ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

চাঁদপুরে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে প্রশিক্ষণ কর্মশালা


চাঁদপুরে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউভাসিটির উদ্যোগে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার (০৬ নভেম্বর) বেলা আড়াইটায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন পর্যায়ের শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

আরও পড়ুন: রাজশাহীতে দুই ভাইকে অপহরণ করে টাকা আদায়, জুয়া অ্যাপসহ গ্রেপ্তার ১

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, "চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা নিয়মিত পড়ি। দেখা যায় অনেক সংবাদ হুবহু একই রকম। এক্ষেত্রে প্রত্যেকটি পত্রিকা তাদের নিজস্বতা বজায় রাখা দরকার। সংবাদের গুরুত্ব বুঝে প্রচার ও প্রকাশ করতে হবে। নিজেরা সচেতন থেকেও দায়িত্ববোধ নিয়ে কাজ করবেন।"

ডিসি আরও বলেন, "আমরা যেন সামাজিক দায়বদ্ধতা ভুলে না যাই। সমাজকে সচেতন করার জন্য সাংবাদিকরা যেসব বিষয়গুলো তুলে ধরেন সেগুলো নিজেরাও মেনে চলবেন। এই প্রশিক্ষণটি সময়োপযোগী এবং আপনাদের কর্মক্ষেত্রে খুবই কাজে লাগবে।"

তিনি চাঁদপুরের অন্যান্য সংবাদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের সংবাদগুলো তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী। সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।

আরও পড়ুন: রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা

প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান।

প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার আনোয়ার হাবিব কাজল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মেহরাবুল হক ও তানভীর আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও পড়ুন: ব্যবসায়িক লেনদেনের কথা বলে ৪ লাখ টাকা নিয়ে উধাও, থানায় অভিযোগের প্রস্তুতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানালেন এমপি হাফিজ ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


ইউপি নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানালেন এমপি হাফিজ ইব্রাহিম

ভোলা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম মন্তব্য করেছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে চেয়ারম্যান ও মেম্বার নির্বাচন করা উচিত। এর মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের অমীমাংসিত জমিজমাসহ বিভিন্ন সমস্যার সমাধান হবে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠন ও এলাকার উন্নয়ন সম্ভব হবে। তিনি বলেন, "মানুষের সেবায় কাজ করতে পারে এমন ব্যক্তিকে নির্বাচন করবেন।"

শুক্রবার (৬ নভেম্বর) ভোলার দৌলতখান মার্কাজ জামে মসজিদে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাফিজ ইব্রাহিম উল্লেখ করেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক এই দিনে বন্দী দশা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত করা হয়েছিল। তিনি বলেন, "জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব এ অধিকার তিনিই আমাদেরকে দিয়ে গেছেন।"

এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান, থানা অফিসার ইন চার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু সহ দলীয় অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাফিজ ইব্রাহিম এমপি মসজিদ- মাদরাসাসহ এলাকার সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, অভিযানে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, অভিযানে পুলিশ

চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্মৃতিস্তম্ভের বেদির নিচের কিছু অংশ দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের গোড়ায় টায়ার দিয়ে আগুন ধরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন দেওয়া হয়। আগুন জ্বলে ওঠার পরপরই দুর্বৃত্তরা সেখান থেকে সরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন আলামত পরীক্ষা করা হচ্ছে। অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে। পুলিশ দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের আমির হামজার নারীঘটিত বিষয়ে জানতেন: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


জামায়াতের আমির হামজার নারীঘটিত বিষয়ে জানতেন: রাশেদ খান

সংসদ সদস্য এবং জামায়াত নেতা আমির হামজার নারীঘটিত বিষয়টি নিয়ে দলের আমির ডা. শফিকুর রহমান পূর্বেই অবগত ছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার বক্তব্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতের শীর্ষ নেতারা এ বিষয়ে আলোচনা করেছেন।

আজ শুক্রবার, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবি তুলে ধরেন। ফেসবুকে রাশেদ খান উল্লেখ করেন, ‘আমির হামজার নারীঘটিত বিষয়টি সম্পর্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও জানতেন। এটি নিয়ে জাতীয় নির্বাচনের আগে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ আলোচনাও করেছিলেন।’

এই ঘটনার প্রেক্ষিতে ইসলামিক বক্তা তারেক মনোয়ার আমির হামজাকে স্মার্টফোন ব্যবহারে নিষেধ করেছেন বলে দাবি করেন রাশেদ খান। তিনি তাকে বাটনফোন ব্যবহারের পরামর্শও দেন।

রাশেদ খান আরও বলেন, ‘মূলত কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের কোনো যোগ্য প্রার্থী না থাকায় লম্পট আমির হামজাকেই নমিনেশন দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।’

গতকাল বৃহস্পতিবার রাতে, রাশেদ খান দাবি করেন যে, আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও তার কাছে এসেছে। তিনি জানান, ফ্যাক্ট চেকে এগুলোর সত্যতাও মিলেছে।

এ প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘আমার কাছে আমির হামজার নারীঘটিত তথ্যপ্রমাণগুলো এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর মাধ্যমে। কিছু অডিও ও স্ক্রিন রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য আমি দ্য ডিসেন্ট এবং রিউমার স্ক্যানারের সঙ্গেও যোগাযোগ করি। হয়তো তারা তাদের মতো করে অনুসন্ধান করছে। ডিসেন্ট আমির হামজার বক্তব্য নেওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু যোগাযোগ করতে পারেনি। তবে তাদের কাছ থেকে তথ্যের সত্যতা যাচাইয়ে দেরি হওয়ার প্রেক্ষিতে অন্য একটি মাধ্যম থেকে অডিও-ভিডিও-এর সত্যতা পাই।’

নারীঘটিত এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে জামায়াত আমির হামজাকে দল থেকে বহিষ্কার ও এমপি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করবে বলে আশা প্রকাশ করেছেন রাশেদ খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীরসরাইয়ে আগুনে পুড়ে গেল ৭ দোকান, ক্ষতি ১০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


মীরসরাইয়ে আগুনে পুড়ে গেল ৭ দোকান, ক্ষতি ১০ লাখ টাকা

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। দোকানগুলোর অভ্যন্তরে থাকা সমস্ত মালামালও আগুনের শিকার হয়েছে। ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই দুর্ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মঈনউদ্দিন ফিলিং স্টেশনের সংলগ্ন একটি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে খাবার হোটেল, মুদি দোকান, সেলুন এবং চায়ের দোকানসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার রাতে একটি খাবার হোটেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতায় কোনো দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম ইমন জানান, রাতে হঠাৎ একটি হোটেল থেকে আগুন দেখতে পান তাঁরা। আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। কিন্তু আগুনে দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের পাশে একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%