০৪:৫২ পি.এম
ইরানের বন্দরগুলোতে অবরোধ সম্প্রসারণ করে দেশটির স্থলসীমান্তও এর আওতায় আনার মার্কিন সামরিক পরিকল্পনাকে ‘শুধুই শব্দের খেলা’ বলে উড়িয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
রোববার (৮ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি মন্তব্য করেছেন, ‘এর মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। তাদের লক্ষ্য হলো, ইরানের অর্থনীতিকে ধসিয়ে দেওয়া এবং দেশটির ওপর কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা।’
আরও পড়ুন: মার্কিন সহায়তা বন্ধের পক্ষে এল-সায়েদ, ইসরায়েল ও পাকিস্তানের নাম উল্লেখ
তিনি আরও উল্লেখ করেন, ‘এর আগে ওয়াশিংটন দাবি করেছিল, দুই সপ্তাহের মধ্যে ইরানের অর্থনীতি ধসে পড়বে। কিন্তু আমরা দেখেছি, তেমনটি ঘটেনি।’
শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তাদের ‘আয়রন গেট’ টাস্কফোর্স ইরানের স্থলপথে সরবরাহ রুটগুলোতে বাধা সৃষ্টি করবে এবং অস্ত্রের চলাচল বন্ধ করবে।
ইরানের সঙ্গে সাতটি দেশের স্থলসীমান্ত রয়েছে। দেশগুলো হলো—ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, পাকিস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান। এ ছাড়া দেশটির উত্তরে কাস্পিয়ান সাগর রয়েছে।
আরও পড়ুন: পাকিস্তান ভেঙে ১২টি নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা চলছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন