প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রংপুরে একটি র্যালী এবং আলোচনা সভা আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি সচেতনতামূলক র্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী চলার পর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা দেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, বিজিবি ৫১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল নাজিউর রহমান, র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মারুফ আহমেদ এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি আফতাব উদ্দিন।
স্বাগত বক্তৃতায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন সভায় জানান, রংপুর বিভাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২০২৫ সালে ১০ হাজার ৮৪১ অভিযান পরিচালনা করেছে, ৩ হাজার ৩৩০ টি মামলা দায়ের করা হয়েছে এবং ৩ হাজার ৩৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে উদ্ধার করা হয়েছে ১ হাজার ২'শ কেজি গাঁজা, ১৯ টি গাঁজার গাছ, সাড়ে ৪ হাজার ফেন্সিডিল, ২৮৪ বোতল এসকাফ, ৬৯ হাজার ৩২১ পিস ইয়াবা, ৫৭৩ গ্রাম হেরোইন, এবং ১৫২ বোতল বিলেতি মত। বক্তারা মাদক ব্যক্তির, পরিবারের, সমাজের এবং রাষ্ট্রের ক্ষতি করছে বলেও উল্লেখ করেন। তারা একটি সুস্থ্য জাতি গঠনে মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এই সভায় সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন