ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

রাজবাড়ী জেলা প্রশাসনের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান


রাজবাড়ী জেলা প্রশাসনের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

রাজবাড়ী, ৩ নভেম্বর, ২০২৬ : জেলা প্রশাসন রাজবাড়ী জেলা ইয়োগা একাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করেছে, যারা ১০ম জাতীয় ইয়োগাসনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে।

গতকাল বিকেল ৫টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: তারিফ উল হাসান, সহকারী কমিশনার এসএম রায়হানুল ইসলাম, রাজবাড়ী ইয়োগা একাডেমির সভাপতি ইমানুল করিম জকি এবং জেলা ইয়োগা কমিটির সাধারণ সম্পাদক ও পরিচালক মো: শফিউদ্দিন মাহমুদ শেখ।

আরও পড়ুন: ক্যারিককে কতটুকু স্বস্তি দিবে ইউনাইটেডের জয়?

জেলা ইয়োগা কমিটির পরিচালক জানিয়েছেন, ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের ২৩টি জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। রাজবাড়ী জেলা ৫টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জ পদক অর্জন করে চ্যাম্পিয়নশিপ লাভ করে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, "ইয়োগাসনা একটি কঠিন ক্রীড়া প্রতিযোগিতা।" তিনি আরো বলেন, "রাজবাড়ীর ছেলেমেয়েরা দেশের বিভিন্ন জেলার প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে গৌরব অর্জন করেছে।" খেলোয়াড়দের এই সাফল্যের জন্য তিনি অভিনন্দন জানান।

তিনি উল্লেখ করেন, "শুধু রাজবাড়ী সদর নয়, আগামীতে জেলার অন্য পাঁচটি উপজেলাতেও ইয়োগা প্রতিযোগিতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।" এ সময় তিনি খেলোয়াড়দের আরও পরিশ্রম ও সততার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে খুদে প্রতিযোগীরা ইয়োগা প্রদর্শন করে।

আরও পড়ুন: ‘এখানে খেলার সুযোগ কখনো আসেনি’—লা লিগা নিয়ে হ্যারি কেইন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ

বাংলাদেশ ব্যাংক, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারার অধীনে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত তিনজন ব্যক্তির মধ্যে রয়েছেন- ব্রিগেডিয়ার জেনারেল জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মাসুদুর রহমান শাহ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারা অনুযায়ী, একই সময়ে একাধিক ব্যাংকের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এই কারণে, প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগদান করার আগে ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে মোহাম্মদ মোশারফ হোসেনের পদত্যাগ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে নির্দেশ দিয়েছে। পদত্যাগের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতেও নির্দেশনা প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশিগান সিনেট নির্বাচনে আব্দুল এল-সাইয়েদের সমর্থনে বারাক ওবামার রোবোকল প্রচারণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


মিশিগান সিনেট নির্বাচনে আব্দুল এল-সাইয়েদের সমর্থনে বারাক ওবামার রোবোকল প্রচারণা

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল প্রার্থী ড. আব্দুল এল-সাইয়েদের পক্ষে ভোটের প্রচারণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সক্রিয় হয়েছেন। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণার অংশ হিসেবে ভোটারদের কাছে বারাক ওবামার কণ্ঠে রেকর্ড করা একটি বিশেষ ফোন বার্তা বা 'রোবোকল' (Robocall) পাঠানো শুরু হয়েছে।

সিএনএন-এর হাতে পাওয়া ওই অডিও বার্তায় সাবেক প্রেসিডেন্ট ওবামাকে ড. আব্দুল এল-সাইয়েদের পক্ষে ভোট প্রার্থনা করতে শোনা যায়।

বার্তায় ওবামা বলেন, “আমি আপনাদের কাছে যুক্তরাষ্ট্রের সিনেট পদে আব্দুল এল-সাইয়েদকে সমর্থন করার জন্য অনুরোধ করছি। আব্দুল একজন পেশাদার চিকিৎসক। তিনি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং জীবনযাত্রার খরচ কমানোর লড়াইয়ে বড় বড় স্বার্থান্বেষী গোষ্ঠীর মুখোমুখি হয়েছেন। আব্দুল কখনোই কোনো কর্পোরেট অর্থ গ্রহণ করেননি। তিনি অনুধাবন করতে পেরেছেন যে স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। অহেতুক দীর্ঘস্থায়ী যুদ্ধে অর্থ অপচয়ের বদলে নিজের দেশে ও জনগণের পেছনে বিনিয়োগ করার নীতিতে তিনি বিশ্বাসী।”

