ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বেওয়ারিশ কুকুর অপসারণে রুল, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ


বেওয়ারিশ কুকুর অপসারণে রুল, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ

বেওয়ারিশ কুকুর অপসারণ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় টিকাদান (এমডিভি) এবং কুকুর ধরা-বন্ধ্যাকরণ-টিকাদান-অবমুক্তকরণ (কনভির) কর্মসূচির সম্ভাব্যতা যাচাই করে সেটি বাস্তবায়ন শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে।

রোববার (২১ জুন) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

আদালতে এদিন রিটকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. তৌফিকুল ইসলাম খান।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

একই সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরকে ৬০ দিনের মধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।

ব্যারিস্টার মো. তৌফিকুল ইসলাম খান বলেন, বেওয়ারিশ কুকুর অপসারণ ও স্থানান্তরের বিরুদ্ধে জনস্বার্থে করা রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে কমিউনিটি কুকুর ব্যবস্থাপনায় ক্যাচ-নেউটের-ভ্যাকসিন-রিলিজ (কনভির) এবং ম্যাস ডগ ভ্যাকসিনেশন (এমডিভি) কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত রুলে জানতে চেয়েছে, স্থানীয় সরকার বিভাগের ১৫ ডিসেম্বর ২০২৫ সালের পরিপত্র এবং প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর ধারা ৭(১) ও ১৪-এর পরিপন্থীভাবে পরিচালিত বেওয়ারিশ কুকুর অপসারণ, স্থানান্তর ও সরিয়ে নেওয়ার কার্যক্রম কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববিহীন ও অকার্যকর ঘোষণা করা হবে না। পাশাপাশি অন্তর্বর্তীকালীন আদেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তরকে ৬০ দিনের মধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশনা অনুযায়ী, কমিটিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গণকুকুর টিকাদান (এমডিভি) এবং কুকুর ধরা-বন্ধ্যাকরণ-টিকাদান-অবমুক্তকরণ (কনভির) কর্মসূচির সম্ভাব্যতা যাচাই করে তা বাস্তবায়ন শুরু করতে হবে। এর পাশাপাশি নিয়মিত অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

রিট পিটিশনটি দায়ের করেন এএলবি অ্যানিমেল শেল্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দীপান্বিতা হৃদি। রিটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন জনপরিসর থেকে বেওয়ারিশ কমিউনিটি কুকুর অপসারণ, স্থানান্তর ও সরিয়ে নেওয়ার কার্যক্রমকে চ্যালেঞ্জ করা হয়ে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গতি ঘণ্টায় ২৫১ কিলোমিটার, বিএমডব্লিউ উড়ে গেল, দুটি প্রাণ ঝরে গেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:০১ এম


গতি ঘণ্টায় ২৫১ কিলোমিটার, বিএমডব্লিউ উড়ে গেল, দুটি প্রাণ ঝরে গেল

যোগেশ নেগির ২৪তম জন্মদিন রবিবার উদযাপন করতে গিয়েছিলেন তার দুই বন্ধু রেবেকা জ্যাকব ও আঙ্গাদ গিল। তারা মুম্বাইয়ের উপকণ্ঠে তিতওয়ালায় জন্মদিনের পার্টি আয়োজন করেন।

মুম্বাইয়ের তরুণদের কাছে কালু নদীর তীরে অবস্থিত তিতওয়ালা ছুটি কাটানোর জন্য একটি জনপ্রিয় স্থান। মুম্বাই থেকে ২৫ কিলোমিটার দূরে এই পর্যটন গন্তব্যে রয়েছে অনেক বিলাসবহুল ফার্মহাউস, পুল ভিলা এবং রিসোর্ট। তিন বন্ধুই তেমন এক রিসোর্টে গভীর রাত পর্যন্ত জন্মদিনের উৎসব পালন করার পর মুম্বাই ফিরে আসার পথে ছিলেন। যোগেশ এবং আঙ্গাদের বাসা বদলাপুরে, আর রেবেকা থাকতেন বান্দ্রায়।

আঙ্গাদ বিলাসবহুল বিএমডব্লিউ জেড৪ গাড়ি নিয়ে পার্টি করার জন্য বের হন। নির্মাণাধীন দিল্লী-মুম্বাই হাইওয়ে ধরে ফেরার সময় গাড়িটি চালাচ্ছিলেন আঙ্গাদ নিজেই। রাত তখন তিনটা। ফাঁকা মহাসড়কে হঠাৎ করে গতির নেশায় তারা উন্মাদ হয়ে ওঠেন। ঘটনাটি ঘটে যখন তারা জন্মদিনের আনন্দে ছিল, তখনই মৃত্যু তাদের কাছে উপস্থিত হয়ে গেছে।

