প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কুমিল্লা অঞ্চলের কর্মকর্তারা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ পাঁচ ঘণ্টা ব্যাপী একটি রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করেছেন।
রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত, দুদকের পাঁচ সদস্যের প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।
অনুসন্ধানের সময়, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ফার্মেসি, মেডিসিন স্টোর, প্যাথলজি বিভাগের স্টোর এবং চিকিৎসকদের দায়িত্ব ও কর্তব্য পালনের ক্ষেত্রে হাজিরার অবহেলার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হয়।
প্রাথমিক তদন্তে দেখা যায়, প্যাথলজি স্টোরে হেপাটাইটিস বি রোগীর শারীরিক অবস্থা নির্ণয়ের জন্য পরীক্ষণের কিট বা রিএজেন্ট ১২৫০ থাকার কথা থাকলেও সেখানে মাত্র ৩৯২টি পাওয়া গেছে। এছাড়া, ৮৫৮ কিটের হিসেব দিতে পারেননি হাসপাতালের সংশ্লিষ্ট প্যাথলজিস্ট মো. রেজাউল করিম। দুদকের তদন্তে এই গরমিল স্পষ্টভাবে ধরা পড়ে।
এছাড়া, হাসপাতালের অধিকাংশ চিকিৎসক হাসপাতালে আসা-যাওয়ার হাজিরার জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার নিয়ম মানছেন না। তদন্তের সময় এসব বিষয়ও উঠে আসে।
দুদকের কর্মকর্তারা জানান, হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে বৈঠক করে অনিয়মের বিষয়গুলো তুলে ধরা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক গুরুতর অনিয়ম হিসেবে অভিযোগগুলো স্বীকার করেছেন বলে জানান দুদক কর্মকর্তারা। তারা আরও জানান, এসব দুর্নীতি ও অনিয়মের বিষয়ে দুদক কমিশনার বরাবর প্রতিবেদন পাঠানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন