ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

যশোরে স্বর্ণের বারসহ আটক ১


যশোরে স্বর্ণের বারসহ আটক ১

যশোর, ১২ আগস্ট ২০২৬ : জেলার সদর উপজেলায় আজ ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ কবির হোসেন নয়ন (৩০) নামের একব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা।

আজ বুধবার দুপুরে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে স্বর্ণের বার সহ ওই ব্যক্তিকে আটক করেন বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা। 

আরও পড়ুন: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আটককৃত কবির হোসেন নয়ন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি দল বুধবার দুপুরে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিং সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এসময় বিজিবি সদস্যরা কবির হোসেন নয়ন নামের একব্যক্তিকে আটক করে।এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৬২ হাজার ১৪১ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর আটককৃত ব্যক্তিকে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। 


 

আরও পড়ুন: খুলনায় ৩৯৪ পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি-৬ এর প্রস্তুতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


ডেঙ্গুতে একদিনে আরও ২ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭২৩ জন।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতি বছরের মধ্যে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩ জন। অন্যদিকে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ২১ হাজার ৫৫০ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতাল পরিদর্শনে এমপি, ভেতরেই বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হট্টগোল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


হাসপাতাল পরিদর্শনে এমপি, ভেতরেই বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হট্টগোল

 

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আকস্মিকভাবে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খান। এসময় বিএনপির এক কর্মীকে দেখে জামায়াতের নেতাকর্মীরা 'দালাল' বললে তাদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায়।

বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে হাসপাতালের নতুন ভবনে এই ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালে বিভিন্ন অনিয়ম এবং আউটসোর্সিং কর্মীদের বিষয়ে খোঁজ নিতে গিয়ে সংসদ সদস্য পরিচয়পত্র এবং নিয়োগসংক্রান্ত তথ্য জানতে চান। এ সময় উপস্থিত বিএনপির এক পক্ষের নেতাকর্মীদের সঙ্গে তার সাথে থাকা লোকজনের বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে সংসদ সদস্যের ব্যক্তিগত দেহরক্ষী, ছাত্রদলের এক কর্মীকে থাপ্পড় দেওয়ার পর উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার স্বার্থে সংসদ সদস্য তাজউদ্দিন খানকে হাসপাতাল থেকে সরিয়ে তার ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

এই খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হাসপাতাল গেটে অবস্থান নিয়ে জামায়াতবিরোধী স্লোগান দিতে শুরু করে।

মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, এমপি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে আসেন। সেখানে আমাদের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এক সময় একজন দালালকে চিহ্নিত করে তাকে এখানে কে রেখেছে জানতে চাইলে জামায়াতের নেতাকর্মীরা দলবেঁধে এসে হট্টগোল সৃষ্টি করে।

এদিকে, জেলা ছাত্রদলের সহসভাপতি সানি আহমেদ জানান, রবি নামের তাদের এক কর্মীকে হাসপাতাল কর্তৃপক্ষ স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেন। জামায়াতের কর্মীরা তাকে দেখে মারধর করলে সেখানে হট্টগোল শুরু হয়।

সদর উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান অভিযোগ করেন, হাসপাতালের বৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের তারা অবৈধ আখ্যা দিয়ে সংসদ সদস্যের সঙ্গে থাকা লোকজন মারধর করেছেন। এ ঘটনার জন্য তিনি নিন্দা জানান।

অন্যদিকে, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন দাবি করেন, হাসপাতাল পরিদর্শনের সময় অতিরিক্ত আউটসোর্সিং কর্মীদের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের এক কর্মী অসৌজন্যমূলক আচরণ করেন। পরে দেহরক্ষীর সঙ্গে ওই কর্মীর সংঘর্ষের জেরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হামলার চেষ্টা চালান।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. ফজলুর রহমান বলেন, এমপি হাসপাতালে ভিজিটে এসেছিলেন। নতুন ভবনের প্যাথলজিতে গিয়ে তিনি সেখানে নতুন কিছু স্বেচ্ছাসেবক দেখেছেন, যাদের এখনো আইডি কার্ড দেওয়া হয়নি। তার সঙ্গে কিছু নেতাকর্মীও ছিলেন। তারা দালাল মনে করে কিছু কথা বলেছেন। পরে উভয় পক্ষের লোকজনের সঙ্গে একটু হট্টগোল হয়ে যায়।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংসদ সদস্যকে নিরাপদে তার ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিঝুম দ্বীপের বালুতে মিলেছে ২৫ শতাংশ খনিজ উপাদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


নিঝুম দ্বীপের বালুতে মিলেছে ২৫ শতাংশ খনিজ উপাদান

মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা নিঝুম দ্বীপের বালুতে মূল্যবান ভারী খনিজ (টিএইচএম) একটি গবেষণায় মিলেছে। গবেষণায় বলা হয়েছে, এর পরিমাণ প্রায় ২৫ শতাংশ।

এক্স-রে  (এক্সআরডি) বিশ্লেষণের ফলাফলে ওই অঞ্চলের বালুর ভারী খনিজের ঘনীভূত অংশে সিলিম্যানাইট, গারনেট (অ্যালম্যান্ডিন), জিরকন, রুটাইল, ইলমেনাইট, জেনোটাইম, মোনাজাইট ও ক্যানাইটসহ বিভিন্ন খনিজ শনাক্ত করা হয়েছে। এছাড়াও, অ্যাম্ফিবোল ও পাইরক্সিন গ্রুপের আরো বেশ কিছু খনিজের উপস্থিতিও পাওয়া গেছে।

গবেষণায় বলা হয়েছে, নমুনায় অনেক ধরনের স্বতন্ত্র খনিজ রয়েছে। তবে এসব খনিজের একাধিকটির এক্সআরডি পিক পরস্পরের সঙ্গে মিলে যাওয়ায়, এক্সআরডি পদ্ধতিতে সেগুলো আলাদাভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

চৌম্বকীয় অংশের সর্বোচ্চ তীব্রতায় প্রধানত এনস্টাটাইটের উপস্থিতি দেখা গেছে ভোলার এই দ্বীপটির বালুতে। পাশাপাশি বায়োটাইট, পারগাসাইট, মাসকোভাইট, সোডালাইট, ডায়োপসাইড, ম্যাগনেসাইট, পাইরক্সিন, স্পিনেল, ট্রেমোলাইট, অ্যানোরথাইট, ম্যাগনেসিওফেরাইট, টাইটানাইট, ক্যানাইট, পেরিক্লেজ, স্পোডুমিন, হর্নব্লেন্ড, অ্যালম্যান্ডিন ও মোনাজাইটের উপস্থিতিও শনাক্ত হয়েছে।

গবেষণায় এসব খনিজ শনাক্ত করতে জাপানের রিগাকু কম্পানির ‘স্মার্টল্যাব এসই’ এক্স-রে ডিফ্র্যাক্টোমিটার এবং এক্স’পার্ট হাইস্কোর প্লাস সফটওয়্যারের স্বয়ংক্রিয় ম্যাচিং ডেটা ব্যবহার করা হয়েছে।

এদিকে বাংলাদেশের নদ-নদীর বালুতে সেমিকন্ডাক্টর শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল তৈরির সম্ভাবনা যাচাইয়ের জন্য প্রথমবারের মতো জরিপ চালানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দি টাইমসের জুলাই ফটো কনটেস্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


বালিয়াকান্দি টাইমসের জুলাই ফটো কনটেস্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনুষ্ঠিত ‘জুলাই ফটো কনটেস্ট’-এর বিজয়ীদের জন্য পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ইসলামপুর ইউনিয়নের স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফারুক হোসেন, বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার।

ফটো কনটেস্টে প্রথম স্থান অর্জন করেন আরাফাত ইসলাম রাতুল, দ্বিতীয় এস কে সাব্বির রহমান এবং তৃতীয় স্থানে রয়েছেন মুশতারী।

পরে প্রধান অতিথি মোঃ ফারুক হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম এবং বালিয়াকান্দি টাইমসের প্রতিষ্ঠাতা ও পরিচালক তাসসীন আহমেদ মিঠু বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মোঃ ফারুক হোসেন। তিনি বক্তব্যে বলেন, “সত্য ও নিষ্ঠার সঙ্গে চললে একদিন বালিয়াকান্দি টাইমস বালিয়াকান্দির মানুষের ভরসার জায়গা হয়ে উঠবে। বালিয়াকান্দি টাইমস ফেসবুক পেজের জন্য শুভকামনা রইলো।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, “অল্প কিছুদিনের মধ্যেই এই অনলাইন মিডিয়া চ্যানেলটি বালিয়াকান্দির মানুষের মাঝে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বালিয়াকান্দি উপজেলার ঘটমান ঘটনাগুলো আমরা এই পেজের মাধ্যমে দ্রুত জানতে পারছি। এছাড়াও বিভিন্ন সেবামূলক কার্যক্রমেও তাদের অবদান রয়েছে। আগামী দিনে এই পেজের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

বালিয়াকান্দি টাইমসের প্রতিষ্ঠাতা ও পরিচালক তাসসীন আহমেদ মিঠু বলেন, “আমি এবং আমার টিম বালিয়াকান্দি উপজেলার মানুষের আস্থার প্রতীক হয়ে দাঁড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করছি। রক্তদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে আমরা আরও এগিয়ে আসার চেষ্টা করছি। পাশাপাশি উপজেলার ঘটে যাওয়া ঘটনাগুলো দ্রুত প্রকাশের চেষ্টা করছি। ইনশাআল্লাহ, আগামী দিনে আরও ভালো কিছু করার চেষ্টা চালিয়ে যাব। এ ক্ষেত্রে বালিয়াকান্দি উপজেলার মানুষের সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে বালিয়াকান্দি টাইমস ফেসবুক পেজের সহকারী পরিচালক মুহাম্মাদ মামুনসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, স্থানীয় মানুষের প্রতিভা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার পাশাপাশি বালিয়াকান্দির ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%