এক বন্ধুর তোলা ভিডিওতে দেখা যায় যে, গাড়ির গতি এক পর্যায়ে ২৫১ কিলোমিটারে পৌঁছে যায়। তখনই আঙ্গাদ গাড়ির নিয়ন্ত্রণ হারান। নির্মাণাধীন হাইওয়ের স্টিলের ডিভাইডারের সাথে ধাক্কা মেরে বিএমডব্লিউ জেড৪ আকাশে উড়ে যায়। গাড়িটি বেশ কয়েকবার উল্টে গিয়ে ২০০ মিটার দূরে গিয়ে আছড়ে পড়ে। বিলাসবহুল জেড৪টি দৃশ্যত ছিন্নভিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলেই মারা যান যোগেশ ও রেবেকা। মহাসড়কের ৫০০ মিটার জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদের দেহের অংশ। গুরুতর আহত আঙ্গাদকে মুম্বাইয়ের ফর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, তিতওয়ালার কোনো একটি রিসোর্ট বা ফার্মহাউসে গভীর রাত পর্যন্ত মদ্যপান ও পার্টি করার পর, তারা নির্মাণাধীন মুম্বাই-দিল্লি হাইওয়েতে গাড়িটির গতি পরীক্ষা করতে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় বদলাপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে প্রশ্ন উত্থাপন হচ্ছে তরুণ-তরুণীদের বেপরোয়া পার্টি সংস্কৃতি নিয়েও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ স ম আব্দুর রব কলেজ ছাত্রদলের নেতৃত্বে নয়ন-ফারহাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:০২ এম


আ স ম আব্দুর রব কলেজ ছাত্রদলের নেতৃত্বে নয়ন-ফারহাদ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আ স ম আব্দুর রব সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে তৌহিদুল ইসলাম নয়নকে প্রধান আহ্বায়ক এবং মো. ফরহাদ হোসেনকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠনের তথ্য জানা গেছে।

রবিবার (২১ জুন) রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করা হয়।

নব গঠিত কমিটিতে মো. সজিবুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে এবং সজিব মাহমুদকে, মো. শাকিল হোসেন তাবাসসুম, তাসফিয়া জাহান ও নাসরিন আক্তারকে যুগ্ম আহবায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এছাড়া সাহেদ হোসেন রিদন, রিহাম হোসেন রিদয়, শাহিদন আলম শান্ত এবং ফারহান হোসেন শিহাবকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এইভাবে মোট ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক তৌহিদুল ইসলাম নয়ন জানিয়েছেন, "ক্লিন ইমেজের ছাত্রনেতাদের দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে।"

তিনি আরও বলেছেন, কলেজ ক্যাম্পাসে ছাত্রদের অধিকার আদায় এবং শিক্ষা বিস্তারে ছাত্রদল সর্বোচ্চ চেষ্টা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:০৩ এম


সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজ শাহরিয়ার আহমেদ ইমন নামক এক বাংলাদেশি শিক্ষার্থী আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ড সংঘটনের পর অভিযুক্ত ব্যক্তি ইমনের পরিবারের কাছে তাঁকে মুক্তিপণ দাবি করেছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গত ১২ জুন ওরোক্লিনি এলাকায় ইমনের বাসা থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি কোফিনু অঞ্চলের একটি কারখানায় প্রথম কর্মদিবসে যোগ দিতে যাচ্ছেন বলে পরিচিতদের জানিয়েছিলেন। নিখোঁজ হওয়ার রাতে, তিনি মোবাইল অ্যাপের মাধ্যমে এক বন্ধুকে তাঁর অবস্থানের একটি লোকেশন পাঠিয়েছিলেন।

এরপর থেকে তাঁর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তি জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এবং নিহতের বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী কোথায় রেখেছিল, সে সম্পর্কেও তিনি তথ্য দিয়েছেন।

তদন্তে উঠে এসেছে, ইমন ও অভিযুক্তের পরিচয় হয়েছিল একটি বাসযাত্রার সময়। অভিযুক্ত দাবি করেছেন, সে সময় ইমনের আচরণে তিনি অপমানিত বোধ করেছিলেন। তবে পুলিশ মনে করছে, ব্যক্তিগত ক্ষোভের পাশাপাশি অর্থ আদায়ের উদ্দেশ্যও এই ঘটনার পেছনে কাজ করেছে। অভিযোগ অনুযায়ী, নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর চাকরির প্রলোভন দেখিয়ে ইমনকে কোফিনু এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে হত্যা করে মরদেহ গোপনে মাটিচাপা দেওয়া হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হত্যার কিছু সময় পর অভিযুক্ত ব্যক্তি ইমনের মোবাইল ফোন ব্যবহার করে তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করেছেন এবং মুক্তিপণ দাবি করেন। এর মাধ্যমে অপহরণের একটি ভুয়া নাটক তৈরি করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে তদন্তকারীরা ধারণা করছেন।