এল-সাইয়েদের নির্বাচনী প্রচার দল ওবামার এই রোবোকল বার্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।

মিশিগানের ভোটারদের টানতে এবং ডেমোক্র্যাটদের শেষ মুহূর্তের প্রচার জোরদার করতে শুধু ওবামাই নন, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও প্রগতিশীল এই চিকিৎসকের সমর্থনে ধারাবাহিকভাবে রোবোকল করে যাচ্ছেন। সূত্র: সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংক কমার্স ব্যাংকের পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


বাংলাদেশ ব্যাংক কমার্স ব্যাংকের পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ করেছে

বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করেছে।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে আছেন ড. মো. রফিকুল ইসলাম এবং এস এম আব্দুল হামিদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এই নিয়োগ সংক্রান্ত একটি চিঠি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রেরণ করা হয়েছে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারার অধীনে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জিডি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে জিডি

পুলিশ সার্জেন্ট মো. মহিউদ্দিন কনটেন্ট ক্রিয়েটর আহসান হাবীব জুয়েলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগ রয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি আংশিক ভিডিও প্রকাশ করে পুলিশ সদস্যকে হেয়প্রতিপন্ন করেছেন জুয়েল।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সার্জেন্ট মহিউদ্দিন গণমাধ্যমকে বিষয়টি জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আসাদগেট পাম্পের কাছে একটি সাদা মাইক্রোবাস নিষিদ্ধ দিক দিয়ে সড়কে প্রবেশ করে। সেখানে ‘রাস্তায় প্রবেশ নিষেধ’ লেখা সাইন ছিল। এ ঘটনায় দায়িত্ব পালনরত সার্জেন্ট মহিউদ্দিন ৮৭ ধারায় গাড়ির মালিক জুয়েলের বিরুদ্ধে মামলা করেন।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। ফুটেজে দেখা যায়, মাইক্রোবাসটি উল্টো দিক দিয়ে সড়কে প্রবেশ করছে।

সার্জেন্ট মহিউদ্দিন বলেন, ‘গাড়িতে নম্বর প্লেট না থাকলেও মানবিক বিবেচনায় তিনি ৭২ ধারায় প্রসিকিউশন না দিয়ে সর্বনিম্ন জরিমানার ৮৭ ধারায় মামলা করেন। কিন্তু এ নিয়ে জুয়েল তার ও সঙ্গে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে তর্কে জড়ান। পরে ঘটনার আংশিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।’

মহিউদ্দিনের অভিযোগ, প্রকাশিত ভিডিওতে জুয়েল নিজের উল্টো পথে আসার বিষয়টি তুলে ধরেননি। বরং পুলিশ সদস্যদের নেতিবাচকভাবে উপস্থাপন করেছেন। এর ফলে তিনি ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের কার্যক্রম নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে। এই কারণে তিনি পুলিশ কন্ট্রোলরুমে জিডি করেছেন।

এদিকে, নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওর বিষয়ে জানতে চাইলে জুয়েল গণমাধ্যমকে জানান, ঘটনাটি দীর্ঘ সময়ের। পুলিশ সদস্যরা তাকে বারবার ভিডিও করতে নিষেধ করেছিলেন।

পুলিশ সার্জেন্টকে হেনস্তা করার অভিযোগ অস্বীকার করে জুয়েল জানান, তিনি কোনোভাবেই ওই পুলিশ সদস্যকে হেয় বা হেনস্তা করতে চাননি। যদি তার আচরণে সার্জেন্ট কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি দুঃখ প্রকাশ করছেন। পুলিশ সদস্যরা দিন-রাত পরিশ্রম করে সাধারণ মানুষকে সেবা দেন বলেও মন্তব্য করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%