বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং
০৭:১৮ পি.এম
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে মরিয়ম (২০) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তাকে নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজন ও স্থানীয় প্রতিবেশীরা উদ্ধার করেন।
নিহত মরিয়ম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের মো. মাজেদের কন্যা।
পারিবারিক ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, যিনি নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেছেন, তার পর স্বজন এবং স্থানীয় এলাকাবাসী দরজা ভেঙে তাকে উদ্ধার করে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছয় মাস আগে সব্দালপুর গ্রামে রবিউল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়েছে। বিয়ের কয়েক মাস পর এই অকালমৃত্যুর কারণে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্যাংকিং খাতের অনিয়ম ও দুর্নীতির কারণে সৃষ্ট খেলাপি ঋণের পরিস্থিতির কারণে অবৈধভাবে বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদকে পুনরুদ্ধার করতে সরকার একটি বড় ধরনের আইনি পদক্ষেপ নিয়েছে। প্রায় ৩০টি ক্ষতিগ্রস্ত ব্যাংকের অর্থ উদ্ধার করার জন্য ৯টি আন্তর্জাতিক আইনগত প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
এ ব্যাপারে বুধবার জাতীয় সংসদের বৈঠকে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদে বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপন করা হয়।
অর্থমন্ত্রী সংসদে উল্লেখ করেন, খেলাপি ঋণ পুনরুদ্ধার করার লক্ষ্যে ব্যাংকগুলো ইতিমধ্যে ৯টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষর করেছে। এই প্রতিষ্ঠানগুলোকে ‘নো উইন, নো ফি’ শর্তে নিয়োগের প্রক্রিয়াটি চলমান রয়েছে। এই আইনগত প্রতিষ্ঠানগুলো অভিযুক্ত ব্যক্তিদের বিদেশে থাকা অর্থ ও সম্পদ চিহ্নিত করতে এবং তা দেশে ফেরত আনতে ব্যাংকগুলোর জন্য আইনি সহায়তা প্রদান করবে।
এই কার্যক্রমের প্রথম ধাপে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ব্যবসায়ী এস আলম এবং শিল্প গ্রুপ বেক্সিমকো, সিকদার, নাসা ও ওরিয়ন–সংশ্লিষ্ট ছয়টি মামলায় শুরু করা হয়েছে। পরে কার্যক্রমের পরিধি আরও প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।
সরকারি ও বিরোধী দলের বিভিন্ন সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসিকে ‘ব্যাংক রেজল্যুশন স্কিম ২০২৫’-এর আওতায় নেওয়া হয়েছে।
এই রেজল্যুশনের আওতায় থাকা পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অর্থ বর্তমানে ফেরত দেওয়া হচ্ছে। ‘আমানত সুরক্ষা আইন, ২০২৬’ অনুযায়ী, আমরা এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের প্রথম ধাপে সর্বোচ্চ ২ লাখ টাকা করে পরিশোধ করছি। এর পাশাপাশি সম্মিলিত ইসলামী ব্যাংকের চলতি হিসাবে আমানত সুরক্ষা তহবিল থেকে ইতিমধ্যে ১২ হাজার কোটি টাকা দেওয়ার কাজও সম্পন্ন হয়েছে।
এখনও যেসব ব্যাংক তারল্যসংকটে ভুগছে, সেগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ নিবিড়ভাবে কাজ করছে। প্রয়োজন হলে এসব ব্যাংকের জন্যও ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালো অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য আমানত সুরক্ষা আইন, ২০২৬-এর আওতায় সুরক্ষিত আমানতের সীমা পূর্ববর্তী ১ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ২ লাখ টাকা করা হয়েছে।
এছাড়া গ্রাহকদের অর্থ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে ব্যাংকগুলোকে জরুরি তারল্য-সহায়তা প্রদান করেছে। ২০২৬ সালের ১৫ জুন পর্যন্ত জরুরি তারল্য-সহায়তা হিসেবে ব্যাংকগুলোকে ইতিমধ্যে ৭৫ হাজার ৯০৩ কোটি ১১ লাখ টাকা প্রদান করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংযুক্ত আরব আমিরাত অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সম্প্রসারণ করেছে। এই সম্প্রসারণে আরো ছয়টি দেশের নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। গালফ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার সাধারণ পাসপোর্টধারী নাগরিকরা আমিরাতে পৌঁছেই ১৪ দিন বা ৬০ দিনের ভিসা গ্রহণ করতে পারবেন। তবে এ সুবিধা পেতে হলে তাদের যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডা কর্তৃক প্রদত্ত বৈধ আবাসিক অনুমতিপত্র থাকতে হবে। তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরাও এই সুবিধার আওতাভুক্ত থাকবেন। এ প্রসঙ্গে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা-অন-অ্যারাইভাল কর্মসূচির আওতা সম্প্রসারণের সিদ্ধান্ত মূলত বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি এটি অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতেও সহায়ক হবে। এই উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকরা আরব আমিরাতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশ, বিশ্বমানের পর্যটন সুবিধা, গতিশীল অর্থনীতি, আকর্ষণীয় ব্যবসায়িক পরিবেশের সুবিধা গ্রহণ করতে পারবেন। মন্ত্রণালয় আরও বলেছে, তারা ভ্রমণকারীদের যাতায়াত সহজ করা, কনস্যুলার প্রক্রিয়া আরও সরলীকরণ এবং ব্যবসা, বিনিয়োগ, উদ্যোক্তা কার্যক্রম ও মেধাবী জনশক্তির জন্য আরব আমিরাতকে শীর্ষ বৈশ্বিক গন্তব্যে পরিণত করতে চায়। এদিকে, আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) জানিয়েছে, নতুন ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পেতে আবেদকারী এবং তার সঙ্গে আগত পরিবারের সদস্যদের অবশ্যই উল্লিখিত ছয়টি দেশের কোনো একটির নাগরিক হতে হবে। পাশাপাশি তাদের যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা কানাডা কর্তৃক প্রদত্ত বৈধ রেসিডেন্স পারমিট থাকতে হবে। সংস্থাটি আরও জানায়, প্রদত্ত ভিসার ধরন অনুযায়ী ১৪ থেকে ৬০ দিনের ভিসা ইস্যু করা হবে। আইসিপি-এর তথ্যমতে, ১৪ দিনের ভিসা আরব আমিরাতে অবস্থানকালে একবার নবায়ন করা যাবে, তবে ৬০ দিনের ভিসা এককালীন অবস্থানের জন্য প্রদান করা হবে। এটি নবায়নযোগ্য নয়। উভয় ধরনের ভিসার মেয়াদ শেষ হলে ভিসাধারীদের দেশে ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়সীমার বেশি অবস্থান করলে প্রতিদিন ৫০ দিরহাম হারে জরিমানা আরোপ করা হবে। ভিসা ফি প্রসঙ্গে সংস্থাটি জানায়, ১৪ দিনের ভিসা ইস্যুর মোট ফি ১০০ দিরহাম এবং ৬০ দিনের ভিসা ইস্যুর মোট ফি ২৫০ দিরহাম নির্ধারণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুরের পার্বতীপুরে কালসোনা নদীতে গোসল করার সময় শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ নারীর প্রাণহানি ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত তিনজন হলেন- ভাবি আকলিমা খাতুন (১৮), ননদ দুলালী খাতুন (২১) এবং সুরভি খাতুন (১০)।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, দুপুরের দিকে আকলিমা দুই ননদকে নিয়ে ভাদুড়িয়া গ্রামের কাছে কালসোনা নদীতে গোসল করতে যায় এবং এইসময় তিনি নিখোঁজ হন। এরপর স্থানীয়রা তাদের খুঁজতে গিয়ে ঘাটের একটু দূরে ভাসমান তিনজনকে দেখতে পায় এবং তারা ৯৯৯ নাম্বারে খবর দেন।
নিকটস্থ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনের লাশ উদ্ধার করে।
হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ জানান, এটা একটি মর্মান্তিক ঘটনা। তিনি জানিয়েছেন, মৃতদের কেউই সাঁতার জানতেন না। একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল বলেন, আমরা ৯৯৯ নাম্বারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে গেছি। ইউডি মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুরে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি ও সিটি কর্পোরেশনে নাগরিক সেবার মানোন্নয়নে পারস্পারিক সহযোগিতা নিয়ে একটি আলোচনা সভা এবং সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে নগরীর একটি হোটেলের মিলনায়তনে এই সভা আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন। সভাপতিত্ব করেন মেট্রোপলিটন চেম্বারের সভাপতি গোলাম জাকারিয়া পিন্টু। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম পটু, ভাইস প্রেসিডেন্ট রুবায়েত হোসেন খান, পরিচালক সাব্বির আহমেদ, মাসুদ রানা, আখতারুজ্জামান মওলা প্রমুখ।
সভায় সিটি করপোরেশনের প্রশাসক উল্লেখ করেন যে, রংপুরের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী সমাজ এবং সিটি করপোরেশনের এই সমন্বিত উদ্যোগ আগামীতে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বাসযোগ্য নগরী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি প্রত্যাশা করেন। সভার শেষে সিটি প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডনকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