ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গ্রেপ্তার হয়ে আদালতে টিকটকার নাদীম মোবারক


গ্রেপ্তার হয়ে আদালতে টিকটকার নাদীম মোবারক

‘ননী ওয়ালা’ নামে পরিচিত পাকিস্তানের জনপ্রিয় টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাদীম মোবারককে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়েছে। পুলিশের তথ্যমতে, আটককৃত এই ইনফ্লুয়েন্সারকে থানায় হেফাজতে রাখার পর স্থানীয় একজন ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়।

রোববার (৭ জুন) প্রকাশিত সংবাদমাধ্যম দ্য ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী পুলিশ জানিয়েছে, ট্রাফিক ওয়ার্ডেন ইন্সপেক্টর মুহাম্মদ ফাহিম-উর-রহমানের অভিযোগের ভিত্তিতে ডিফেন্স-সি থানায় নাদীম মোবারকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ, বেপরোয়াভাবে গাড়ি চালানো, সরকারি কাজে বাধা দেয়া এবং সরকারি কর্মচারীকে হুমকি দিয়েছেন তিনি।

এফআইআর অনুযায়ী, ট্রাফিক কর্মকর্তারা একটি বিলাসবহুল গাড়ি থামার জন্য সংকেত দেয়। কিন্তু গাড়িচালক নাদীম মোবারক নির্দেশনা না মেনে উল্টো ওয়ান-ওয়ে (একমুখী) রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যান। এই প্রেক্ষিতে মামলা দায়ের করে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী

পুলিশ সূত্র জানিয়েছে, নাদীম মোবারকের বিলাসবহুল গাড়িটি তার বাসস্থান থেকে জব্দ করে ডিফেন্স-সি থানায় নেয়া হয়েছে। পুলিশ হেফাজতে থাকার সময় তার সঙ্গে কেউ দেখা করার সুযোগ পায়নি।

পুলিশ কর্মকর্তারা উল্লেখ করেছেন, এ টিকটকার সারারাত কারাগারেই ছিলেন। এ সময় অন্যসব কারাবন্দীদের মতোই সাধারণ খাবার খেয়েছেন তিনি এবং রাতে ঘুমাতে পারেননি।

এ মামলার শুনানির জন্য লাহোরের ক্যান্ট কাচারিতে হাজির করা হয় নাদীম মোবারককে। শুনানি চলাকালে তদন্তকারী পুলিশ বিশেষ প্রটোকল দিয়েছে তাকে। সরকারি গাড়ির বদলে তার ব্যক্তিগত গাড়িতে করে আদালতে আনা হয়। তদন্দ কর্মকর্তাদেরও তার গাড়িতে আসতে দেখা গেছে। আর শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে মামলার নিষ্পত্তি ঘোষণা করেন।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১,৭৮১ মেগাওয়াটে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


দেশে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১,৭৮১ মেগাওয়াটে পৌঁছেছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আজ জাতীয় সংসদে জানিয়েছেন যে, টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবে সরকার ২০৪০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।

আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের (নরসিংদী-১) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমানে দেশে স্থাপিত নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ৭৮১ দশমিক ০৯ মেগাওয়াট।

মন্ত্রী জানান, 'নবায়নযোগ্য জ্বালানি নীতি-২০২৫' অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, এ নীতির আওতায় গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ প্রকল্প, রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে দেশে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার দ্রুত সম্প্রসারণ করা যায়।

ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, 'নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধির নীতি-২০২৫' অনুযায়ী বেসরকারি বিনিয়োগকারীরা নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে পারবেন। উৎপাদিত বিদ্যুৎ সরকারি বিতরণ কোম্পানির অবকাঠামোর মাধ্যমে অথবা নিজস্ব ব্যবস্থাপনায় বৃহৎ গ্রাহকদের কাছে সরাসরি বিক্রির সুযোগও থাকবে।

মন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ২৬টি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে, যেগুলোর সম্মিলিত উৎপাদন সক্ষমতা ১ হাজার ১৭২ মেগাওয়াট।