উদ্ধার হওয়া মরদেহটি পচনরত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, নিখোঁজ হওয়ার রাতেই ইমন হত্যার শিকার হন। বর্তমানে মরদেহ উদ্ধার হওয়া স্থানে ফরেনসিক বিশেষজ্ঞরা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যের সব তথ্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। নিহত শাহরিয়ার আহমেদ ইমন নরসিংদীর রায়পুরা উপজেলার বাখরনগর এলাকার বাসিন্দা নাসির মিয়ার ছেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পায়রা নদীর গ্রাসে পটুয়াখালীর হাজারো মানুষের স্বপ্ন শেষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১১:০৪ এম


পায়রা নদীর গ্রাসে পটুয়াখালীর হাজারো মানুষের স্বপ্ন শেষ

পটুয়াখালীর পায়রা নদীর অব্যাহত ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে দুমকি উপজেলার ৪নং আঙ্গারিয়া ইউনিয়নের বাজারসহ সহাস্রাধিক বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। বাঁচার জন্য পায়রা নদীর গ্রাস থেকে তারা ইতিমধ্যে ঘরবাড়ি নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন, যারা যুগ যুগ ধরে ওখানেই বসবাস করে আসছিলেন। বেড়িবাঁধ না থাকায় বেশ কয়েকশত পরিবার মানবেতর জীবন কাটাচ্ছেন।

৮০ বছরের বৃদ্ধা মো. জলিল উদ্দিন ফকির নদীর দিকে তাকিয়ে কাঁদছেন। তিনি বলেন, কিছুদিন আগেও আমাদের সুন্দর একটি ঘড় ছিল, পুকুর ভরা মাছ, গোয়ালে গরু, খেতে ধান ছিল কিন্তু এখন সেগুলো শুধুই স্মৃতি।

সর্বশেষ সম্বলটুকু বাঁচাতে তিনি ঘর ভেঙে অন্যত্র আশ্রয় খুঁজছেন এই ৮০ বছরের বৃদ্ধা।

প্রতি বছর পটুয়াখালী দুমকি উপজেলার ৪নং আঙ্গারিয়া ইউনিয়নের পায়রা নদীর অরক্ষিত বেড়িবাঁধ ভেঙে বাহেরচর ও আঙ্গারিয়ার গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি অবস্থায় থাকে। ঘরবাড়ি, ফসলের ক্ষেত এবং গাছপালা সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে ওই গ্রামের শত শত পরিবার। নদীগর্ভে চলে গেছে এখানকার হাজারো মানুষের সাজানো স্বপ্ন। ইতোমধ্যে অনেকের ঘড়-বাড়ি চিরতরে মুছে গেছে।

নদীর তীরে বসবাসকারী মানুষগুলো ঘর বাড়ি স্থানান্তর করে বেঁচে থাকার প্রয়োজনে অন্যত্র আশ্রয়ের চেষ্টা করছে। আগ্রাসী নদী ভাঙনের ফলে ইউনিয়নের হাজার হাজার মানুষ দিশেহারা হয়ে পড়েছে। পূর্বপুরুষের ভিটে-মাটি কবর হারানো মানুষগুলো অসহায় হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। তারা মানবেতর জীবন কাটাচ্ছেন এবং এখন প্রাণের ত্রাণ চান না, তারা স্থায়ী বেড়িবাঁধ চান।

স্থানীয় ভুক্তভোগীরা স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছেন, আশ্বাস নয়। আলেয়া বেগম বলেন, আমি ২০ বছর আগে যখন এখানে আমার শ্বশুর বাড়ি এসেছি তখন দেখেছি তাদের সাজানো সংসার ছিল, কিন্তু ধীরে ধীরে পায়রা নদীর ভাঙনের কারণে সবকিছু নিয়ে গেছে। এখন আমরা নিঃস্ব হয়ে আছি। আমরা স্থায়ী সমাধান চাই।

কামাল হোসেন বলেন, আমরা জানি, যদি ভাঙন রোধে স্থায়ীভাবে কোনো কিছু না করা হয় তাহলে আগামী ৪ বছরের মধ্যে আমাদের যে ভিতরে ঘরবাড়িগুলো রয়েছে, সেগুলো নদীতে তলিয়ে যাবে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, বর্তমানে ভাঙন রোধে আমরা অস্থায়ী ভাবে কাজ করবো। তবে তিনি দ্রুতই স্থায়ী সমাধানের কথাও জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।

পটুয়াখালীতে মোট ১ হাজার তিনশ’ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত ২২ কিমি এবং ৬ কিমি বেড়িবাঁধ পুরো ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%