ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সাগরে শক্তি বাড়াচ্ছে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস


সাগরে শক্তি বাড়াচ্ছে লঘুচাপ, ভারি বৃষ্টির আভাস

সাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় বিরাজ করছে। এই অবস্থার ফলে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (৩ জুলাই) সকালে প্রকাশিত আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে এবং এটি ঘণীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে। মৌসুমিবায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়ে আছে।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

মৌসুমিবায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় বিদ্যমান রয়েছে।

এ অবস্থায় শনিবার (৪ জুলাই) সকাল পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বা অতিভারি বৃষ্টিও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

অন্যদিকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। একইসাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও অতিভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুল্ক ছাড়ের আগে ট্রাম্পের প্রযুক্তি খাতে বিনিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৬ পি.এম


শুল্ক ছাড়ের আগে ট্রাম্পের প্রযুক্তি খাতে বিনিয়োগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক নীতিতে আংশিক ছাড় দেওয়ার ঘোষণা দেওয়ার একদিন আগে বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার কিনেছিলেন। এই তথ্য সম্প্রতি প্রকাশিত তার ২০২৫ সালের বার্ষিক আর্থিক তথ্য থেকে এসেছে।

সিএনবিসির বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে, ২০২৫ সালের ৮ এপ্রিল ট্রাম্প একদিনেই ৩২৭টি শেয়ার কিনেছেন। এ দিন, এটি ছিল তার সবচেয়ে ব্যস্ত শেয়ার কেনার একটি দিন। কিনা শেয়ারগুলোর মধ্যে বড় অংশই ছিল প্রযুক্তি সংস্থার।

এর আগে, ২ এপ্রিল ট্রাম্প ব্যাপক আমদানি শুল্ক আরোপের পরিকল্পনার কথা ঘোষণা করেন, যেটিকে তিনি ‘লিবারেশন ডে’ নামে অভিহিত করেছিলেন। ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে চারদিনের মধ্যে বড় দরপতন ঘটে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১২ শতাংশের বেশি কমে গিয়ে বেয়ার মার্কেটের তুলনায় চলে আসে।

এই পরিস্থিতিতে ৮ এপ্রিল ট্রাম্প প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার কিনেন। পরের দিন ৯ এপ্রিল, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে তিনি লেখেন, ‘এখন শেয়ার কেনার দারুণ সময়।’

সেই দিনের মধ্যেই তিনি পূর্বে ঘোষিত কিছু শুল্ক থেকে সরে আসার কথা ঘোষণা করেন। এর ফলস্বরূপ, বাজারে বড় উত্থান ঘটে। ওইদিন এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৯ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়, যা ইতিহাসের অন্যতম বড় এক দিনের উত্থান হিসেবে গণ্য হয়।

আর্থিক তথ্যের ভিত্তিতে জানা যায়, ট্রাম্প অ্যাপল, এনভিডিয়া, মাইক্রোসফট, অ্যামাজন ও অ্যালফাবেটের প্রত্যেকটির শেয়ারে ১ লাখ থেকে ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করেছিলেন। শুল্ক নীতিতে পরিবর্তনের ঘোষণার পর এসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। উদাহরণস্বরূপ, অ্যাপলের শেয়ার একদিনেই ১৫ শতাংশের বেশি এবং এনভিডিয়ার শেয়ার ১৯ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ট্রাম্পের সব বিনিয়োগ স্বাধীন তৃতীয়পক্ষের আর্থিক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত। ফলে তার ব্যক্তিগতভাবে লেনদেন পরিচালনার কোনো সুযোগ নেই। সাংবাদিকদের ট্রাম্পও বলেছিলেন, তার অর্থ পরিচালনার দায়িত্ব বাইরের তহবিল ব্যবস্থাপকদের উপর।

তবে, ট্রাম্পের এই শেয়ার কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনলাইন ফোরাম রেডিটের ওয়ালস্ট্রিটবেটস-এ অনেক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, বাজারে বড় নীতিগত পরিবর্তনের আগে এ ধরনের বিনিয়োগ স্বাভাবিক কি না। কেউ কেউ বিষয়টিকে সম্ভাব্য বাজার প্রভাব বা ইনসাইডার ট্রেডিংয়ের আশঙ্কা হিসেবে তুলনা করেছেন। তবে, এ বিষয়ে কোনো অনিয়মের প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমার দিনে যে ১৫ আমল বেশি গুরুত্বপূর্ণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


জুমার দিনে যে ১৫ আমল বেশি গুরুত্বপূর্ণ

জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আল্লাহ তাআলা এই দিনটিকে অন্যান্য দিনের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।

এ কারণে জুমার দিনে মুমিনদের হৃদয়ে মমতা এবং হৃদ্যতার অপার্থিব সুখ ফুটে ওঠে। পারস্পরিক সৌহার্দ-সম্প্রীতি ও ভালোবাসার দীপ্তি চারদিকে ছড়িয়ে পড়ে। এই দিন কিছু বিশেষ ইবাদত এবং আমল রয়েছে, যা মহানবী (সা.)-এর জীবনে দেখা যায়। নিম্নে সেগুলো নিয়ে আলোচনা করা হলো—

এক. জুমাবারের ফজরের তিলাওয়াত করা: আবু হুরায়রা (রা.) বলেছেন, নবী (সা.) শুক্রবার ফজরের নামাজে সুরা আস-সিজদা এবং সুরা আল-ইনসান তিলাওয়াত করতেন।

(সহিহ বুখারি, হাদিস: ১০৬৮)

জুমার দিনে মহানবী (সা.) জুমার নামাজের ফজরে এই সুরাগুলো তিলাওয়াত করতেন। এই সুরাগুলোর মধ্যে আল্লাহ সৃষ্টির কথা, পুনরুত্থানের কথা, কিয়ামতের দিন সকলের সমবেত হওয়ার কথা উল্লেখ করেছেন। এই বিষয়গুলো জুমার দিনে হবে, এজন্য উম্মতকে স্মরণ করিয়ে দেওয়া হয়।

দুই. বেশি পরিমাণে দরুদ শরিফ পড়া: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা জুমার দিন আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ তোমাদের পাঠানো দরুদ আমার সামনে পেশ করা হয়। (আবু দাউদ, হাদিস: ১০৪৭)

তিন. জুমার নামাজ আদায় করা: ইসলামের ফরজ বিধানগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জুমার নামাজ। আরাফার দিবসের পরে এদিন সবচেয়ে বেশি মানুষ একত্রিত হয়। যারা জুমার নামাজকে অলসতা করে কিংবা তুচ্ছ-তাচ্ছিল্য করে ছেড়ে দেয়, তাদের হৃদয়ে আল্লাহ তাআলা মোহর মেরে দেন।

চার. গোসল করা: এই দিনে বিশেষভাবে গোসল করার তাগিদ এসেছে। সালিম (রহ.) বলেন, তিনি নবী (সা.)-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি জুমার নামাজে আসে সে যেন গোসল করে আসে। (তিরমিজি, হাদিস: ৪৯২)

পাঁচ. সুগন্ধি ব্যবহার করা: অন্য দিনের তুলনায় জুমার দিনে অধিক পরিমাণে সুগন্ধি ব্যবহার করা উত্তম। আবু সাইদ খুদরি (রা.) বলেন, আমি মর্মে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, জুমার দিন সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে। (সহিহ বুখারি, হাদিস: ৮৮০)

ছয়. দ্রুত মসজিদে যাওয়া: জুমার দিনের ফজিলত লাভের জন্য এই আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এদিকে বিশেষভাবে মনোযোগী হওয়া উচিত।

seven. ইবাদতে মশগুল থাকা: ইমাম জুমার নামাজে আসার পূর্ব পর্যন্ত নামাজ, জিকির ও তিলাওয়াতে রত থাকা।

aat. খুতবার সময় সম্পূর্ণ নিশ্চুপ থাকা: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে ইমামের খুতবা দেওয়ার সময় তার সঙ্গীকে বলল, ‘চুপ থাকো’ সে একটি অনর্থক কাজ করল। (সুনানে নাসায়ি, হাদিস: ১৪০১)

নয়. সুরা কাহফ পড়া: আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পাঠ করবে তার জন্য দুই জুমার মধ্যে সময় জ্যোতির্ময় হবে।’ (আত-তারগিব, হাদিস: ৭৩৫)

দশ. জুমার নামাজের নির্ধারিত সুরা পাঠ করা: নুমান ইবনে বশির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) দুই ঈদের নামাজে ও জুমার নামাজে ‘সাব্বিহিসমা রব্বিকাল আলা’ ও ‘হাল আতা-কা হাদিসুল গা-শিয়াহ’ সুরা দুটি তেলাওয়াত করতেন। (সহিহ মুসলিম, হাদিস: ১৯১৩)

কিছু কিছু বর্ণনায় এসেছে, রাসুল (সা.) সুরা জুমুআ ও সুরা আলা তিলাওয়াত করতেন।

এগার. পরিচ্ছন্ন ও সুন্দর কাপড় পরিধান করা: আবু জার (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন উত্তমরূপে গোসল করে, উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, তার উৎকৃষ্ট পোশাক পরিধান করে এবং আল্লাহ তার পরিবারের জন্য যে সুগন্ধির ব্যবস্থা করেছেন, তা শরীরে লাগায়, তারপর জুমার সালাতে এসে অনর্থক আচরণ না করে এবং দু’জনের মাঝে ফাঁক করে অগ্রসর না হয়, তার এক জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ ক্ষমা করা হয়। (সুনানে ইবনে মাজা, হাদিস: ১০৯৭)

বারো. মসজিদে সুগন্ধি লাগানো: ওমর (রা.) জুমার দিন দ্বিপ্রহরে মসজিদে সুগন্ধি লাগানোর জন্য আদেশ করেছেন।

তেরো. ক্ষমা প্রার্থনা করা: এদিন মহান রবের পক্ষে গুনাহ মাফের বারি বর্ষিত হয়। মহানবী (সা.) বলেছেন, যদি কোনো মুসলিম পবিত্র হয়ে জামে মসজিদের দিকে হাঁটতে থাকে, এরপর ইমাম নামাজ শেষ করার সময় নীরব থাকে, তাহলে এ নামাজ এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার গুনাহের কাফফারা (মোচনকারী) হয়ে যাবে, যদি তিনি মহৎ গুনাহ থেকে বিরত থাকেন। (মুসনাদে আহমাদ, হাদিস ২৩৭২৯)

চৌদ্দ. মৃতদের জন্য দোয়া করা: জুমার দিনে কবরের আজাব মাফ হয়ে যায়। আবু কাতাদাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, জুমার দিন ছাড়া (অন্য দিন) ঠিক দুপুরে নামাজ আদায় করা অপছন্দ করতেন। তিনি বলেছিলেন, জুমার দিন ছাড়া (বাকি দিনগুলোতে) জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়। (সুনানে আবু দাউদ, হাদিস: ১০৮৩)

জুমার দিনে বা রাতে যে মারা যাবে, তার থেকে কবরের আজাব উঠিয়ে নেওয়া হবে, এটি এই হাদিস থেকে প্রমাণিত। তবে কিয়ামত পর্যন্ত আজাব দেওয়া হবে না, এটা নিশ্চিত নয়।

পনের. বেশি বেশি দোয়া করা: বিশেষ সময়ে দোয়া কবুল হয়। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, জুমার দিনের মধ্যে অবশ্যই এমন একটি মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করে, নিশ্চয়ই তিনি তাকে তা দেন। তিনি বলেন, সে মুহূর্তটি অতি স্বল্প। (সহিহ মুসলিম, হাদিস: ১৮৫৮)

বেশির ভাগের মতে, সে সময়টি আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত। (জাদুল মাআদ থেকে সংক্ষেপিত)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র দিয়ে এখন সন্ত্রাসী তকমা দিচ্ছে পাকিস্তান: পিওকে নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০১:০২ পি.এম


অস্ত্র দিয়ে এখন সন্ত্রাসী তকমা দিচ্ছে পাকিস্তান: পিওকে নেতা

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান সরকারবিরোধী আন্দোলন ২৪তম দিনে পদার্পণ করেছে।

আন্দোলনের অংশ হিসেবে রাওয়ালকোটের ঈদগাহ ময়দানে ৮০ হাজারেরও বেশি বিক্ষোভকারী এক বিশাল সমাবেশে সমবেত হন।

সেখানে ‘জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি’ (জেএএসি)-র নেতা সরদার আমান খান পাকিস্তানের রাষ্ট্র-পৃষ্ঠপোষিত সন্ত্রাসী পরিকাঠামো নিয়ে এক বিস্ফোরক দাবি করেছেন।

সরদার আমান খান সরাসরি অভিযোগ করে বলেন, ‘পাকিস্তান সেনাবাহিনী নিজেই একসময় কাশ্মীরিদের হাতে অস্ত্র ও গোলাবারুদ তুলে দিয়েছিল। আর আজ তারাই আমাদের সন্ত্রাসী বলার ধৃষ্টতা দেখায়।’

সমাবেশে দেওয়া ভাষণে খান গত বছরের ফেব্রুয়ারিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর একটি কর্মসূচির কথা উল্লেখ করেন।

তিনি জানান, সেই কর্মসূচিতে সশস্ত্র জঙ্গিরা একে-৪৭ ও তলোয়ারের মতো মারাত্মক অস্ত্র নিয়ে প্রকাশ্য দিবালোকে শহরজুড়ে মিছিল করেছিল।

রাওয়ালকোটের ডেপুটি কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি এখানে বন্দুক আর তলোয়ার নিয়ে সমাবেশ করার অনুমতি ও নিরাপত্তা দিয়েছিলেন, আপনার মনে আছে? অথচ আজ আমাদের সন্ত্রাসী বলা হচ্ছে। এই বিক্ষোভকারীরা এই মাটিরই আসল উত্তরাধিকারী।’ তার এই বক্তব্যে উপস্থিত জনতা তুমুল করতালির মাধ্যমে সমর্থন জানায়।

আন্দোলনকারীদের পক্ষ থেকে পাকিস্তান সরকারকে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে। সরদার আমান খান বলেন, যদি তাদের উত্থাপিত ৩৮টি দাবি অবিলম্বে মেনে নিয়ে বাস্তবায়ন করা না হয়, তবে এই আন্দোলন আর সাধারণ দাবিতে সীমাবদ্ধ থাকবে না।

এটি তখন পাকিস্তান-অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানকে ‘সম্পূর্ণ খালি করার’ আন্দোলনে রূপ নেবে। দুই দিন আগেই রাওয়ালকোটের বিক্ষোভকারীরা অঞ্চলটিতে ইসলামাবাদের নিয়ন্ত্রণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন।

বক্তারা দাবি করেন, এই অঞ্চলকে আর পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা অংশ হিসেবে বিবেচনা করা উচিত নয়।

দাবি আদায় না হলে ভারতের সঙ্গে আরো জোরালো সম্পৃক্ততা ও যোগাযোগ বাড়ানোর বিষয়েও তারা হুঁশিয়ারি দেন। খান স্পষ্ট করে বলেন, এই অঞ্চলটি পাকিস্তানের অংশ নয়, বরং পাকিস্তানেরই এই অঞ্চলের অভাব বেশি।

উল্লেখ্য, এই প্রতিবাদ শুধু পাকিস্তান-অধিকৃত কাশ্মীরেই সীমাবদ্ধ নেই; বিদেশে বসবাসকারী প্রবাসী কাশ্মীরি সমর্থকেরাও বিভিন্ন দেশে পাকিস্তানি কূটনৈতিক মিশনের (দূতাবাস) বাইরে একাত্মতা জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরের সরকার পরিবারের কৃতি সন্তান মরহুম মুনসুর সরকারের আজ ৯ তম মৃত্যুবার্ষিকী

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


মধুপুরের সরকার পরিবারের কৃতি সন্তান মরহুম মুনসুর সরকারের আজ ৯ তম মৃত্যুবার্ষিকী

 

টাঙ্গাইলের মধুপুর উপজেলার উদীয়মান, তরুণ,  সমাজ হিতৈষী, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক ছাত্রনেতা, মধুপুর পৌর যুবদলের সাবেক আহব্বায়ক, মধুপুর পৌরসভার সাধারণ মানুষের আকাঙ্খার প্রতীক মোশারফ হোসেন মনি সরকারের পিতা মরহুম মনসুর আলী সরকারের আজ শুক্রবার (৩ জুলাই) নবম তম মৃত্যুবার্ষিকী।
মধুপুরের ঐতিহ্যবাহী সরকার পরিবারের মরহুম ময়েজ উদ্দিন সরকারের ছেলে মুনসুর সরকার। যিনি মধুপুর সদর ইউনিয়নের জনগণের সেবায় মেম্বার হিসাবে প্রতিনিধিত্ব করেছিলেন। মরহুম মনসুর আলী সরকারের জন্য, তার ছেলে মোশারফ হোসেন মনি সরকার মধুপুরবাসী সহ সকলের নিকট দোয়া কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%