ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে ৩৮ বছর শিক্ষকতা শেষ করলেন মহসেন আরা শিখা


ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে ৩৮ বছর শিক্ষকতা শেষ করলেন মহসেন আরা শিখা

মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘকালীন সংগ্রাম চালিয়ে যাওয়ার পরও শারীরিক অসুস্থতা ও বিভিন্ন প্রতিকূলতা তাঁর দায়িত্ববোধকে থামাতে পারেনি। তাই জীবনের শেষ কর্মদিবসে তিনি প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান, সহকর্মী ও শিক্ষার্থীদের ছেড়ে দূরে থাকতে পারেননি। অবসরের দিনেও তিনি বিদ্যালয়ে ছুটে এসেছিলেন। শ্রেণিকক্ষ, সহকর্মী এবং প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে কাটিয়েছেন শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। বিদায়বেলায় তিনি রেখে গেছেন দায়িত্বনিষ্ঠা, অধ্যবসায় ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।

তিনি মহসেন আরা শিখা। বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামের কৃতি সন্তান এবং এইচএম ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক। ৩৮ বছরের শিক্ষকতা জীবনের ইতি ঘটেছে তাঁর ২৯ নভেম্বর। তবে তাঁর বিদায় কেবল চাকরিজীবনের সমাপ্তি নয়, এটি একটি প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিনের আবেগ, ভালোবাসা ও আত্মিক সম্পর্কের এক অধ্যায়ের পরিসমাপ্তি। ১৯৮৮ সালের ১ অক্টোবর এইচএম ইনস্টিটিউশনে শিক্ষক হিসেবে যোগদানের মধ্যদিয়ে শুরু হয় তাঁর কর্মজীবন। যে প্রতিষ্ঠানের আঙিনায় একসময় শিক্ষার্থী হিসেবে বিচরণ করেছিলেন, পরবর্তী সময়ে সেই প্রতিষ্ঠানেই শিক্ষক হয়ে অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে তুলেছেন।

দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে তিনি একসময় সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পান। তাঁর ৩৮ বছরের শিক্ষকতা জীবন ছিল নানা প্রতিকূলতা জয় করে এগিয়ে চলার গল্প। ২০১২ সালের জুলাই মাসে তিনি ক্যানসারের মতো কঠিন রোগে আক্রান্ত হন। কিন্তু অসুস্থতাকে দায়িত্ব পালনের অজুহাত হতে দেননি। শারীরিক সমস্যাসহ নানা সীমাবদ্ধতা নিয়েও তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন: সারা বাংলাদেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে শেরপুর জেলা যুবদলের সমাবেশ ভিক্ষুক ও মিছিল হয়েছে

রোদ-বৃষ্টি কিংবা ঝড়, কোনো কিছুই তাঁকে সহজে দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারেনি। বিদ্যালয়ে সবার আগে উপস্থিত হওয়া ছিল তাঁর দীর্ঘদিনের অভ্যাস। নির্ধারিত সময়ে শ্রেণিকক্ষে প্রবেশ, প্রতিটি ক্লাসে মনোযোগ দিয়ে পাঠদান এবং ছুটির পরেও নিজের দায়িত্ব শেষ না করে বাড়ি ফিরতেন না তিনি। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও সময়ের মূল্য শেখানোর প্রতিও ছিল তাঁর বিশেষ গুরুত্ব।

তাঁর কাছে শিক্ষকতা ছিল নিছক পেশা নয়, বরং প্রজন্ম গড়ে তোলার এক মহান দায়িত্ব। জীবনের কঠিন বাস্তবতা ও অসুস্থতার মধ্যেও দায়িত্ব পালনের বিষয়ে মহসেন আরা শিখা বলেন, "মানুষ বেঁচে থাকে তার আত্মবিশ্বাস ও বেঁচে থাকার ইচ্ছাশক্তির ওপর ভর করে। জন্মিলে মরিতে হবে-এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু মৃত্যুর চিন্তায় দায়িত্ব থেকে দূরে থাকলে কি মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়?"

হস্তিশুন্ড গ্রামের প্রয়াত আব্দুল মতিন মিয়ার সন্তান মহসেন আরা শিখা। দীর্ঘ ৩৮ বছরে তাঁর হাত ধরে অসংখ্য শিক্ষার্থী পেয়েছেন শিক্ষার আলো ও জীবনের দিকনির্দেশনা। তাঁদের অনেকেই আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো নিশ্চয়ই তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

২৯ নভেম্বরের পর থেকে আর নিয়মিত শিক্ষক হিসেবে তাঁকে দেখা যাবে না এইচএম ইনস্টিটিউশনের শ্রেণিকক্ষে। থাকবে বিদ্যালয়ের চেনা আঙিনা, শিক্ষার্থীদের কোলাহল আর প্রতিদিনের পাঠদান। তবে থাকবে না সবার আগে বিদ্যালয়ে পৌঁছে যাওয়া সেই পরিচিত মানুষটির ব্যস্ততা।

