ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

জামায়াত বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো পরিণতি হবে: এমপি নুরুল আমিন


জামায়াত বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো পরিণতি হবে: এমপি নুরুল আমিন

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল আমিন মন্তব্য করেছেন, ‘যদি জামায়াত অতিরিক্ত বাড়াবাড়ি করে, তাহলে তাদের অবস্থা হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের মতো হবে।’

তিনি সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই কথা বলেন।

নুরুল আমিন উল্লেখ করেন, ‘শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্রকে হরণ করেছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক ছাউনি থেকে বের হয়ে দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তিনিই ছিলেন পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি, যিনি সামরিক বাহিনী থেকে ক্ষমতায় এসে সব দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছিলেন।’

আরও পড়ুন: আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দ্বন্দ্ব, সংবাদ সম্মেলন

সমাবেশের সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী।

 

সমাবেশের সঞ্চালনা করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

এছাড়া, সমাবেশে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আবছার জুয়েল, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন: জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেলেন জান্নাতুল নাঈমা!

এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েক হাজার নেতাকর্মী মিলে মিরসরাইয়ে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

 

পরে এমপি নুরুল আমিন উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন এবং নেতাকর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

 

আরও পড়ুন: মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে জিটিসির নতুন রেকর্ড

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক বিমান বাহিনী প্রধান খাদেমুল বাশারের শাহাদাতবার্ষিকী পালন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


সাবেক বিমান বাহিনী প্রধান খাদেমুল বাশারের শাহাদাতবার্ষিকী পালন

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : আজ মঙ্গলবার সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লিডার মফিজুল হকের ৫০তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

মহান মুক্তিযুদ্ধে ৬নং সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ভূমিকা এবং স্বাধীনতা পরবর্তী বিমান বাহিনী গঠনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী এই বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধাভরে স্মরণ করে এবং কৃতজ্ঞচিত্তে তার অবদানকে চিহ্নিত করে।

১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর, এই সাহসী বৈমানিক এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। একই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার মফিজুল হকও শাহাদাত বরণ করেন।

আজকের এই বিশেষ দিনে, বাংলাদেশ বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কর্মকর্তাবৃন্দ, বিমানসেনাগণ এবং অন্যান্য সদস্যগণ মাহফিলে উপস্থিত ছিলেন।

এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এ মরহুমদের কবরে ফাতেহা পাঠের আয়োজন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় তিনজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় তিনজন গ্রেপ্তার

রাজবাড়ী শহরের বড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার ওপর হামলা ও শ্লীলতাহানির ঘটনায় পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত রাতে জাকিয়া সুলতানা থানায় একটি মামলা দায়ের করার পর মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি ১ নম্বর ওয়ার্ডের মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), একই ওয়ার্ডের ধুঞ্চি ২৮ কলোনি এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রুবেল হোসেন (১৯) এবং পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ধুঞ্চি গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. হেলাল উদ্দিন (৩৮)।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদী হয়ে সোমবার দিবাগত রাতে রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, জাকিয়া সুলতানা রাজবাড়ী বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টেস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার প্রতিষ্ঠানের এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের কারণে গত ২৩ আগস্ট ওই কর্মচারী ১৫ থেকে ২০ জন লোক নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি করেন এবং তাকে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

ওসি উত্তম কুমার ঘোষ বলেন, নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা থানায় মামলা করেছেন এবং এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার দুপরে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এর আগে গত শনিবার (২৯ আগস্ট) বেলা ১২টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজারে জাকিয়া সুলতানাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী সদর থানা-পুলিশের উপস্থিতিতে ওই নারীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারছেন। এরপর আরও কয়েকজন যুবক এগিয়ে এসে তাকে মারধর ও লাথি মারতে থাকেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। একই সঙ্গে ঘটনাটি নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্যও ছড়িয়ে পড়ে। কেউ কেউ জাকিয়া সুলতানাকে ম্যাজিস্ট্রেট হিসেবে উল্লেখ করেন, আবার কেউ ঘটনাটিকে ভোক্তা অধিকার সংক্রান্ত অভিযানের সময়ের ঘটনা বলে দাবি করেন। তবে এসব তথ্য সঠিক নয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসভা ও র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনসভা ও র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জনসভাটি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সমবেত হন। এরপর সেখানে একটি বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা হাতে দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন এবং বিভিন্ন স্লোগান নিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলে। র‍্যালিটি মোগরাপাড়া চৌরাস্তার আশপাশের সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলে এসে শেষ হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, "বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছে।" তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারী বৃষ্টিতে ডুবছে পাকিস্তান, খোলা হলো রাওয়াল বাঁধের স্পিলওয়ে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


ভারী বৃষ্টিতে ডুবছে পাকিস্তান, খোলা হলো রাওয়াল বাঁধের স্পিলওয়ে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডির বিভিন্ন নিচু এলাকা টানা ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে। এই মুষলধারে বর্ষণের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লেহ নুল্লা খালের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে, কাটারিয়ানে ২৯ ফুট এবং গাওয়ালমান্ডিতে ২৩ দশমিক ৫ ফুটে উঠেছে। খাল অববাহিকায় তীব্র বৃষ্টির কারণে প্রশাসন এই দুই এলাকায় ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।

এছাড়া, রাওয়ালপিন্ডির বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করছে ‘রেসকিউ ১১২২’। ইতোমধ্যে প্রায় ৬০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং ঘরের ভেতরে আটকা পড়াদের উদ্ধারে কাজ চলছে।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে বিভিন্ন এলাকায় রেকর্ড পরিমাণ পানির পতন হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শামসাবাদে সর্বোচ্চ ২০১ মিলিমিটার, নিউ কাটারিয়ানে ১৮৬ মিলিমিটার, গোলরায় ১৫৭ মিলিমিটার এবং এইচ-৮/২ এলাকায় ১৫৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া সাইদপুরে ১০৪, পির ওয়াধাইয়ে ৮৬, কাচেরিতে ৭৪ এবং বোকরায় ৭২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পরিস্থিতির আরও অবনতি হওয়ায় ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন জানিয়েছেন, রাওয়াল বাঁধের পানির উচ্চতা নির্ধারিত সীমা অতিক্রম করায় দুপুর ২টায় বাঁধের স্পিলওয়ে খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে নাগরিকদের নালা ও জলপ্রবাহের পথের কাছাকাছি না যাওয়ার জন্য কড়া সতর্কতা প্রদান করা হয়েছে।

এদিকে অতিরিক্ত বৃষ্টির কারণে ইসলামাবাদের বিভিন্ন প্রধান সড়কে তীব্র যানজট এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ট্রাফিক পুলিশ চালকদের অতিরিক্ত সময় নিয়ে চলাচল করতে, গাড়ির গতি কমাতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেছে। দৃষ্টিসীমা কমে গেলে ফগ লাইট জ্বালিয়ে নির্দিষ্ট লেন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইসলামাবাদ এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশ তলিয়ে যাওয়ায় বেশ কিছু গাড়ি পানিতে আটকা পড়েছে এবং কিছু গাড়ি অর্ধ ডুবে গেছে।

জলবায়ু মন্ত্রী জানান, সোমবার রাতের পর থেকে এই দুই শহরের আবহাওয়া চরম বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। এর আগে গত সপ্তাহে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর দেশের উত্তরাঞ্চলে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাওয়ালপিন্ডির সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন এবং নাগরিকদের অপ্রয়োজনীয়ভাবে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%