প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল আমিন মন্তব্য করেছেন, ‘যদি জামায়াত অতিরিক্ত বাড়াবাড়ি করে, তাহলে তাদের অবস্থা হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের মতো হবে।’
তিনি সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই কথা বলেন।
নুরুল আমিন উল্লেখ করেন, ‘শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্রকে হরণ করেছিলেন। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামরিক ছাউনি থেকে বের হয়ে দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। তিনিই ছিলেন পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি, যিনি সামরিক বাহিনী থেকে ক্ষমতায় এসে সব দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছিলেন।’
সমাবেশের সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী।
সমাবেশের সঞ্চালনা করেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
এছাড়া, সমাবেশে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আবছার জুয়েল, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েক হাজার নেতাকর্মী মিলে মিরসরাইয়ে একটি র্যালি বের করেন। র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
পরে এমপি নুরুল আমিন উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন এবং নেতাকর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন