০৭:৩৩ পি.এম
ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছে যে, যদি তিনি ইসরাইলের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে নতুন কোনো দুঃসাহসিক অভিযানে যান, তাহলে যুদ্ধের আগুন আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়বে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া শনিবার এই হুঁশিয়ারি প্রদান করেন।
একটি পোস্টে, যা যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত হয়েছে, তিনি উল্লেখ করেন, “ইসরাইলিদের চাপ ও প্ররোচনায় পড়ে মার্কিন প্রেসিডেন্ট যদি আবারো এ অঞ্চলে কোনো সামরিক দুঃসাহসিকতা দেখান, তাহলে যুদ্ধের আগুন নিঃসন্দেহে আরো বিস্তৃত ভৌগোলিক এলাকায় ছড়িয়ে পড়বে।”
তিনি আরও জানান, “এই সংঘাতের সমাপ্তি তার (ট্রাম্পের) হাতে থাকবে না।”
আরও পড়ুন: যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়া উচিত : র্যাচেল রিভস
মার্কিন প্রেসিডেন্টের কূটনীতির অতীত ভূমিকার সমালোচনা করে আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগের সঙ্গে বিশ্বাসঘাতকতার নজির রয়েছে। এই কারণে ইরানের সেনাবাহিনী ক্রমাগত নিজেদের যুদ্ধপ্রস্তুতি বাড়াচ্ছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার ওপর নিবিড় নজর রাখছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর প্রতিক্রিয়ায় ইরানও ওই অঞ্চলে পাল্টা হামলা চালায়।
পরবর্তী সময়ে কূটনৈতিক তৎপরতা ও জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।
এমএমআর
আরও পড়ুন: ‘সংবিধানের চেয়ে বড় নন মোদি-শাহ’, দিল্লির সমাবেশে রাহুল গান্ধী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন