০৪:৪৬ পি.এম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি জেলা সদরের হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে ইকবাল হাসান মাহমুদ টুকু হাসপাতালটির সঠিকভাবে পরিচালনার বিষয়ে নির্দেশনা দেন এবং তিনি রোগীরা যেন ভোগান্তির শিকার না হয়, সেজন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিমুল তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমরকৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, ভিপি শামীম খান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ বিভিন্ন দলীয় ও প্রশাসনিক কর্মকর্তাগণ। এরপর তিনি জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।
আরও পড়ুন: শরীয়তপুরে পূর্বনির্ধারিত স্থানে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিএনপির বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন