ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, অভিযানে পুলিশ


চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, অভিযানে পুলিশ

চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্মৃতিস্তম্ভের বেদির নিচের কিছু অংশ দুর্বৃত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।

শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভের গোড়ায় টায়ার দিয়ে আগুন ধরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, স্মৃতিস্তম্ভের বেদির নিচের অংশে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন দেওয়া হয়। আগুন জ্বলে ওঠার পরপরই দুর্বৃত্তরা সেখান থেকে সরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: মাদক নিরসনে খেলার বিকল্প কিছু নেই -মাহবুব আলম

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন আলামত পরীক্ষা করা হচ্ছে। অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে। পুলিশ দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের আমির হামজার নারীঘটিত বিষয়ে জানতেন: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


জামায়াতের আমির হামজার নারীঘটিত বিষয়ে জানতেন: রাশেদ খান

সংসদ সদস্য এবং জামায়াত নেতা আমির হামজার নারীঘটিত বিষয়টি নিয়ে দলের আমির ডা. শফিকুর রহমান পূর্বেই অবগত ছিলেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার বক্তব্য অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতের শীর্ষ নেতারা এ বিষয়ে আলোচনা করেছেন।

আজ শুক্রবার, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবি তুলে ধরেন। ফেসবুকে রাশেদ খান উল্লেখ করেন, ‘আমির হামজার নারীঘটিত বিষয়টি সম্পর্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও জানতেন। এটি নিয়ে জাতীয় নির্বাচনের আগে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ আলোচনাও করেছিলেন।’

এই ঘটনার প্রেক্ষিতে ইসলামিক বক্তা তারেক মনোয়ার আমির হামজাকে স্মার্টফোন ব্যবহারে নিষেধ করেছেন বলে দাবি করেন রাশেদ খান। তিনি তাকে বাটনফোন ব্যবহারের পরামর্শও দেন।

রাশেদ খান আরও বলেন, ‘মূলত কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের কোনো যোগ্য প্রার্থী না থাকায় লম্পট আমির হামজাকেই নমিনেশন দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।’

গতকাল বৃহস্পতিবার রাতে, রাশেদ খান দাবি করেন যে, আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও তার কাছে এসেছে। তিনি জানান, ফ্যাক্ট চেকে এগুলোর সত্যতাও মিলেছে।

এ প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘আমার কাছে আমির হামজার নারীঘটিত তথ্যপ্রমাণগুলো এসেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর মাধ্যমে। কিছু অডিও ও স্ক্রিন রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য আমি দ্য ডিসেন্ট এবং রিউমার স্ক্যানারের সঙ্গেও যোগাযোগ করি। হয়তো তারা তাদের মতো করে অনুসন্ধান করছে। ডিসেন্ট আমির হামজার বক্তব্য নেওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু যোগাযোগ করতে পারেনি। তবে তাদের কাছ থেকে তথ্যের সত্যতা যাচাইয়ে দেরি হওয়ার প্রেক্ষিতে অন্য একটি মাধ্যম থেকে অডিও-ভিডিও-এর সত্যতা পাই।’

নারীঘটিত এই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে জামায়াত আমির হামজাকে দল থেকে বহিষ্কার ও এমপি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করবে বলে আশা প্রকাশ করেছেন রাশেদ খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীরসরাইয়ে আগুনে পুড়ে গেল ৭ দোকান, ক্ষতি ১০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


মীরসরাইয়ে আগুনে পুড়ে গেল ৭ দোকান, ক্ষতি ১০ লাখ টাকা

চট্টগ্রামের মীরসরাইয়ে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে গেছে। দোকানগুলোর অভ্যন্তরে থাকা সমস্ত মালামালও আগুনের শিকার হয়েছে। ব্যবসায়ীদের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই দুর্ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মঈনউদ্দিন ফিলিং স্টেশনের সংলগ্ন একটি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে খাবার হোটেল, মুদি দোকান, সেলুন এবং চায়ের দোকানসহ সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার রাতে একটি খাবার হোটেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতায় কোনো দোকানের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম ইমন জানান, রাতে হঠাৎ একটি হোটেল থেকে আগুন দেখতে পান তাঁরা। আগুনের তীব্রতা বেশি থাকায় দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। কিন্তু আগুনে দোকানগুলোর সব মালামাল পুড়ে যায়।

বারইয়ারহাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জয়নাল আবেদীন তিতাস বলেন, রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের পাশে একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সাংবাদিক না হলে স্যান্ডেল দিয়ে পেটাতাম’: প্রভা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


‘সাংবাদিক না হলে স্যান্ডেল দিয়ে পেটাতাম’: প্রভা

অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগের প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনা। এই পরিস্থিতিতে পরীমনির পক্ষে দাঁড়িয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি একই সঙ্গে নিজের জীবনে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন।

বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা জানান, পরীমনির ঘটনায় তিনি চুপ থাকতে পারছেন না। তার মতে, কিছু বিষয় নিয়ে প্রতিবাদ না করলে নিজের বিবেকের কাছে অপরাধী মনে হয়। এ সময় তিনি সংশ্লিষ্ট সাংবাদিককে সমর্থন না করার জন্যও আহ্বান জানান।

ভিডিওতে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে প্রভা বলেন, একটি প্রসাধনীর মেলা অনুষ্ঠানে অংশগ্রহণের সময় তিনি কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হন। সেখানে এক সাংবাদিক একাধিক মাইক্রোফোন নিয়ে তার খুব কাছাকাছি চলে আসছিলেন। প্রভা বারবার সরে যাওয়ার চেষ্টা করলেও ওই ব্যক্তির হাত ক্রমেই তার শরীরের কাছাকাছি চলে আসছিল বলে অভিযোগ করেন।

প্রভার ভাষ্য অনুযায়ী, ওই সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তিনি জানান, সাংবাদিক না হলে তিনি নিজের স্যান্ডেল দিয়েই ওই ব্যক্তিকে মারতেন। এমনকি হাসিমুখে তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে তার আচরণে তিনি অস্বস্তি বোধ করছেন।

পরীমনির ঘটনার প্রেক্ষিতে নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রভা সংশ্লিষ্ট অভিযোগের তদন্ত দাবি করেছেন। তবে তার ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত হতে পারেননি। কেউ কেউ ভিডিওটির মন্তব্যঘরে তার দাবির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন ভারত, চীনসহ চার দেশকে হরমুজে বিশেষ ছাড় দিচ্ছে ইরান?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


কেন ভারত, চীনসহ চার দেশকে হরমুজে বিশেষ ছাড় দিচ্ছে ইরান?

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের চলাচলের ওপর আরোপিত কড়াকড়ি থেকে ভারত, চীন, কাতার ও ইরাককে বিশেষ ছাড় দিয়েছে ইরান।

তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই চারটি দেশের জাহাজগুলো এখন থেকে কোনো বাধা ছাড়াই এই জলপথ দিয়ে চলাচল করতে পারবে। এমনকি মার্কিন বাহিনীও এসব দেশের জাহাজের চলাচল আটকাবে না বলে নিশ্চিত করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিভিন্ন কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থের কথা বিবেচনা করে এই ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে ভারতকে ছাড় দেওয়ার মূল কারণ হলো দেশটি থেকে জীবনরক্ষাকারী ওষুধ ও চিকিৎসাসামগ্রী আমদানি সচল রাখা।

অন্যদিকে, পরাশক্তি চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ও রাজনৈতিক সমর্থন ধরে রাখতেই বেইজিংয়ের জাহাজগুলোর জন্য এই করিডোর উন্মুক্ত রাখা হয়েছে।

ইরানি কর্মকর্তা হায়াত মোকাদ্দাম জানান, ভারতীয় ও চীনা জাহাজগুলোকে হরমুজ প্রণালী পারাপারের জন্য ট্রানজিট ফি দিতে হলেও কাতারের জাহাজগুলোর ক্ষেত্রে কোনো মাশুল নেওয়া হচ্ছে না। তবে ইরাকি জাহাজের ক্ষেত্রে মাশুলের বিষয়টি এখনো স্পষ্ট করা হয়নি।

বিশ্লেষকদের মতে, বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী এই হরমুজ প্রণালীতে সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনার মধ্যে ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যে নতুন সমীকরণ তৈরি করেছে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%