০৩:৩১ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদে নতুন ভারপ্রাপ্ত ডিন নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনশী শামস উদ্দিন আহম্মদ সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের আদেশ জারি করা হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. মেহেদী হাসান খান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অনুষদের বর্তমান ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলামের ৯০ দিনের মেয়াদ ২০ জুলাই শেষ হচ্ছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১ম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী ২১ জুলাই থেকে অনধিক ৯০ দিন অথবা নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত অধ্যাপক মেহেদী হাসান খানকে ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: বিরোধীদল ‘বেহেশতের লোভ দেখিয়ে’ দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
অন্যদিকে, জীববিজ্ঞান অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল করিম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অনুষদের বর্তমান ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানের ৯০ দিনের মেয়াদ ২০ জুলাই শেষ হচ্ছে বিধায় উপাচার্য এই নিয়োগ দিয়েছেন। ২১ জুলাই থেকে অনধিক ৯০ দিন বা নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত অধ্যাপক আবদুল করিম এই অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন