১২:৪১ এম
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার সংকটের কারণে, ভারত সরকার তাদের নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। সাম্প্রতিক পরিস্থিতির অবনতি হওয়ায় ভারতীয় নাগরিকদের আপাতত ইরান ভ্রমণ স্থগিত করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে, যারা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তাদেরকে তেহরানের ভারতীয় দূতাবাস দ্রুত উপলব্ধ ফ্লাইটে ইরান ছাড়তে বলেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারনে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সোমবার (২০ জুলাই) টানা নবম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মাসখানেক আগে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।
এদিকে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে দুইটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের পর, এই রুটে জাহাজ চলাচল নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালের নিয়ন্ত্রণ নিয়ে চলা এই দ্বন্দ্বের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি হচ্ছে এবং বিশ্ববাজারে মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় পরিস্থিতি আবার স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
সূত্র: আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন