০৭:৫৩ পি.এম
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের নতুন করে দ্বিতীয় বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে যে, তিনি সিঙ্গাপুরে গোপনে বিয়ে করেছেন।
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি এই অভিনেত্রী।
আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’
গুঞ্জনের মধ্যেই একটি সাক্ষাৎকারে ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা জানিয়েছেন যে, অপু বিশ্বাসের বিয়ের খবর তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই জেনেছেন। তবে এর সত্যতা সম্পর্কে তার কাছেও কোনো নিশ্চিত তথ্য নেই।
গৌতম সাহা বলেছেন, ‘যদি খবরটি সত্য হয় তবে তিনি অপু বিশ্বাসকে শুভেচ্ছা জানাবেন। আর যদি এটি শুধুমাত্র গুঞ্জন হয়ে থাকে, তবে তা সত্যিই অবাক হওয়ার কিছু নয়।’
তার মতে, অপু বিশ্বাস নিজের যোগ্যতা, আত্মবিশ্বাস এবং দৃঢ়তা দিয়ে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার সক্ষমতা রাখেন।
একই সাক্ষাৎকারে গৌতম সাহা আরো দাবি করেন যে, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর অপু বিশ্বাস মানসিকভাবে কঠিন সময় পার করছিলেন।
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
এসময় তিনি অভিনেত্রীর পাশে ছিলেন এবং নিয়মিত কথা বলে তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে উৎসাহ প্রদান করেছেন।
তবে গৌতম সাহা এক পর্যায়ে বলেন যে, তৃতীয় একজনের হস্তক্ষেপে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। যদিও সেই ব্যক্তির পরিচয় তিনি প্রকাশ করেননি। বর্তমানে অপু বিশ্বাসের সঙ্গে তার আগের মতো যোগাযোগ নেই বলেও তিনি জানিয়েছেন।
অন্যদিকে, অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করেছেন অভিনেত্রীর কোরিওগ্রাফার মাহফুজ কাদরী।
তিনি বলেন, ‘গৌতম সাহা অনেক বছর ধরেই অপু বিশ্বাসের সঙ্গে কাজ করছেন না। এমন একটি বিষয়ে মন্তব্য না করাই তার জন্য ভালো হতো। কারণ, তিনি অপু বিশ্বাসের বর্তমান ব্যক্তিগত জীবন সম্পর্কে অবগত নন।’
আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট
মাহফুজ কাদরী আরো বলেন, শর্তসাপেক্ষে অপু বিশ্বাস যখনই দেশে বাইরে যান, তখনই ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কোথাও ভ্রমণে গেলেও সেটি শাকিব খান ও তার পরিবারের জানা থাকে।
তার কথায়, ‘অপু বিশ্বাস এখন পুরোপুরি ছেলে জয় এবং নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দ্বিতীয় বিয়ের গুঞ্জন ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই। যদি অপু বিশ্বাস এমন কোনো সিদ্ধান্ত নেন, তবে তিনি নিজেই বিষয়টি সবার সঙ্গে ভাগ করে নেবেন।’
এদিকে, দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত অপু বিশ্বাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন