ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী


শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগে হেনস্তা সভ্য রাষ্ট্রের পরিচয় নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক, বলেছেন যে, শিক্ষার্থীরা পরীক্ষার জন্য রাজপথে নামেনি অটোপাসের দাবিতে বা পরীক্ষা বাতিলের উদ্দেশ্যে। তারা নামার কারণ হলো বন্যা, জলাবদ্ধতা এবং চরম দুর্ভোগের মধ্যে তারা যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে, সে জন্যে। শিক্ষার্থীরা যাতে বারবার পরিবর্তিত পরীক্ষা-পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগের ‘গিনিপিগ’ না হতে হয়, সেটাও উদ্দেশ্য। এটি একটি যৌক্তিক, মানবিক এবং ন্যায্য আন্দোলন।

তিনি তার বক্তব্যে আরও উল্লেখ করেন, শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে রাজপথে যায়নি। কিন্তু কিছু রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিরা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে আন্দোলনটিকে রাজনৈতিক রঙ দেয়ার চেষ্টা করছেন। এর ফলে শিক্ষার্থীদের উপর হামলা, গ্রেফতার, হয়রানি এবং ভীতিকর পরিবেশ নির্মাণ হচ্ছে।

পাটওয়ারী জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে তাদের ফোনে যোগাযোগ করা হচ্ছে এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে হুমকি প্রদান করা হচ্ছে। যদি এসব অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে তা খুবই উদ্বেগজনক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়।

আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড

তিনি সরকারের প্রতি আহ্বান জানান যে, শিক্ষার্থীদের ভয় প্রদর্শন, গ্রেফতারের হুমকি এবং হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, সমস্যা সমাধানের জন্য শক্তি প্রয়োগের পরিবর্তে সংলাপের মাধ্যমেই কাজ করা উচিত। সরকারকে শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের বক্তব্য শুনে যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত সমাধান করার জন্য আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, মনে রাখা উচিত, শিক্ষার্থীরা সন্ত্রাসী নয়। ভিন্নমত প্রকাশ করলেই তাদের রাজনৈতিক ট্যাগ দিয়ে সামাজিক এবং মানবিকভাবে হেনস্তা করা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না।

তিনি বলেন, সরকারকে সংযম, সংলাপ ও সমাধানের পথ বেছে নিতে হবে। না হলে একটি সমাধানযোগ্য সংকট অপ্রয়োজনীয়ভাবে বড় সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। একই সাথে, গণতন্ত্রে নাগরিকের পরামর্শকে ‘উসকানি’ বা ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ না করে, দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে হিসেবে বিবেচনা করা উচিত।

আরও পড়ুন: যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ শনিবার, ১৮ জুলাই ২০২৬ নামাজের সময়ের সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:০০ এম


আজ শনিবার, ১৮ জুলাই ২০২৬ নামাজের সময়ের সূচি

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো নামাজ। এটা পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। এ কারণে নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অতিব জরুরি।

শনিবার (১৮ জুলাই) ঢাকার পাশাপাশি তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ রয়েছে-

জোহর: ১২.০৮ মিনিট

আসর: ৪.৪৩ মিনিট

মাগরিব: ৬.৫২ মিনিট

এশা: ৮.১৫ মিনিট

ফজর (১৯ জুলাই): ৩.৫৭ মিনিট

উল্লিখিত সময়ের সঙ্গে সংশ্লিষ্ট যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো হলো-

যোগ করতে হবে:

খুলনা: ৩ মিনিট

রাজশাহী: ৭ মিনিট

রংপুর: ৮ মিনিট

বরিশাল: ১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ৫ মিনিট

সিলেট: ৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরাকে হামলায় নিহত ৮ ইরানি কুর্দি বিদ্রোহী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৫ এম


ইরাকে হামলায় নিহত ৮ ইরানি কুর্দি বিদ্রোহী

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে শুক্রবার পরিচালিত হামলায় ইরানি কুর্দি সশস্ত্র বিরোধী সংগঠন ‘কোমালা’ দলের আট সদস্য নিহত হয়েছেন। এই নির্বাসিত সংগঠনটি হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