আরও পড়ুন: কলাপাড়ায় হাঁস পালন ও সবজি চাষে ২৪৪ পরিবার স্বাবলম্বী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এই ঘটনা ঘটে রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে, দক্ষিণ জলিরপাড় গ্রামে। প্রত্যক্ষদর্শী দৈনিক আজকালের খবরের মুকসুদপুর প্রতিনিধি শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে সকাল থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন দলের নেতাকর্মী ও সমর্থকেরা।

বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালান। হামলার সময় ভবনের থাই গ্লাস এবং আসবাবপত্র ভাঙচুর করা হয়। এক পর্যায়ে ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর ভবনে পরিচালিত হচ্ছিল।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের সঙ্গে বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলমের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর উপদেষ্টার শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলমের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর উপদেষ্টার শোক

বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলমের মা, সৈয়দা ফিরোজা বেগম (৯৫), রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির...রাজিউন)। মৃত্যুর সময় তিনি ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

ওই দিন বাদ যোহর উত্তরা ৭ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বাদ এশা উপজেলার হোসনাবাদ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, সাবেক তথ্যমন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মের অভিযোগ

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কুমিল্লা অঞ্চলের কর্মকর্তারা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ পাঁচ ঘণ্টা ব্যাপী একটি রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করেছেন।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত, দুদকের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

অনুসন্ধানের সময়, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ফার্মেসি, মেডিসিন স্টোর, প্যাথলজি বিভাগের স্টোর এবং চিকিৎসকদের দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে হাজিরার অবহেলার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হয়।

প্রাথমিক তদন্তে দেখা যায়, প্যাথলজি স্টোরে হেপাটাইটিস বি রোগীর শারীরিক অবস্থা নির্ণয়ের জন্য পরীক্ষণের কিট বা রিএজেন্ট ১২৫০ থাকার কথা থাকলেও সেখানে মাত্র ৩৯২টি পাওয়া গেছে। এছাড়া, ৮৫৮ কিটের হিসেব দিতে পারেননি হাসপাতালের সংশ্লিষ্ট প্যাথলজিস্ট মো. রেজাউল করিম। দুদকের তদন্তে এই গরমিল স্পষ্টভাবে ধরা পড়ে।

এছাড়া, হাসপাতালের অধিকাংশ চিকিৎসক হাসপাতালে আসা-যাওয়ার হাজিরার জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার নিয়ম মানছেন না। তদন্তের সময় এসব বিষয়ও উঠে আসে।

দুদকের কর্মকর্তারা জানান, হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে বৈঠক করে অনিয়মের বিষয়গুলো তুলে ধরা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক গুরুতর অনিয়ম হিসেবে অভিযোগগুলো স্বীকার করেছেন বলে জানান দুদক কর্মকর্তারা। তারা আরও জানান, এসব দুর্নীতি ও অনিয়মের বিষয়ে দুদক কমিশনার বরাবর প্রতিবেদন পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহে গবাদি পশু ও হাঁস-মুরগির জন্য ফ্রি ভ্যাকসিন ও ওষুধ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


কলাপাড়ায় প্রাণিসম্পদ সপ্তাহে গবাদি পশু ও হাঁস-মুরগির জন্য ফ্রি ভ্যাকসিন ও ওষুধ বিতরণ

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে একটি ফ্রি ভেটেরিনারি মেডিকেল ও ভ্যাকসিনেশন ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পেইনটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র আর্থিক ও কারিগরি সহায়তায় হীড বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত “এগ্রো মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট” এর প্রাণিসম্পদ খাতের আওতায় পরিচালিত হয়।

শনিবার, লালুয়া ইউনিয়নের হাছনাপাড়া আবাসন মাঠে দিনভর এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. মারুফ বিল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: ইব্রাহীম খান, প্রাণিসম্পদ কর্মকর্তা জয় প্রকাশ রায়, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এবং হীড বাংলাদেশ’র শাঁখা ব্যবস্থাপক আব্দুল করিম।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারী খামারীদের জন্য নিরাপদ ও সুস্থ গবাদি পশু এবং হাঁস-মুরগি পালনের করণীয় বিষয়, নিয়মিত টিকা প্রদান এবং কৃমিনাশক খাওয়ানোর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রত্যন্ত এলাকার ৬২ জন খামারীর ৮৬০টি গবাদিপশু এবং ৯৮০টি হাঁস-মুরগির জন্য ফ্রি ভ্যাকসিনেশন ও ওষুধ বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%