প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের ফুটবল বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে।
মাত্র ১৯ বছর বয়সে এই বিস্ময় বালক বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। তবে শিরোপা জয়ের আনন্দের পাশাপাশি তার এক মজার প্রতিশ্রুতি ভক্তদের মাঝে আলোচনার সৃষ্টি করেছে, যা বিশ্বকাপ শুরুর আগে তিনি দিয়েছিলেন।
বিশ্বকাপ শুরুর আগে একটি ভিডিওতে ইয়ামাল বলেছিলেন, "স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে তিনি টানা তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না।" তিনি আরও বলেন, "শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করতে ভক্তদের জন্য ১০০টি দামি বিটস হেডফোন উপহার দেবেন।"
স্পেন বিশ্বকাপ জিতেছে, তাই এখন ভক্তদের সামনে কেবল একটি প্রশ্ন, কবে ইয়ামাল তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবেন।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের জয়ে ইয়ামালের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। শিরোপা জয়ের পাশাপাশি তিনি একাধিক রেকর্ড স্থাপন করেছেন। মাত্র ১৯ বছর ৬ দিন বয়সে তিনি বিশ্বকাপজয়ী ইতিহাসের চতুর্থ সর্বকনিষ্ঠ ফুটবলার হয়েছেন।
বিশ্বকাপের ফাইনালে খেলা তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলারও বর্তমানে ইয়ামাল। তার আগে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, যিনি ১৯৫৮ সালে ১৭ বছর ২৪৯ দিন বয়সে ফাইনাল খেলেছিলেন এবং ইতালির জুসেপ্পে বারগোমি, যিনি ১৮ বছর ২০১ দিন বয়সে ১৯৮২ সালে এই কীর্তি গড়েন।
স্পেনের এই তরুণের হাতে রয়েছে আরও একটি অনন্য রেকর্ড। ইতিহাসের প্রথম টিনএজার হিসেবে একই সঙ্গে উয়েফা ইউরো ও ফিফা বিশ্বকাপ দুই শিরোপা জয়ের কৃতিত্ব তিনি দেখিয়েছেন।
চলতি বিশ্বকাপে শুরুতে চোটের সঙ্গে লড়াই করলেও পুরো টুর্নামেন্টজুড়ে তিনি তার সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। প্রতিপক্ষের রক্ষণভাগে ধারাবাহিক চাপ সৃষ্টি করে দলের শিরোপা জয়ে ইয়ামাল গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এখন মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ভক্তদের মনোযোগ মাঠের বাইরেও। তিন সপ্তাহ দাড়ি-গোঁফ না কাটার প্রতিশ্রুতি এবং ১০০টি বিটস হেডফোন উপহার, এই দুটি ঘোষণার বাস্তবায়ন কবে করবেন, সেটিই ফুটবলপ্রেমীদের জন্য দেখার অপেক্ষার বিষয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন