ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২,৯১৭ যাত্রী


শাহজালালে ১৬৫ ফ্লাইট বাতিল, আটকা ২২,৯১৭ যাত্রী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতির কারণে এখন পর্যন্ত ১৬৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া এসব ফ্লাইটের যাত্রী সংখ্যা ২২ হাজার ৯১৭ জন।

রোববারের তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে বেশ কিছু ফ্লাইটের চলাচল বন্ধ রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কর্তৃক প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা ৮৮টি এবং ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৭৭টি।

বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারের ১৬টি।

আরও পড়ুন: আইনজীবী স্ত্রীর মামলায় সাবেক এসআই আবু নকীব কারাগারে

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪-৭ নভেম্বর গ্যাস সরবরাহ বন্ধ, সারা দেশে স্বল্পচাপ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


৪-৭ নভেম্বর গ্যাস সরবরাহ বন্ধ, সারা দেশে স্বল্পচাপ থাকবে

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলা এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয়েছে, সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে বর্তমান দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে ৩২০ মিলিয়ন ঘনফুট কমে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। ফলে, এই সময়ের মধ্যে সারা দেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

এটি উল্লেখযোগ্য যে, গত বছরের ডিসেম্বর মাসেও এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছিল।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুলাভাই ও চাচা শ্বশুর গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব সংবাদদাতা, মোঃসানি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগে দুলাভাই ও চাচা শ্বশুর গ্রেফতার

মামলার ২৪ ঘণ্টার মধ্যেই ঢাকা-নারায়ণগঞ্জে পুলিশের অভিযান
বিয়ের মাত্র ১৬-১৭ দিনের মাথায় বরিশালের বাকেরগঞ্জে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর স্বজন দুলাভাই ও চাচা শ্বশুরের বিরুদ্ধে।

এ ঘটনায় দায়ের করা মামলার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আড়াইবেকী এলাকার মো. ইমরান প্যাদা ও রাকিব প্যাদা। শনিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
পরবর্তীতে রবিবার ১ নভেম্বর দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী নববধূ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে নববধূকে বাজারে নিয়ে যান তাঁর সৎ বড় ভাসুরের বড় বোনের স্বামী মো. ইমরান প্যাদা। পরে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে নিয়ে ইমরান প্যাদা ও তাঁর চাচা শ্বশুর রাকিব প্যাদা মিলে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ওই নারী।

ঘটনার পর প্রতিকার চেয়ে গত ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পরবর্তীতে লিগ্যাল এইড অফিসের নির্দেশনা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) সকালে বাকেরগঞ্জ থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন তিনি।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করেন।
মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন। পরে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা-নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করতে সক্ষম হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আদিল হোসেন জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে রবিবার দুপুর ২টার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেন্দিগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


মেহেন্দিগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩১ অক্টোবর রাতে মেহেন্দিগঞ্জ পৌরসভার সোনামুখী ওয়ার্ডের মাছকাটা হাউজিং এলাকার বালুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের সিন্নিরচর গ্রামের তোতা বেপারীর ছেলে লোকমান হোসেন (৩২) এবং একই উপজেলার পূর্ব-ইয়ারবেগ গ্রামের আব্দুল লতিফ সিকদারের ছেলে সুলতান সিকদার (৩৫)।

পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ অক্টোবর রাতে পৌরসভার সোনামুখী ওয়ার্ডের মাছকাটা হাউজিং এলাকার বালুর মাঠে অভিযান চালানো হয়। এ সময় ওই দুই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা প্রতিরোধে মেহেন্দিগঞ্জে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার ও সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত তৎপরতা চালিয়ে যাচ্ছে।

স্থানীয় পর্যায়ে মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সচেতন মহল। তাদের মতে, মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগও জরুরি।

মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় বোয়ালখালী বাজারে ফায়ার সার্ভিসের মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় বোয়ালখালী বাজারে ফায়ার সার্ভিসের মহড়া

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমাতে ব্যবসায়ীদের সচেতন ও প্রস্তুত করতে অগ্নিনির্বাপণবিষয়ক মহড়া পরিচালনা করেছে দীঘিনালা ফায়ার সার্ভিস। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বাজার এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

বোয়ালখালী বাজারে অতীতে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে আগুন লাগার ঘটনা ঘটলে দ্রুত ও কার্যকরভাবে তা মোকাবিলা এবং ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে এ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন লাগার পর আতঙ্কিত না হয়ে কীভাবে প্রাথমিকভাবে তা নিয়ন্ত্রণে আনতে হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। বিশেষ করে বাসাবাড়ি বা দোকানে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নেভানোর কৌশল এবং বিভিন্ন ধরনের অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার শেখানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয়, দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রূপক কান্তি সরকার, ফায়ার সার্ভিসের সদস্যরা, বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ কমিটির অন্যান্য সদস্য ও বাজারের ব্যবসায়ীরা।

দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয় বলেন, ফায়ার সার্ভিসের এ ধরনের মহড়া ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আগুন মোকাবিলায় মানসিক দৃঢ়তা তৈরি করবে। জরুরি পরিস্থিতিতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে এটি সহায়ক হবে। এমন উদ্যোগ গ্রহণের জন্য তিনি দীঘিনালা ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানান।

বাজারে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%