কোমালা দলের নেতা ইদ্রিস কোলওয়াজির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, শুক্রবার ভোরে সুলাইমানিয়াহ শহরের কাছে সংগঠনটির এক শিবির এবং আশপাশে ইরান ড্রোন ও রকেট হামলা চালিয়েছে।

তিনি জানান, হামলায় তাদের আট সদস্য নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহতও হয়েছেন।

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরাকে এই হামলার ঘটনা ঘটছে। দেশটি দুই প্রতিদ্বন্দ্বী শক্তির গুরুত্বপূর্ণ মিত্র।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের সময়ে কুর্দিস্তান অঞ্চলটি বারবার হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এটি এমন কারণেই, যে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি, বিদেশি তেল কোম্পানির কার্যক্রম এবং নির্বাসিত ইরানি কুর্দি বিদ্রোহীদের অবস্থান রয়েছে। এই কারণে ইরান এবং ইরানপন্থী ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো এই অঞ্চলে একাধিক হামলা চালিয়েছে।

এপ্রিল মাসে যুদ্ধে বিরতি কার্যকর হলেও, তেহরান কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর ওপর হামলা অব্যাহত রেখেছে। ইরানের অভিযোগ, এসব গোষ্ঠী পশ্চিমা দেশ এবং ইসরাইলের স্বার্থে কাজ করছে।

তবে, শুক্রবারের হামলাকে যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় ধরনের হামলা হিসেবে দেখা হচ্ছে। কারণ, যুদ্ধের পর থেকে এসব গোষ্ঠী তাদের অধিকাংশ ঘাঁটি এবং শিবির খালি করে দিয়েছিল।

এদিকে, কুর্দিস্তানের রাজধানী এরবিলে শুক্রবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জঙ্গিবিরোধী জোট কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। চলতি সপ্তাহে শহরটিতে এমন ঘটনা এটি দ্বিতীয়বার ঘটলো।

এরবিলে যুক্তরাষ্ট্রের একটি বড় কনস্যুলেট কমপ্লেক্স রয়েছে। এছাড়া শহরটির বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সামরিক উপদেষ্টারা অবস্থান করছেন।

কুর্দি সন্ত্রাসবিরোধী বাহিনী জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা ১৯ মিনিট থেকে ৫টা ২৫ মিনিটের সময় জোটের বাহিনী এরবিলের আকাশে আটটি বিস্ফোরক বহনকারী ড্রোন ভূপাতিত করেছে। এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এর আগে গত বুধবার রাতেও এরবিলের আকাশে আটটি ড্রোন ভূপাতিত করা হয়। এএফপির সাংবাদিকরা জানান, মার্কিন কনস্যুলেটের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে ড্রোনগুলো ধ্বংস করা হয়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের সময়ে কনস্যুলেটটি হামলার অন্যতম প্রধান লক্ষ্য হয়ে উঠেছিল।

এরবিলে এসব হামলার দায় কোন গোষ্ঠী এখন পর্যন্ত স্বীকার করেনি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলাকালে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক জোটের ব্যানারে সক্রিয় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো তেহরানের সমর্থনে ইরাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ৬০০ বারের বেশি হামলা চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ শেষ হলেও ফিফার বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ এম


বিশ্বকাপ শেষ হলেও ফিফার বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকবে

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামীকাল রবিবার আর্জেন্টিনা-স্পেন ফাইনালের মাধ্যমেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা নামবে। তবে টুর্নামেন্ট শেষ হলেও ফিফার টিকিট বিক্রি নিয়ে শুরু হওয়া তদন্ত থেমে থাকবে না।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির অ্যাটর্নি জেনারেল জেনিফার ডেভেনপোর্ট জানিয়েছেন, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৮টি ম্যাচের টিকিট বিক্রির পদ্ধতি নিয়ে তাদের তদন্ত অব্যাহত থাকবে। তিনি শুক্রবার দ্য অ্যাথলেটিক-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এ কথা বলেন।

গত মে মাসে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের সঙ্গে যৌথভাবে নিউ জার্সি কর্তৃপক্ষ তদন্ত শুরু করে। তাদের অভিযোগ হলো, ফিফা টিকিট বিক্রির সময় দাম বাড়িয়েছে, টিকিট বিক্রির পর স্টেডিয়ামের আসন বিন্যাস (সিট ম্যাপ) পরিবর্তন করেছে এবং কৃত্রিমভাবে টিকিটের সংকট সৃষ্টি করেছে।

ডেভেনপোর্ট বলেন, ফিফা শুরুর দিকে স্টেডিয়ামের আসনগুলোকে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছিল। ক্যাটাগরি-১ ছিল সবচেয়ে আকর্ষণীয়। তবে টিকিট বিক্রি শেষ হওয়ার পর নতুন করে কিছু বিশেষ জোন তৈরি করা হয়, যেখানে সবচেয়ে ভালো আসনগুলো রাখা হয়।

“অনেক সমর্থক নতুন জোন চালুর আগেই টিকিট কিনেছিলেন। এরপর তারা সেই আসনগুলো না পেয়ে তুলনামূলক কম সুবিধাজনক আসনে বসতে বাধ্য হন। এমন অভিযোগও রয়েছে, কেউ কেউ যে ক্যাটাগরির টিকিটের মূল্য পরিশোধ করেছেন, বাস্তবে সেই ক্যাটাগরির আসন পাননি।”

শুধু নিউ জার্সি বা নিউ ইয়র্কই নয়, ক্যালিফোর্নিয়া ও টেক্সাস অঙ্গরাজ্যেও ফিফার টিকিট বিক্রি নিয়ে একই ধরনের অভিযোগের তদন্ত চলছে।

এছাড়া জার্মানির ফ্রাঙ্কফুর্টের একটি আদালত ফিফার টিকিট রিসেলসংক্রান্ত নীতিকে প্রতারণামূলক এবং প্রভাবিত করার কৌশল বলে মন্তব্য করেছে। আদালত টিকটিকম্বোতে ফিফার টিকিট বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে।

নিউজউইক-এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের ওই নির্দেশ অমান্য করলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোমের বিরুদ্ধে জরিমানা এমনকি কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার গণভোটের সিদ্ধান্ত না মানায় মানুষ হতাশ: আখতার হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৫ এম


সরকার গণভোটের সিদ্ধান্ত না মানায় মানুষ হতাশ: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন অভিযোগ করেছেন যে বর্তমান সরকার প্রত্যাশার গণভোট মানছে না, এতে দেশের মানুষ আশাহত হয়েছে।

তিনি শুক্রবার (১৭ জুলাই) রাতে হিলি বাজারের খাদ্যগুদাম মোড়ে এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় এই অভিযোগ করেন।

আখতার বলেন, আমাদের সবার আশা ছিল একটি নতুন বাংলাদেশ পাবো। এমন একটি বাংলাদেশ যেখানে প্রশাসন হবে নিরপেক্ষ, মানুষ ঘুস ছাড়া চাকরি পাবে। যে বাংলাদেশে মেধার হবে মূল্যায়ন। কিন্তু বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছিল, সেই ভোট এখন আর কার্যকর করা হচ্ছে না। বিএনপি সরকার গঠন করেছে ঠিকই, কিন্তু গণভোট মানে না। এই কারণে বাংলাদেশের মানুষ এখন অত্যধিক আশাহত।

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, বিএনপি প্রথমে জুলাই ঐক্য ভঙ্গ করেছে, একই সঙ্গে জুলাইকে বিব্রতও করেছে। আবু সাঈদের রক্তের সঙ্গে বেঈমানি করছে বিএনপি।

পথসভায় দলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ নিয়ে প্রত্যাশা করেছিলাম। মিডিয়া কোনো দলের, ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে হয়ে কাজ না করে, দেশের জনগণের ও রাষ্ট্রের জন্য কাজ করবে। এমন পুলিশ প্রশাসন চাইছিলাম যারা হবে কাউকে নয়, গোষ্ঠির নয়, দেশের জনগণের ও রাষ্ট্রের জন্য কাজ করবে। কিন্তু সেসব আজ আর হচ্ছে না।

দলটির নেতাকর্মীরা দ্রুততম সময়ে গণভোট মেনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য দাবি জানান।

এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ১১দলীয় জোটের নেতাকর্মীরা পথসভায় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%