০৯:০৯ পি.এম
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি সংবাদ সম্মেলন আয়োজন করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা করেছেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের দুই নেতা।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যার নিজ বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়েছে।
পদত্যাগের ঘোষণা দেওয়ার ক্ষেত্রে দুই নেতা হলেন—মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা এবং সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
সংবাদ সম্মেলন চলাকালীন লুৎফর রহমান মোল্যা বলেন, তারা দীর্ঘদিন ধরে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে তাদের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে শুক্রবার থেকে তারা আওয়ামী লীগের সদস্যপদসহ দলের সব পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন।
তিনি আরও জানান, ‘আজকের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না।’
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন