প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের পার্বতীপুরে কালসোনা নদীতে গোসল করার সময় শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৩ নারীর প্রাণহানি ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া ভাদুড়ীর বাজারসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত তিনজন হলেন- ভাবি আকলিমা খাতুন (১৮), ননদ দুলালী খাতুন (২১) এবং সুরভি খাতুন (১০)।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, দুপুরের দিকে আকলিমা দুই ননদকে নিয়ে ভাদুড়িয়া গ্রামের কাছে কালসোনা নদীতে গোসল করতে যায় এবং এইসময় তিনি নিখোঁজ হন। এরপর স্থানীয়রা তাদের খুঁজতে গিয়ে ঘাটের একটু দূরে ভাসমান তিনজনকে দেখতে পায় এবং তারা ৯৯৯ নাম্বারে খবর দেন।
নিকটস্থ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে তিনজনের লাশ উদ্ধার করে।
হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ জানান, এটা একটি মর্মান্তিক ঘটনা। তিনি জানিয়েছেন, মৃতদের কেউই সাঁতার জানতেন না। একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল বলেন, আমরা ৯৯৯ নাম্বারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে গেছি। ইউডি মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন