ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বার্মিংহাম টেস্টের আগে পাকিস্তান দলে বড় পরিবর্তন


বার্মিংহাম টেস্টের আগে পাকিস্তান দলে বড় পরিবর্তন

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : তৃতীয় ও শেষ টেস্টের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দলে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে। প্রথম দুই টেস্টের স্কোয়াড থেকে সাতজন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে। তাদের পরিবর্তে পাঁচ নতুন মুখসহ মোট সাতজনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে পাকিস্তানের।

পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই টেস্টে হতাশাজনকভাবে পরাজিত হয়েছে। লিডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে তারা ইনিংস ও ১০৩ রানে এবং লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে পরাজিত হয়। এই পরাজয়ের পর তৃতীয় টেস্টের আগে দলে বড় পরিবর্তন আনতে বাধ্য হয়েছে পাকিস্তান।

প্রথম দুই টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়া সাত ক্রিকেটার হলেন- মোহাম্মাদ রিজওয়ান, ইমাম-উল-হাক, সালমান আগা, আলি উসমান, আমের জামাল, আওয়াইস জাফার এবং খুররাম শাহজাদ।

আরও পড়ুন: রিজভী: বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ

এই সাতজনের পরিবর্তে তৃতীয় ও শেষ টেস্টের জন্য দলে যুক্ত হচ্ছেন- সাইম আইয়ুব, আবদুল্লাহ ফাজাল, আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান এবং রাজাউল্লাহ।

এদের মধ্যে ইমরান, রাজাউল্লাহ, সাদ বেগ এবং ইমরান জুনিয়রের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নেই। তবে মিনহাস দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

এছাড়া, সরফরাজ আহমেদকে সরিয়ে টেস্ট দলের কোচ হিসেবে মাইক হেসনকে নিয়োগ দেওয়া হয়েছে। বোলিং কোচ উমার গুলের জায়গায় অ্যাশলি নফকে দায়িত্ব দেওয়া হয়েছে। হেসন ও নফ সাদা বলের ফরম্যাটে প্রধান কোচ ও বোলিং কোচ হিসেবে কাজ করেছেন।

বার্মিংহামে আগামী ৯ সেপ্টেম্বর থেকে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে তৃতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বগুড়ার অবকাঠামো খাতে মেগা উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের জন্য পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, সাজিদ খান, সৌদ শাকিল, শান মাসুদ, আবদুল্লাহ ফাজাল, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মদ আলি, মুহাম্মাদ ইমরান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুহাম্মাদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), উবাইদ শাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিরক্ষা আইনে বড় পরিবর্তন, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


প্রতিরক্ষা আইনে বড় পরিবর্তন, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন

চীন প্রতিরক্ষা আইনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এখন থেকে যুদ্ধ বা বড় সংকটের সময় শুধুমাত্র সেনাবাহিনীর ওপর নির্ভরশীল থাকবে না চীন প্রশাসন।সরকার প্রয়োজন হলে সাধারণ নাগরিক, বেসরকারি প্রতিষ্ঠান বা অন্যান্য জাতীয় সম্পদেরও ব্যবহার করতে পারবে। ২৮ আগস্ট চীনের সংসদ প্রতিরক্ষা আইনে সংশোধনী অনুমোদন করেছে। এই সংশোধনী ১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

নতুন আইনে নাগরিকদের সম্পদ ব্যবহারের অনুমতি দেওয়ার পাশাপাশি প্রয়োজনে বাজেয়াপ্ত করার অধিকারও দেওয়া হয়েছে।

 

যদি কোনো নাগরিক বাধা সৃষ্টি করে বা ইচ্ছাকৃত বিলম্ব করে, তাহলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। ভারতীয় সংবাদমাধ্যম

এর তথ্য অনুযায়ী, ২০১০ সালের পর এই প্রথম প্রতিরক্ষা আইনে এত বড় পরিবর্তন ঘটানো হয়েছে। নতুন আইনে ১৪টি অধ্যায় ও ৮২টি ধারা যুক্ত করা হয়েছে।

চীন জানিয়েছে, এই আইনের উদ্দেশ্য হলো যে কোনো হুমকি এলে, দ্রুত যুদ্ধের প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।

 

অর্থনৈতিক ও সামাজিক শক্তিকে প্রতিরক্ষার দিকে পরিচালিত করার ব্যবস্থা করা হয়েছে। নতুন আইনে উন্নয়ন স্বার্থের পাশাপাশি দেশের সার্বভৌমত্ব, ঐক্য, ভূখণ্ডগত অখণ্ডতা ও নিরাপত্তার সুরক্ষাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন আইনে আরও উল্লেখ করা হয়েছে যে, যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে দেশের পরিবহণ, ডাক, টেলিযোগাযোগ, সাইবার নিরাপত্তা, চিকিৎসা ও ওষুধ সরবরাহ, খাদ্য ও শস্য সরবরাহ এবং প্রকৌশলের মতো ক্ষেত্রগুলোকে প্রতিরক্ষা সম্পর্কিত দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে।

সংশ্লিষ্ট এলাকার ইউনিটগুলোকে বিশেষ দল গঠন করে তাদের প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা দ্রুত পদক্ষেপ নিতে পারে। সাইবার নিরাপত্তাকে বিশেষভাবে অন্তর্ভুক্ত করেছে সরকার।

 

এছাড়া, নতুন ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া জানা যাচ্ছে, চীনের প্রতিরক্ষা ক্ষেত্রে কিছু আইন বিদেশে বসবাসকারী ব্যক্তিদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। এর মানে হলো, বিদেশে গৃহীত পদক্ষেপও চীনা আইনের আওতায় আসতে পারে।

চীনের এই নতুন আইন নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। মনে করা হচ্ছে, এই আইন আসলে চীনের যুদ্ধের প্রস্তুতির লক্ষ্যে।

ব্রাসেলস-ভিত্তিক ‘সেন্টার ফর রাশিয়া ইউরোপ এশিয়া স্টাডিজ’-এর পরিচালক থেরেসা ফ্যালন নতুন এই আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, বিশ্বজুড়ে যুদ্ধের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এটি উপেক্ষা করা সত্যিই কঠিন। রুশ-ইউক্রেন, ইরান-ইসরায়েল-আমেরিকা থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতি শুরু করেছেন চীনা প্রেসিডেন্ট শি চিনপিং।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো পরিণতি হবে: এমপি নুরুল আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


জামায়াত বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো পরিণতি হবে: এমপি নুরুল আমিন

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল আমিন মন্তব্য করেছেন, ‘যদি জামায়াত অতিরিক্ত বাড়াবাড়ি করে, তাহলে তাদের অবস্থা হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের মতো হবে।’

তিনি সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই কথা বলেন।

নুরুল আমিন উল্লেখ করেন, ‘শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্রকে হরণ করেছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক ছাউনি থেকে বের হয়ে দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তিনিই ছিলেন পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি, যিনি সামরিক বাহিনী থেকে ক্ষমতায় এসে সব দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছিলেন।’

সমাবেশের সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী।

 

সমাবেশের সঞ্চালনা করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

এছাড়া, সমাবেশে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আবছার জুয়েল, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েক হাজার নেতাকর্মী মিলে মিরসরাইয়ে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

 

পরে এমপি নুরুল আমিন উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন এবং নেতাকর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক বিমান বাহিনী প্রধান খাদেমুল বাশারের শাহাদাতবার্ষিকী পালন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


সাবেক বিমান বাহিনী প্রধান খাদেমুল বাশারের শাহাদাতবার্ষিকী পালন

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : আজ মঙ্গলবার সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লিডার মফিজুল হকের ৫০তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

মহান মুক্তিযুদ্ধে ৬নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ভূমিকা এবং স্বাধীনতা পরবর্তী বিমান বাহিনী গঠনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং কৃতজ্ঞচিত্তে তার অবদানকে চিহ্নিত করে।

১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর, এই সাহসী বৈমানিক এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। একই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার মফিজুল হকও শাহাদাত বরণ করেন।

আজকের এই বিশেষ দিনে, বাংলাদেশ বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কর্মকর্তাবৃন্দ, বিমানসেনাগণ এবং অন্যান্য সদস্যগণ মাহফিলে উপস্থিত ছিলেন।

এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এ মরহুমদের কবরে ফাতেহা পাঠের আয়োজন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় তিনজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় তিনজন গ্রেপ্তার

রাজবাড়ী শহরের বড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত রাতে জাকিয়া সুলতানা থানায় একটি মামলা দায়ের করার পর মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি ১ নম্বর ওয়ার্ডের মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), একই ওয়ার্ডের ধুঞ্চি ২৮ কলোনি এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রুবেল হোসেন (১৯) এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৮)।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদী হয়ে সোমবার দিবাগত রাতে রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, জাকিয়া সুলতানা রাজবাড়ী বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টেস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার প্রতিষ্ঠানের এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের কারণে গত ২৩ আগস্ট ওই কর্মচারী ১৫ থেকে ২০ জন লোক নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি করেন এবং তাকে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

ওসি উত্তম কুমার ঘোষ বলেন, নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা থানায় মামলা করেছেন এবং এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার দুপরে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এর আগে গত শনিবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজারে জাকিয়া সুলতানাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী সদর থানা-পুলিশের উপস্থিতিতে ওই নারীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারছেন। এরপর আরও কয়েকজন যুবক এগিয়ে এসে তাকে মারধর ও লাথি মারতে থাকেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। একই সঙ্গে ঘটনাটি নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্যও ছড়িয়ে পড়ে। কেউ কেউ জাকিয়া সুলতানাকে ম্যাজিস্ট্রেট হিসেবে উল্লেখ করেন, আবার কেউ ঘটনাটিকে ভোক্তা অধিকার সংক্রান্ত অভিযানের সময়ের ঘটনা বলে দাবি করেন। তবে এসব তথ্য সঠিক নয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%