০৭:৫২ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কে শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের স্থল হিসেবে নয় বরং দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক হিসেবে চিহ্নিত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (০৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য প্রদান করেন।
এ সময় শিক্ষার্থীদের জীবনে নিয়মানুবর্তিতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
নবীনদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে কায়সার কামাল বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো দেশের সব গুরুত্বপূর্ণ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় আলোকবর্তিকা হিসেবে জাতিকে পথ দেখিয়েছে।
ব্যক্তিগত জীবনের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা সফলতার মূল কারণ উল্লেখ করে, দেশ ও সমাজ গঠনে শিক্ষার্থীদের আগ্রহী হয়ে উঠার আহ্বান জানান ডেপুটি স্পিকার।
অনুষ্ঠানে বিভাগটির শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন