০৯:৪২ পি.এম
বঙ্গোপসাগরে একটি অভিযান চলাকালে বাংলাদেশ নৌবাহিনী আটক করেছে ৫২ সদস্যের একটি পাচারচক্র, ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট এবং ৫টি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট।
শুক্রবার (৫ জুন) এ তথ্য জানানো হয়েছে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ জুন) রাতে সেন্টমার্টিনের অদূরে নৌবাহিনী সন্দেহজনক দুইটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট দেখতে পায়। ফিশিং বোটগুলোর গতিবিধি সন্দেহজনক থাকায় নৌবাহিনী বোট দুটি জব্দ করে। জব্দ করা বোট দুটি হলো 'এফবি মা নুর জাহান' এবং 'এফবি হোমাইয়ারায়' যেখানে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট উদ্ধার হয়। এই সময় আটক করা হয় সিমেন্ট পাচারকারী দলের ২২ জন সদস্যকে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা
আটক ব্যক্তিরা জানান, তারা সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন অধিক মুনাফার আশায়।
এছাড়াও, আটক মাঝিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এফবি মা জননী-১, এফবি আশরাফুল ইসলাম সায়াদ এবং এফবি হাজি বসিরুল্লাহ নামক ৩টি ইঞ্জিনচালিত কাঠের বোট মিয়ানমারে সিমেন্ট পাচারের সঙ্গে জড়িত রয়েছে। নৌবাহিনীর টহলরত জাহাজ বিশেষ অভিযান পরিচালনা করে আটকে ফেলা হয় পাচারচক্রের সঙ্গে জড়িত অন্য ৩টি ফিশিং বোট এবং ৩০ জন সদস্যকে। অভিযান শেষে উদ্ধার করা সিমেন্ট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সমুদ্র সীমানায় চোরাচালান, মানবপাচার, মাদক এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। জাতীয় স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন