০৭:১৭ পি.এম
টাঙ্গাইলে পুলিশ এবং বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি এবং বিচারিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার উদ্দেশ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) টাঙ্গাইল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এই কনফারেন্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান। টাঙ্গাইল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের সভাপতিত্বে কনফারেন্সে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা।
আরও পড়ুন: টাকার লোভে আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু সদস্য : মির্জা আব্বাস
সম্মেলনে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সহযোগিতা ও সমন্বয় জোরদার, মামলার তদন্ত ও নিষ্পত্তি কার্যক্রম ত্বরান্বিতকরণ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, বিচারাধীন মামলার অগ্রগতি এবং বিচারিক কার্যক্রমের বিভিন্ন প্রতিবন্ধকতা নিরসনসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।
কনফারেন্সে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ ছাড়াও জেলা পুলিশ, টাঙ্গাইলের সকল সার্কেল কর্মকর্তা, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ (ওসি) এবং কোর্ট ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন