ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

‘মেসির জন্য জীবন উৎসর্গ করতেও রাজি’


‘মেসির জন্য জীবন উৎসর্গ করতেও রাজি’

যা অপূর্ণতা ছিল, সেটিও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি শেষ কাতার বিশ্বকাপে ঘুচিয়েছেন। এবার তার নামের পাশে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি যোগ করার সুযোগ পাচ্ছেন মেসি। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা এনে দেওয়ার পর, সতীর্থরা চান বিদায়টা সোনায় মোড়ানো হোক। আদর্শ বিদায় দিতে জীবন দিতে রাজি আছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদিনা বলেছেন, ‘আমাদের অধিনায়ককে সেরা বিদায়ি উপহার দিতে নিজেদের সবটুকু বিলিয়ে দেব। আমরা মনে-প্রাণে চাই খেলা চালিয়ে যাক। তবে তার জন্য আমরা জীবন বাজি রেখে লড়ে যাব।’

যদি ফাইনাল পর্যন্ত যেতে পারে, তাহলে আর্জেন্টিনা এখনো ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে বিশ্বকাপে। প্রতিটি ম্যাচে নিজেদের সব কিছু নিংড়ে দিয়ে লড়তে চান মেদিনা। তিনি বলেছেন, ‘আমাদের সামনে আরও ৬টি ম্যাচ রয়েছে। আমরা লড়াই করব এবং আমাদের যা কিছু আছে তার সবটুকু উজাড় করে দেব। আমাদের যেখানেই খেলতে বলা হোক না কেন, আমরা সবাই পুরোপুরি প্রস্তুত।’

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: ববি হাজ্জাজ

এখন পর্যন্ত টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে খেলার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। ২৮ জুন জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচটি তাই মেসিদের জন্য নিয়মরক্ষার মতো হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ একদিন বিশ্বকাপে অংশগ্রহণ করবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


বাংলাদেশ একদিন বিশ্বকাপে অংশগ্রহণ করবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা ও উদ্দীপনা দেখে মুগ্ধ হয়েছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি বলেছেন, 'একদিন বাংলাদেশও ফুটবল বিশ্বকাপের মঞ্চে খেলবে।'

শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের সংলগ্ন পদ্মাপাড়ে স্থানীয় ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। রাষ্ট্রদূতের আসাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

তিনি একনজর দেখতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত আর্জেন্টিনা সমর্থক শিমুলিয়া ঘাটে ভিড় জমান।

খেলা শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, 'এখানে সবার সঙ্গে একসঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।'

প্রীতিম্যাচ শেষে রাষ্ট্রদূত ইঞ্জিনচালিত নৌকায় করে পদ্মা নদীর মনোরম পরিবেশ ঘুরে দেখেন। পরে উপস্থিত সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দীর্ঘসময় ধরে চলে ফটোসেশন।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে চার লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


গোপালগঞ্জে চার লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ

গোপালগঞ্জ-১ আসনের ৪০ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে চার লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। এই চেক বিতরণের অনুষ্ঠান শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়, যেখানে উপকারভোগীদের হাতে অনুদানের এই অর্থ তুলে দেওয়া হয়।

আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের বলেন, সরকারি বিধি-বিধান অনুসরণ করে উপকারভোগীদের কাছে অনুদানের অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সংসদ সদস্যের বিশেষ অনুদান কর্মসূচি আওতায় নিয়মিতভাবে এই ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে।

তিনি বলেন, এই অনুদান অসহায় ও দরিদ্র মানুষের জীবনমানের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহায়তা করবে।

সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে, সমাজের অসহায়, দুস্থ ও আর্থিকভাবে সংকটাপন্ন মানুষের সহায়তার লক্ষ্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম একটি বিশেষ তহবিল থেকে অনুদান প্রদানের এই উদ্যোগ গ্রহণ করেছেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষ করে এ ব্যয়ের অনুমোদন দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর শাহবাগে নিজ ফ্ল্যাটে চিকিৎসকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


রাজধানীর শাহবাগে নিজ ফ্ল্যাটে চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগে অবস্থিত আজিজ সুপার মার্কেটের একটি আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে পুলিশ ডা. ফারাহ ফেরদৌস (৩২) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে।

শুক্রবার (২৬ জুন) ভবনের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে ডা. ফারাহ ফেরদৌসের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। এর পরে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে ফেজ-বি রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ শুরু করেন। এর আগে, ২০১৭ সালে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ডা. ফারাহ ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা। তিনি আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির কন্যা। ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা যায় যে তিনি অবিবাহিত ছিলেন এবং রাজধানীর ওই ফ্ল্যাটে একাই থাকতেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের সুরতহাল করার পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর, মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানায় সংশ্লিষ্ট থানার পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রংপুরে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

সুস্থ্য জাতি গঠনে মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান: কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


সুস্থ্য জাতি গঠনে মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান: কমিশনার

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রংপুরে একটি র‌্যালী এবং আলোচনা সভা আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র‌্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী চলার পর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা দেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, বিজিবি ৫১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল নাজিউর রহমান, র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মারুফ আহমেদ এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি আফতাব উদ্দিন।

স্বাগত বক্তৃতায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন সভায় জানান, রংপুর বিভাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৫ সালে ১০ হাজার ৮৪১ অভিযান পরিচালনা করেছে, ৩ হাজার ৩৩০ টি মামলা দায়ের করা হয়েছে এবং ৩ হাজার ৩৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে উদ্ধার করা হয়েছে ১ হাজার ২'শ কেজি গাঁজা, ১৯ টি গাঁজার গাছ, সাড়ে ৪ হাজার ফেন্সিডিল, ২৮৪ বোতল এসকাফ, ৬৯ হাজার ৩২১ পিস ইয়াবা, ৫৭৩ গ্রাম হেরোইন, এবং ১৫২ বোতল বিলেতি মত। বক্তারা মাদক ব্যক্তির, পরিবারের, সমাজের এবং রাষ্ট্রের ক্ষতি করছে বলেও উল্লেখ করেন। তারা একটি সুস্থ্য জাতি গঠনে মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এই সভায় সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%