ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

খামেনির শোক মিছিলে মুখর ইরাকের পবিত্র শহরগুলো


খামেনির শোক মিছিলে মুখর ইরাকের পবিত্র শহরগুলো

ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষকৃত্য উপলক্ষে বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফের রাস্তায় এবং ঐতিহাসিক ইমাম আলীর মাজারের প্রাঙ্গণে লাখো শোকাহত মানুষের ঢল যে নামে, তা স্পষ্ট।

শনিবার থেকে ইরানে খামেনির স্মরণে ছয় দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুরু হয়েছে। এর এই অনুষ্ঠানের অংশ হিসেবে বুধবার প্রতিবেশী ইরাকে বিশেষ শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরাকের সঙ্গে তেহরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সেই দেশটিতে শিয়া মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থাপনাগুলো অবস্থিত।

ইরাকের নাজাফ খেবে এএফপি জানায়, ইসলামী প্রজাতন্ত্র ইরান আশা করছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ২৮ ফেব্রুয়ারি খামেনি ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য নিহত হওয়ার পরে আয়োজিত এই দীর্ঘ শোকানুষ্ঠান দেশটির শক্তি ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বিশ্ববাসীর কাছে প্রতিফলিত হবে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

৩০ বছর বয়সী মোহাম্মদ আল-বায়াতি বলেন, ‘যিনি আমেরিকা ও ইসরাইলের শক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তাঁর শেষকৃত্য আমি কোনোভাবেই মিস করতে পারি না।’

দক্ষিণ ইরাক থেকে রাতভর ভ্রমণ করে নাজাফে আসা ২৭ বছর বয়সী মুরতাদা আল-মালিকি বলেন, ‘খামেনি দায়েশের (ইসলামিক স্টেট) বিরুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং ইসরাইলকে নিয়ন্ত্রণে রেখেছিলেন।’

এদিকে খামেনির শোকযাত্রা চলাকালেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আবারও উত্তেজনা বেড়ে গেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীতে তিনটি জাহাজে ইরানের হামলার জবাবে তারা ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে। এর পরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করে, তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

ইরানের পবিত্র নগরী কোমে বিশাল শোকমিছিল শেষে মঙ্গলবার রাতে খামেনির মরদেহ ইরাকে আনা হয়। এই উপলক্ষে ইরাক সরকার বুধবার সরকারি ছুটি ঘোষণা করে।

ভোর থেকে প্রচণ্ড গরম উপেক্ষা করে অসংখ্য মানুষ নাজাফের রাস্তায় ভিড় জমান। অনেকেই ধীরে ধীরে ট্রাকে বহন করা খামেনির কফিন স্পর্শ করার চেষ্টা করেন। কফিনটি ইমাম আলীর মাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ইমাম আলী ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জামাতা এবং শিয়া মুসলমানদের প্রথম ইমাম।

মাজারের বিশাল প্রাঙ্গণে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হওয়ার সময় সাদা ও কালো পাগড়ি পরিহিত শত শত আলেম ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন খামেনির মরদেহের জানাজায় অংশ নেওয়ার জন্য।

মাজারের ভেতরে হাজারো মানুষ কফিনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। নাজাফে শেষ আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি অপর পবিত্র শহর কারবালায় নেওয়া হবে।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের নিজ শহর মাশহাদে খামেনিকে দাফনের মধ্য দিয়ে তাঁর শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ হবে।

পবিত্র মাজার খামেনির সঙ্গে নিহত তাঁর পরিবারের সদস্যদের, যাদের মধ্যে তাঁর নাতনিও রয়েছেন, কফিনও বুধবার ভোরে নীরবে নাজাফ ও কারবালার পবিত্র মাজারে নিয়ে যাওয়া হয়।

নাজাফ শিয়া ধর্মীয় শিক্ষার প্রধান কেন্দ্র এবং এটি ইরাকের সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানির আবাসস্থল।

খামেনির পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিসহ বহু জ্যেষ্ঠ শিয়া আলেম নাজাফে অধ্যয়ন, শিক্ষকতা কিংবা বসবাস করেছেন।

আরও পড়ুন: বোম্বে হাইকোর্ট ইমরান খানের ভারত ছাড়ার নোটিশ স্থগিত করেছে

নাজাফের পর আরেকটি শোকযাত্রা কারবালায় অনুষ্ঠিত হবে। সেখানে ইমাম হুসাইন ও তাঁর ভাই আব্বাসের মাজারে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

সপ্তম শতাব্দীতে তৃতীয় শিয়া ইমাম হুসাইনের শাহাদাত শিয়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। তাই প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মানুষ কারবালা ও নাজাফে সমবেত হন।

গভীর সম্পর্ক শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরাক ও প্রতিবেশী ইরানের সম্পর্ক ধর্মীয় ও রাজনৈতিক উভয় ভিত্তিতেই গভীর। তবে এই সম্পর্ক সবসময় এমন ছিল না।

১৯৮০-এর দশকে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেন, যিনি দেশের শিয়া জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছিলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম

কিন্তু ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনে সাদ্দাম সরকারের পতন এবং বাগদাদে শিয়া নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ মিত্রতায় রূপ নেয়।

বর্তমানে ইরান ইরাকের প্রভাবশালী রাজনৈতিক শক্তির পাশাপাশি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকেও সমর্থন দেয়। এসব গোষ্ঠীর কিছু খামেনির মৃত্যুর পর ইরানের সমর্থনে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুক্ত হয়ে ইরাকে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে।

অন্যদিকে ইরাকের আরেক গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র। ফলস্বরূপ, ধারাবাহিক সরকারগুলোকে দীর্ঘদিন ধরে দুই প্রতিদ্বন্দ্বী শক্তির মধ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হচ্ছে।

বর্তমানে সেই চ্যালেঞ্জ আরও বেড়েছে। কারণ যুক্তরাষ্ট্র ইরাকের ওপর চাপ বাড়িয়েছে, যাতে দেশটি ইরানের প্রভাব কমায় এবং তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করে।

আরও পড়ুন: সাঈদীর মামলার বাদীকে দাফনে বাধা দেয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন জামায়াতের

শোকযাত্রায় অংশ নেওয়া হায়দার জাফর বলেন, ‘ইরাকে ইরানের নীতির সঙ্গে আমি একমত নই। কিন্তু ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে আমি ইরানের পাশে আছি।’

তিনি বলেন, ‘যারা ইরানের রাজনৈতিক অবস্থানের সঙ্গে একমত নন, তারাও আজ এখানে এসেছেন। কারণ খামেনি ইসরাইল-আমেরিকার হাতে নিহত হয়েছেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাঙ্গার পর পরিত্যক্ত হাসপাতালে নতুন কারাগার স্থাপন করবে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


দাঙ্গার পর পরিত্যক্ত হাসপাতালে নতুন কারাগার স্থাপন করবে শ্রীলঙ্কা

অতিরিক্ত বন্দীর চাপ কমাতে শ্রীলঙ্কা একটি পরিত্যক্ত হাসপাতাল ভবনে নতুন কারাগার স্থাপনের পরিকল্পনা করেছে। দেশটির অতিরিক্ত বন্দীতে ঠাসা একটি কারাগারে দাঙ্গার ফলে ২০ বন্দী এবং ৮ কারারক্ষী নিহত হওয়ার পর বুধবার বিচার মন্ত্রণালয় এই ঘোষণা দেয়।

কলম্বো থেকে এএফপি জানায়, সাম্প্রতিক প্রাণঘাতী সহিংসতার পর শ্রীলঙ্কার দীর্ঘদিনের অতিরিক্ত বন্দীসংকটে থাকা কারাগার ব্যবস্থা নতুন করে আলোচনায় এসেছে। সরকারি তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার কারাগারগুলো তাদের ধারণক্ষমতার প্রায় চার গুণ বন্দী নিয়ে পরিচালিত হচ্ছে।

বিচারমন্ত্রী হর্ষণা নানায়াক্কারা দ্বীপটির দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি পরিত্যক্ত হাসপাতালের একাংশ অধিগ্রহণ করে সেখানে ভিন্ন ভিন্ন কারাগার থেকে বন্দীদের স্থানান্তরের জন্য নির্দেশ দিয়েছেন।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এএফপিকে বলেন, ‘গল জেলার মহামোদারায় নতুন কারাগার শুরু করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামো গড়ে তুলতে হবে।’ তবে তিনি এই বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি।

রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো কারাগারে গত রোববার প্রতিদ্বন্দ্বী দুই অপরাধী চক্রের মধ্যে সংঘর্ষে সাম্প্রতিক বছরের সবচেয়ে ভয়াবহ কারাগার দাঙ্গার কয়েক দিন পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।

এই সহিংসতায় মোট ২৮ জন নিহত এবং শতাধিক আহত হয়। আহতদের মধ্যে কিছু লোকের অবস্থা এখনও আশঙ্কাজনক।

বুধবার, জাতীয় পতাকায় মোড়ানো নিহত কারারক্ষীদের কফিন কলম্বোর কারা বিভাগের সদর দপ্তরে আনা হয়, যেখানে সহকর্মীরা তাদের শেষ শ্রদ্ধা জানায়।

প্রাণঘাতী এ দাঙ্গার পর কলম্বোতে প্রকাশিত জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, ‘অতিরিক্ত বন্দীসংখ্যা, সেকেলে ব্যবস্থাপনা এবং আটককেন্দ্রগুলোর নিম্নমানের পরিবেশ দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার কারাগার ব্যবস্থার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।’

এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে কোভিড-১৯ মহামারির সময় দেশের আরেকটি কারাগারে দাঙ্গায় ১১ বন্দী নিহত এবং ১১৭ জন আহত হয়। ওই ঘটনার পর অতিরিক্ত বন্দীর চাপ কমাতে সরকার শত শত বন্দীকে মুক্তি দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়কে কোবরার ‘ধ্যান’, ৩০ মিনিট যানজট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


সড়কে কোবরার ‘ধ্যান’, ৩০ মিনিট যানজট

হঠাৎ করে প্রাকৃতিক আবাসস্থল থেকে অত্যন্ত বিষধর একটি কোবরা সাপ জনবসতিপূর্ণ একটি রাস্তায় বের হয়েছে। দীর্ঘ সময় ধরে মাঝ রাস্তায় ফণা তুলে বসে ‘ধ্যানে’ থাকার কারণে থমকে গিয়েছে যানবাহন ও পথচারীদের চলাচল।

এই সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে কোবরাটিকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। এসব ঘটনার ফলে ওই সড়কে যান চলাচল প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের জন্য অসুবিধার সম্মুখীন হয়।

এই ঘটনা ভারতের বেঙ্গালুরুর প্যালেস রোডে ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকেই এটিকে ‘ভিআইপি কোবরা’ বলেও মন্তব্য করেছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ফণা তুলে থাকা কোবরাটিকে দেখে চালক ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির নিরাপত্তার জন্য যানবাহন ধীরগতিতে চলতে থাকে এবং অনেকেই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিলেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। সেখানে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘বেঙ্গালুরুর ট্রাফিকের নতুন ভিআইপি ছিল একটি কোবরা।’

অন্য একজন রসিকতা করে মন্তব্য করেন, ‘মনেহচ্ছে সাপটি রাস্তার মাঝখানেই ৩০ মিনিটের ধ্যান করার সিদ্ধান্ত নিয়েছিল, তাও আবার ফণা তুলে।’

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপদে কোবরাটিকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেয়ার ব্যবস্থা করে। এরপরই যান চলাচল স্বাভাবিক হয়। তবে এতে মানুষ বা সাপের কোনো ক্ষতি হয়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিবর্তনের সময় প্রাকৃতিক আবাসস্থল থেকে সাপ জনবসতিপূর্ণ এলাকায় চলে আসার ঘটনা অস্বাভাবিক নয়।

এটি নগরায়ণ এবং বন্যপ্রাণীর আবাসস্থলের ক্রমবর্ধমান সংস্পর্শের আরেকটি উদাহরণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে ‘আজ রাতেই কঠোর হামলা’ চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


ইরানে ‘আজ রাতেই কঠোর হামলা’ চালানোর হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ‘আজ রাতেই’ ইরানে ‘কঠোর হামলা’ চালাবে। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে বসে, এর শুরুর কিছু ঘণ্টা আগে টুইট করে তিনি ঘোষণা করেন যে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আজ রাতেই আমরা তাদের ওপর কঠোর আঘাত হানব।’

এর পাশাপাশি, তিনি আরও অভিযোগ করেন, ‘তারা প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে বিশেষ অভিযানে ৫০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম ভৈরব কিশোরগঞ্জ

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


ভৈরবে বিশেষ অভিযানে ৫০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ

কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

এই অভিযানটি মৎস্য সম্পদ সংরক্ষণ ও মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়।

এছাড়া, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বুধবার (৮ জুলাই) ভৈরব শহরের রাণীর বাজার এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. আজিমুল হক।

অভিযানে প্রায় আড়াই হাজার বস্তা নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় রাণীর বাজারের রমজান স্টোরের মালিক রমজান মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেইসাথে ফরহাদ স্টোরের মালিক ফরহাদ মিয়া এবং রানা স্টোরের মালিক রানা মিয়াকে যথাক্রমে ১ লাখ টাকা ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় যে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে ভৈরব বাজারের বিভিন্ন জাল ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়।

পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনসহ ভূমি অফিস এবং পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া সার্বিক সহযোগিতা করেন ভৈরব শহর ফাঁড়ি পুলিশের সদস্যরা।

উপজেলা প্রশাসন জানায় যে, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%