ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল


জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামী গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, বরং এই দলটি একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত রেজিমেন্টেড দল।

তিনি বলেছেন, জামায়াতে ইসলামী একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল। তাদের নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে তারা রাজনীতি করছে। কিন্তু যে শরিয়াভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য তাদের রয়েছে, তা বাংলাদেশে মানুষের চাওয়া না। দেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সেটি যায় না। বাংলাদেশের মানুষ উদারপন্থী রাজনীতি করতে চায়।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল এটি বলেন, জামায়াত অভিযোগ করেছে যে, সরকার নাকি জুলাই সনদ মানেনি। অথচ সনদের প্রতিটি পাতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—কোন রাজনৈতিক দল কোন বিষয়ে একমত হয়েছে এবং কোন বিষয়ে হয়নি। নির্বাচনে বিজয়ী দল জনগণের ম্যান্ডেট অনুযায়ী সেসব বাস্তবায়ন করবে বলেও সেখানে উল্লেখ আছে। সব জায়গায় বলা আছে যে, দল নির্বাচনে বিজয়ী হবে তাদের মেন্ডেট অনুযায়ী বাস্তবায়ন হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, জনগণ বিএনপিকে যে ম্যান্ডেট দিয়েছে, সেই নির্বাচন ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার তা বাস্তবায়নে কাজ করছে। জুলাই সনদের প্রতিটি শর্তও সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করবে।

সংবিধান সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংসদে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে যোগদান করে আলোচনার মাধ্যমে মতামত দেওয়ার আহ্বান জানানো হয়েছিল জামায়াতকে। কিন্তু তারা সেই পথে না গিয়ে ১১ দলকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি চয়ন করেছে। তবে এসব কর্মসূচিতে জনগণের উল্লেখযোগ্য সমর্থন নেই বলেও দাবি করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, তারা বিভাগে বিভাগে মিটিং করেছেন, ঢাকায় মিটিং করেছেন। কিন্তু জনগণের কোনো সমর্থন তাদের মধ্যে নেই।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তিনি আরো বলেন, তারেক রহমান নির্বাচনের সময় যেসব ওয়াদা করেছেন, তা অক্ষরে অক্ষরে পূরণ করছেন। এখন পর্যন্ত কোনো নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও কোনো নির্বাচনে বিএনপি পরাজিত হবে না।

বর্ধিত সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবর্তনের যাত্রায় নেতাকর্মীদেরও সমান তালে কাজ করতে হবে: প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


পরিবর্তনের যাত্রায় নেতাকর্মীদেরও সমান তালে কাজ করতে হবে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের প্রতি নেতাকর্মীদের অনাড়ম্বর ও মানবিক দৃষ্টিভঙ্গী অনুস্মরণ-ধারণ করার আহ্বান। তিনি বলেছেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারেক রহমানের অনাড়ম্বর ও মানবিক রাজনীতি এবং কর্ম পরিকল্পনা অসাধারণ নজির স্থাপন করেছে।

শুক্রবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন। এতে রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল সংগঠন শক্তিশালীকরণ, ইউনিয়নের উন্নয়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়েছে।

প্রিন্স বলেন, তারেক রহমান মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার কারিগড় হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি জনগণের প্রত্যাশা পূরণে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। পরিবর্তনের এ যাত্রায় নেতাকর্মীদেরও সমান তালে কাজ করতে হবে এবং সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

তিনি বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের ধারাবাহিকতা তারেক রহমানের নেতৃত্বে প্রতিফলিত হয়েছে। শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান। নেতাকর্মীদের জন্য তাঁকে সহযোগিতা করা একান্ত অপরিহার্য্য ও বাধ্যতামূলক দায়িত্ব।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনীতিকে জনসেবার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। নেতাকর্মীদের মানুষের পাশে থেকে সততা, শৃঙ্খলা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পরিচয়।

মতবিনিময় সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিএন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, মিজানুর রহমান মিজান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নিলু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ময়না, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি এবং সদস্য সচিব তাজবীর হোসেন অন্তরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ব্যর্থ, হরমুজে তাদের হস্তক্ষেপ করতে দেবে না ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


যুক্তরাষ্ট্র-ইসরায়েল ব্যর্থ, হরমুজে তাদের হস্তক্ষেপ করতে দেবে না ইরান

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অভিযোগ করেছেন যে সাম্প্রতিক ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ ইরান পুনরায় মেনে নেবে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানাচ্ছে, তেহরানে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে চীন, বেলারুশ ও তুর্কমেনিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ মন্তব্য করেন।

গালিবাফ চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান হে ওয়েইয়ের সঙ্গে বৈঠক করার সময় বলেন, 'আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, ইসলামী প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ হতে দেবে না।'

তিনি যোগ করেন, ইরান কৌশলগত এই নৌপথ দিয়ে চীনা জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ন্ত্রণের জন্য তেহরান ও মাস্কাটের মধ্যে একটি সমঝোতায় এসেছে।

গালিবাফ বলেন, আঞ্চলিক বিষয়ে ইরান ও চীনের সামনে নতুন বাস্তবতা গড়ে উঠেছে এবং তিনি আশা প্রকাশ করেছেন যে দুই দেশের মধ্যে যোগাযোগ ও কৌশলগত সহযোগিতা আরো গভীর হবে।

তিনি আরো বলেন, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে ইরান-চীন সম্পর্কের গভীরতা প্রয়োজনীয় হতে চলেছে। গালিবাফের মন্তব্য, যুক্তরাষ্ট্রের একতরফা নীতির ফলে তেহরান ও বেইজিংয়ের রাজনৈতিক ও অর্থনৈতিক সমন্বয় অধিক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি আরো দাবি করেন, ইরানের আঞ্চলিক প্রতিরোধ সক্ষমতা ভবিষ্যতে আরেকটি যুদ্ধ ঠেকাতে সক্ষম হবে, যদিও ইসরায়েল ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা ভণ্ডুলের চেষ্টা করছে।

বৈঠকে হে ওয়েই আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর জন্য চীনের পক্ষ থেকে গভীর শোক ব্যক্ত করেন। তিনি বলেন, চীন ও ইরানের সম্পর্ক দীর্ঘদিনের এবং দুই দেশের সম্পর্ক আমরা আরও শক্তিশালী করতে চাই।

এদিকে, বেলারুশের প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান ইগর সেরগেইয়েঙ্কোর সঙ্গে বৈঠকে গালিবাফ ইরানের প্রতি মিনস্কের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনব্যবস্থা রমজান যুদ্ধের কোন লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি।

গালিবাফ বলেন, এখন সবাই বুঝতে পেরেছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ব্যর্থ হয়েছে। তিনি বলেন, যদিও ইরান তাদের 'প্রজ্ঞাবান, সাহসী নেতা এবং ইসলামী বিশ্বের আধ্যাত্মিক পিতাকে' হারিয়েছে, তবুও সামরিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই বিজয়ী হয়ে উঠেছে। যুদ্ধের সময় ইরানি জনগণের ঐক্যেরও প্রশংসা করেন তিনি।

এ সময় তিনি সতর্ক করেন যে ভবিষ্যতে যদি কোনো আগ্রাসন ঘটে, তবে ইরান কঠোর জবাব দেবে। একই সঙ্গে যুদ্ধ-পরবর্তী সমঝোতার পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনব্যবস্থা যদি তাদের অঙ্গীকার রক্ষা না করে, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান আবারও সমানুপাতিক পদক্ষেপ গ্রহণ করবে।

গালিবাফ যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে বলেন, এখন ওয়াশিংটন বুঝতে পেরেছে যে সামরিকভাবে ইরনের মোকাবেলা করা সম্ভব নয়। যদিও ন্যাটো ও অন্যান্য মিত্রকে সম্পৃক্ত করার চেষ্টা চলেছে, তবুও অভিযানে ব্যর্থতা এসেছে এবং ইরানের ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন: দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন: দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসহায় ও দরিদ্র রোগীদের ডায়ালাইসিস খরচ কমানোর লক্ষ্যে এবং কিডনি রোগ প্রতিরোধে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেছেন।

তিনি উল্লেখ করেন, কিডনি রোগ প্রতিরোধের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন অতীব গুরুত্বপূর্ণ।

আজ, সোনার বাংলা ফাউন্ডেশন, বাংলাদেশ-এর উদ্যোগে লালমনিরহাট শহরের ডা. সেলিমা ডায়াবেটিস হাসপাতালে নবনির্মিত ডায়ালাইসিস কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু এই কথা জানিয়েছেন।

ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, লালমনিরহাটে একটি আধুনিক ডায়ালাইসিস কেন্দ্রের উদ্বোধন কিডনি রোগীদের চিকিৎসা সেবায় নতুন এক দিগন্ত উন্মোচন করেছে। কেন্দ্রটি চালু হওয়ায় রোগীদের আর ডায়ালাইসিসের জন্য দূর-দূরান্তে যেতে হবে না এবং স্থানীয় পর্যায়েই উন্নতমানের চিকিৎসা সেবা সহজে পাওয়া যাবে।

তিনি জোর দিয়ে বলেন, চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তাই স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের কোনো বিকল্প নেই।

উল্লেখযোগ্য যে, আসাদুল হাবিব দুলু জানান, বর্তমান সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিচ্ছে। এই স্বাস্থ্যকর্মীরা মা ও শিশু পুষ্টি, সুষম খাদ্য, নিরাপদ জীবনযাপন এবং রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা তৈরি করতে বাড়ি বাড়ি যাবেন।

তিনি বলেন, লালমনিরহাট অঞ্চলের মানুষের জন্য একটি আধুনিক মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করা বর্তমানে সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ সফল বাস্তবায়নের জন্য সরকার সব রকম সহযোগিতা প্রদান করবে।

খাদ্য নিরাপত্তার উপর গুরুত্বারোপ করে মন্ত্রী আরো বলেন, বাজারে রাসায়নিকযুক্ত খাদ্যের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে, যা মানুষের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই নিরাপদ খাদ্য গ্রহণের জন্য এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে সবার এগিয়ে আসা উচিত। কিডনি বিকল হওয়ার ঝুঁকি এড়াতে পুরো পরিবারের প্রতিটি সদস্যের প্রতি সচেতন হতে হবে।

তিনি সকলকে নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল হাকিম, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এবিএম মোবাশ্বের আলম, ইউরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. শহিদুল ইসলাম সুগম, লালমনিরহাট ডায়াবেটিক সমিতির এড হক কমিটির সদস্য-সচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নেয়ামুল ইসলাম ফাতেমী, সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. আবু হেনা মোস্তফা কামাল এবং পরিচালক আল ইমরান সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতার পদত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতার পদত্যাগের ঘোষণা

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা করেছেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যার নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে।

পদত্যাগের ঘোষণা দেওয়ার ক্ষেত্রে দুই নেতা হলেন—মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা এবং সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া।

সংবাদ সম্মেলন চলাকালীন লুৎফর রহমান মোল্যা বলেন, তারা দীর্ঘদিন ধরে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে তাদের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে শুক্রবার থেকে তারা আওয়ামী লীগের সদস্যপদসহ দলের সব পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।

তিনি আরও জানান, ‘আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না।’

সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%