এছাড়া ৬৬৫ মেগাওয়াট সক্ষমতার আরও ১৫টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে। এসব প্রকল্প ২০২৯ সালের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে দীর্ঘমেয়াদে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। পরিচ্ছন্ন জ্বালানির সম্প্রসারণ এবং প্রচলিত জ্বালানির ওপর নির্ভরশীলতা কমানোর অঙ্গীকার থেকেই এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউনিয়ন লেভেলে এখন সাংবাদিক কার্ড পাওয়া যায়: জয়নুল আবেদীন ফারুক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


ইউনিয়ন লেভেলে এখন সাংবাদিক কার্ড পাওয়া যায়: জয়নুল আবেদীন ফারুক

দেশের প্রায় সকল উপজেলা, এমনকি ইউনিয়ন স্তরেও সাংবাদিকতার কার্ড পাওয়া যাচ্ছে। অথচ অনেকের সাংবাদিকতা বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই; কিছু লোক রিপোর্টারও নন, এমনকি তারা মেট্রিক পাসও করেননি।

ইউটিউব এবং অন্যান্য মাধ্যমগুলোতে যা খুশি তাই প্রচারিত হচ্ছে। প্রতিষ্ঠানগুলো কারা সাংবাদিকতার কার্ড দিচ্ছে, তাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু এবং কারা সেই পরিচয় ব্যবহার করছে- এসব বিষয়ে তদন্ত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক।

রবিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে এসব বক্তব্য তুলে ধরেন।

সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক বলেন, ‘এই বিষয়গুলো তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন এনে কার্যকর কোনো নীতিমালা বা সিদ্ধান্ত নেওয়া যাবে কি না, তা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এসব অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড বন্ধ না হলে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। একই সাথে উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’

তার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংসদে বলেন, আমরা মিসইনফরমেশন (ভুল তথ্য) ও ডিসইনফরমেশন (অপতথ্য) নিয়ে কাজ করছি। যারা সাংবাদিক হিসেবে নিবন্ধিত নন, মূলত তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ : চসিক মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ : চসিক মেয়র

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং চট্টগ্রামকে একটি বাসযোগ্য, গ্রীন নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন ১০ লক্ষ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে। এই তথ্য জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (৭ জুন) নগরীর টাইগারপাসস্থ বিন্নাঘাস প্রকল্প এলাকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষ পরিচর্যা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এই কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন উল্লেখ করেছেন, আমাদের প্রধানমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, এটি একটি দূরদর্শী ও সময়োপযোগী উদ্যোগ। ব্যাপক সবুজায়নের এর কোনো বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিক যদি বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসে তাহলে একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি জানান, “প্রধানমন্ত্রীর এ লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে নগরীতে ১০ লক্ষ গাছ রোপণ করা হচ্ছে। নগরীর কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত সব মিড-আইল্যান্ডকে ফুল ও সবুজে ভরিয়ে তোলা হবে। সড়কের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নগরীর বিভিন্ন খালি জায়গা, পার্ক ও উন্মুক্ত স্থানে ব্যাপক বৃক্ষরোপণ করা হবে।”

তিনি জানান, ইতোমধ্যে নগরীর দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং মধ্যবর্তী সড়কদ্বীপে ২৬ প্রজাতির ৬৫০০ চারা লাগানো হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জারুল, সোনালু, রাধাচূড়া, কামিনী, কাঞ্চন, হাসনাহেনা, গন্ধরাজ, শিউলিসহ প্রায় ১০ প্রজাতির বিলুপ্তপ্রায় দেশীয় জাতের গাছ। প্রতি দিন পানি দেওয়া, আগাছা পরিষ্কারসহ এইসব গাছ রক্ষণাবেক্ষণের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

মেয়র বলেন, “চট্টগ্রাম প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর একটি নগরী। এখানে সমুদ্র, পাহাড়, নদী, খাল, উপত্যকা ও জলাশয় রয়েছে। আল্লাহ আমাদের অনেক সম্পদ দিয়েছেন। কিন্তু এসব সম্পদের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।”

এসময় আরো উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে বিশেষ বেঞ্চ চালু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে বিশেষ বেঞ্চ চালু

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোর আপিল দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) আপিল বিভাগের এজলাসে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

এই উদ্যোগের ফলে আপিল নিষ্পত্তিতে বছরের পর বছর ধরে চলতে থাকা বিলম্বের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল।

রুহুল কুদ্দুস কাজল বলেন, শিশু রামিসা হত্যা মামলার রায় নিয়ে তার মন্তব্যের প্রসঙ্গ টেনে উল্লেখ করেন যে, সম্প্রতি সবচেয়ে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড—শিশু রামিসা হত্যা ও ধর্ষণের যে মামলা, তার রায় আজ প্রকাশিত হয়েছে এবং নিম্ন আদালত কর্তৃক দুজন আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তবে, হাইকোর্টের অনুমোদন ছাড়া এ রায় যে চূড়ান্ত নয় তা মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে এমন অনেক চাঞ্চল্যকর মামলার রায় হয়; কিন্তু মানুষ এই রায় কার্যকর হতে দেখতে পারে না বিলম্বের কারণে।

তিনি বলেন, আমরা যে দৃষ্টান্তমূলক শাস্তির কথা সবসময় বলে থাকি, যতক্ষণ না সেই শাস্তি কার্যকর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রায়ের ব্যাপারে মানুষের শঙ্কা থেকে যাচ্ছে। এমন অবস্থাতে আমি উন্মুক্ত আদালতে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টিতে এটি এনেছি।

এই বিষয়ে প্রধান বিচারপতি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, মাননীয় প্রধান বিচারপতি নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা, যেমন: শিশু রামিসা, আছিয়া এবং রসু খাঁ— এই সকল মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ গঠন করবেন, যেটি আগামী রোববার থেকে কার্যকর হবে।

কাজল বলেন, এই বিশেষ বেঞ্চটি কেবল এ ধরনের মামলার জন্য নির্ধারিত থাকবে। অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে আমাদের নিয়োজিত আইন কর্মকর্তারা কোনো মামলায় কোনো রকম মুলতবি চাইবেন না। কোনো মুলতবি ছাড়াই এ মামলাগুলো শুনানির জন্য আমি আমাদের আইন কর্মকর্তাদেরকে নির্দেশনা দিয়েছি।

ছুটির মধ্যেও বিচারিক কার্যক্রম অব্যাহত রাখার কারণে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ফিরবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রের এই আইন কর্মকর্তা।

রুহুল কুদ্দুস কাজল বলেন, বর্তমানে আমাদের বিচারিক আদালতগুলোতে ছুটি চলছে। তবুও ছুটির মধ্যেও নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং আদালতের কার্যক্রম মাননীয় প্রধান বিচারপতি অব্যাহত রেখেছেন।

প্রধান বিচারপতির এই উদ্যোগকে ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারকে ত্বরান্বিত করার জন্য, মানুষের প্রত্যাশা পূরণের জন্য এবং বিশেষ করে আদালতের প্রতি মানুষের যে আস্থা — সে আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্যে আজকের এই উদ্যোগটি একটি মাইলফলক হয়ে থাকবে।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ দ্রুত সম্পন্ন করায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান রুহুল কুদ্দুস কাজল।

তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই, তিনি রামিসার পরিবারের কাছে গিয়ে দ্রুততম সময়ে মামলার তদন্ত প্রতিবেদন এবং বিচারিক প্রক্রিয়া শেষ করার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে করণীয় করবেন— তা বলেছিলেন।

কেবল আলোচিত মামলা নয়, প্রতিটি অপরাধের ক্ষেত্রে রাষ্ট্রকে সমানভাবে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে কাজল বলেন, কোনো একটি মামলা আলোচিত হলেই আমরা সেটার পেছনে ছুটি; এটাও সত্য। কিন্তু প্রত্যেকটি অপরাধ দ্রুততম সময়ে বিচার, অপরাধীদেরকে আইনের আওতায় আনা এবং তাদের শাস্তির মুখোমুখি করা, এটিই রাষ্ট্রের দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%