০৯:০০ পি.এম
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের প্রতি নেতাকর্মীদের অনাড়ম্বর ও মানবিক দৃষ্টিভঙ্গী অনুস্মরণ-ধারণ করার আহ্বান। তিনি বলেছেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারেক রহমানের অনাড়ম্বর ও মানবিক রাজনীতি এবং কর্ম পরিকল্পনা অসাধারণ নজির স্থাপন করেছে।
শুক্রবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন। এতে রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল সংগঠন শক্তিশালীকরণ, ইউনিয়নের উন্নয়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়েছে।
প্রিন্স বলেন, তারেক রহমান মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার কারিগড় হিসেবে আবির্ভূত হয়েছেন। তিনি জনগণের প্রত্যাশা পূরণে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। পরিবর্তনের এ যাত্রায় নেতাকর্মীদেরও সমান তালে কাজ করতে হবে এবং সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
তিনি বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের ধারাবাহিকতা তারেক রহমানের নেতৃত্বে প্রতিফলিত হয়েছে। শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান। নেতাকর্মীদের জন্য তাঁকে সহযোগিতা করা একান্ত অপরিহার্য্য ও বাধ্যতামূলক দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনীতিকে জনসেবার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। নেতাকর্মীদের মানুষের পাশে থেকে সততা, শৃঙ্খলা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পরিচয়।
মতবিনিময় সভায় হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিএন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, মিজানুর রহমান মিজান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নিলু, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ময়না, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি এবং সদস্য সচিব তাজবীর হোসেন অন্তরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন