদার আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে এবং রিপোর্ট শেষে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: সাজেকে হামলার প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়িতে সড়ক অবরোধের ডাক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মধ্যে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়া সমর্থকদের মধ্যে সংঘর্ষ

চলমান বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনা আলজেরিয়ার মুখোমুখি হবে। সেই ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে নিউইয়র্কের টাইমস স্কয়ারে সহিংস সংঘর্ষে জড়িয়ে পড়েছেন আর্জেন্টিনা এবং আলজেরিয়ার সমর্থকরা।

সোমবার (১৫ জুন) দিবাগত রাতের সময়ে বিশ্বের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্রে দুই পক্ষের মধ্যে তুমুল কিল-ঘুষি ও লাথি ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে।

বিশ্বকাপের আমেজে জড়ো হওয়া হাজারো মানুষের মাঝে হঠাৎ এই মারামারি শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ পর্যটকরা প্রাণভয়ে দিগ্বিদিক ছুটে পালাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

৩ লক্ষ ৯৩ হাজার ফলোয়ারের জনপ্রিয় এক্স (টুইটার) অ্যাকাউন্ট ‘ফুটবল অ্যাওয়ে ডেইজ’-এ এই সংঘর্ষের একটি ভিডিও পোস্ট করা হয়। এবারের বিশ্বকাপের প্রথম বড় ধরনের ফ্যান-ভায়োলেন্সের ঘটনা হিসেবে ভিডিওটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।

গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচের আগে আর্জেন্টিনার সমর্থকরা তাদের ঐতিহ্যবাহী ‘বান্দেরাজো’ করার জন্য টাইমস স্কয়ারে জড়ো হয়েছিল। ফলে পুরো এলাকা নীল-সাদা পতাকায় ছেয়ে গেছিল।

একই সময়ে উল্লেখযোগ্য সংখ্যায় আলজেরিয়ার সমর্থকরাও সেখানে উপস্থিত ছিলেন, যাদের সঙ্গে ফ্রান্স ও সেনেগালের কিছু সমর্থকও যোগ দেন। একপর্যায়ে উৎসবমুখর এই পরিবেশটি রূপ নেয় চরম উত্তেজনায়।

আর্জেন্টাইন গণমাধ্যম ‘ইনফোবাই’ জানিয়েছে, দুই দেশের সমর্থকরা একে অপরকে অশ্লীল অঙ্গভঙ্গি এবং আপত্তিকর স্লোগান দিতে শুরু করেন। মৌখিক বাগবিতণ্ডা দ্রুত শারীরিক সংঘর্ষে রূপ নেয় এবং রাস্তার জুড়ে শুরু হয় উন্মুক্ত মারামারি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, অপ্রাপ্তবয়স্ক এবং সাধারণ পথচারীরা ওপর থেকে ছুড়ে মারা নানা বস্তু থেকে বাঁচতে দৌড়াদৌড়ি করছেন। কিছু মানুষ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও এএস’ এই দৃশ্যকে একটি ‘উন্মুক্ত যুদ্ধক্ষেত্র’ হিসেবে আখ্যায়িত করেছে এবং এটিকে ‘বিশ্বকাপের প্রথম কুৎসিত ছবি’ বলে মন্তব্য করেছে।

ইনফোবাই তাদের প্রতিবেদনে স্পষ্ট করে উল্লেখ করেছে, এই সংঘর্ষের আসল কারণ সম্পর্কে এখনও কোনো ‘অফিসিয়াল সংস্করণ’ বা আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। নিউইয়র্ক পুলিশ এখনও কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। তাদের অভিযানের পূর্ণাঙ্গ বিবরণ এখনও স্পষ্ট নয়।

বিশ্বকাপের শুরুর দিনগুলোতে টাইমস স্কয়ার মূলত প্রতিদ্বন্দ্বী দলগুলোর সমর্থকদের একটি অনানুষ্ঠানিক মিলনমেলায় পরিণত হয়েছিল। তবে এই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছে।

টাইমস স্কয়ারের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এখন সবার নজর থাকবে কর্তৃপক্ষ কীভাবে কানসাস সিটির ম্যাচের নিরাপত্তা নিশ্চিত করে এবং নিউইয়র্ক অঞ্চলের পরবর্তী ম্যাচগুলোতে দুই দেশের সমর্থকদের কীভাবে সামাল দেয় তাতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীল-সাদায় সাজছে ঝিনাইদহের আর্জেন্টিনাভক্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


নীল-সাদায় সাজছে ঝিনাইদহের আর্জেন্টিনাভক্তরা

ফুটবল উন্মাদনায় গোটা বিশ্ব কাঁপছে। বিভিন্ন দেশে চলছে নানাভাবে বিশ্বকাপ উদযাপন। বাংলাদেশের বিভিন্ন এলাকায় ফুটবল ভক্তরা উন্মাদনায় মেতে উঠেছেন। সেই উন্মাদনার ঢেউ কলা, পান ও খেজুর গুড়ের জন্য বিখ্যাত জনপদ ঝিনাইদহে আছড়ে পড়েছে। আর্জেন্টিনার কয়েক হাজার সমর্থক শোভাযাত্রা করেছেন।

ফিফা বিশ্বকাপ চলমান, আটলান্টিকের পাড়ে আমেরিকা-মেক্সিকো-কানাডায়। তবে আটলান্টিকের নীল জলরাশির ঢেউ এবং আর্জেন্টিনার নীল-সাদা রঙের ঢেউ যেন ঝিনাইদহে এসে পড়েছে। আর্জেন্টিনা ফ্যান ক্লাব, ঝিনাইদহের আয়োজনের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রায় সমর্থকদের ঢল নেমেছে। আয়োজনে শামিল হয়ে খুশি সমর্থকদের পাশাপাশি আয়োজকরা।

মুখে আকাশি নীল সাদা রঙের আর্জেন্টিনার পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকার আলপনা, হাতে হাতে মেসিদের জার্সি। মুখে ভুভুজেলা বাজছে। কণ্ঠে স্লোগান, "ভ্যামোস আর্জেন্টিনা"।

বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিল ব্যান্ডপার্টি, বাইক শোডাউন এবং সমর্থকদের নেচে গেয়ে উদযাপন। ঝিনাইদহ শহর যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত হয়েছে। তবে আকাশী নীল সমর্থকদের মুখে ব্রাজিলের গল্পও শোনা গেছে।

প্রাণের উচ্ছ্বাসে শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকদের বিশ্বাস এবারও মেট লাইফ স্টেডিয়ামে শিরোপাটি উঁচিয়ে ধরবে লিওনেল মেসি। চতুর্থ স্টার উঠবে আর্জেন্টিনার বুকে।

কিন্তু এই উন্মাদনা কেবল আর্জেন্টিনাকে ঘিরেই সীমাবদ্ধ নয়, বরং সমর্থকরা আশা করছেন আগামী বিশ্বকাপে হামজা, সোমিত, সৌম, জায়ানদের হাত ধরে বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে আন্তঃক্লাব কারাতে প্রতিযোগিতা, ৪২ জনকে পুরস্কার প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


চাঁদপুরে আন্তঃক্লাব কারাতে প্রতিযোগিতা, ৪২ জনকে পুরস্কার প্রদান

১৬ জুন, ২০২৬: ক্রীড়া মন্ত্রনালয়ের ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, জেলা কারাতে একাডেমির সহযোগিতায় আন্ত:ক্লাব কারাতে প্রতিযোগিতায় ৪২ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের একটি হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আহমেদ জিয়াউর রহমান।

তিনি তার বক্তব্যে বলেছেন, "কারাতে সম্পর্কে এত ভালো বুঝিনা। তবে আত্মরক্ষা, শরীর চর্চা ও মেধা বিকাশের জন্য এটি অতিব প্রয়োজনীয়। এটির প্রশিক্ষণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।"

জেলা প্রশাসক আরও বলেন, "আজকের এই আয়োজন দেখে খুবই ভালো লেগেছে। যারা অভিভাবক উপস্থিত হয়েছেন তারা খুবই সচেতন। কারণ সচেতন ছাড়া সন্তানদের এই প্রশিক্ষণে দেয়ার জন্য আগ্রহ থাকে না। আমি বলবো আপনারা অন্য অভিভাবকদেরকেও এই কারাতে প্রশিক্ষণের জন্য উৎসাহ দিবেন।" তিনি প্রতিযোগিতায় বিজয়ী সকলকে শুভ কামনা জানিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পলাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন। প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য দেন জেলা কারাতে একাডেমির সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক জসিম গাজী।

পুরস্কার বিতরণের পূর্বে অতিথিদের উপস্থিতিতে প্রতিযোগিরা তাদের কারাতে নৈপুন্য দেখায় এবং বিভিন্ন গ্রুপের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।

আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসকসহ অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্য থেকে ৪ ক্যাটাগরিতে ৪২ জনকে পুরস্কৃত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আয়ারল্যান্ডে মেয়র নির্বাচিত হলেন মতলবের ইউছুফ আলী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


আয়ারল্যান্ডে মেয়র নির্বাচিত হলেন মতলবের ইউছুফ আলী

১৬ জুন, ২০২৬: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃতি সন্তান ইউছুফ জনাব আলী আয়ারল্যান্ডের ক্লোনাকিল্টি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। এই অসাধারণ অর্জন মতলববাসীসহ সমগ্র বাংলাদেশের জন্য গর্ব ও আনন্দের বিষয় হয়ে উঠেছে।

বিদেশের মাটিতে একজন বাংলাদেশি হিসেবে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব লাভ করে ইউছুফ জনাব আলী নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই সাফল্যটি শুধুমাত্র তাঁর পরিবার বা নিজ গ্রামের নয়, বরং মতলব দক্ষিণ উপজেলা, চাঁদপুর জেলা এবং বাংলাদেশের সম্মানকে আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করেছে।

ইউছুফ জনাব আলীর মেয়র নির্বাচিত হওয়ার খবরে এলাকায় আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তাঁকে অভিনন্দন জানানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা মনে করেন, তাঁর এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে দেশ-বিদেশে নিজেদের মেধা, যোগ্যতা ও নেতৃত্বের মাধ্যমে সফল হওয়ার অনুপ্রেরণা যোগাবে।

মতলবের এই কৃতি সন্তানের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইল। তাঁর নেতৃত্বে ক্লোনাকিল্টি শহর আরও উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে-এমন প্রত্যাশা সবার।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডে বসবাসরত ইউছুফ জনাব আলী স্থানীয় সমাজ উন্নয়ন, জনসেবা ও নাগরিক কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং জনসম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে তিনি ক্লোনাকিল্টি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন।

ইউছুফ জনাব আলীর মেয়র নির্বাচিত হওয়ার খবরে মতলব দক্ষিণের নিজ গ্রাম গোবিন্দপুরসহ আশপাশের এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই এটিকে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, একজন প্রবাসী বাংলাদেশির এমন উচ্চপর্যায়ের নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হওয়া দেশের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। মেধা, পরিশ্রম ও সততার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও যে সাফল্যের স্বাক্ষর রাখা সম্ভব, ইউছুফ জনাব আলীর অর্জন তারই উজ্জ্বল উদাহরণ।

মতলবের এই কৃতি সন্তানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে ক্লোনাকিল্টি শহর উন্নয়ন ও সমৃদ্ধির নতুন ধাপ অতিক্রম করবে এবং তিনি ভবিষ্যতেও বাংলাদেশ ও প্রবাসী কমিউনিটির সুনাম অক্ষুণ্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%