ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনে গাইবান্ধায় আনন্দ মিছিল


জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনে গাইবান্ধায় আনন্দ মিছিল

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন জিয়া মঞ্চের গাইবান্ধা জেলা পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে এক আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) দুপুরের সময়ে জেলা জিয়া মঞ্চের উদ্যোগে শহরের পুরাতন ব্রিজ এলাকা থেকে শুরু করে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়ে যায়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জিয়া মঞ্চের সভাপতি মাহামুদুল হাসান সিদ্দিক মুসা, সাধারণ সম্পাদক মুকুল আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, রিয়ন ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, এবং সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন মিশুক।

এই সময় উপস্থিত ছিলেন জেলার সাত উপজেলার জিয়া মঞ্চের নেতাকর্মীরা।

এক্ষেত্রে উল্লেখযোগ্য হলো, গত ১ জুলাই কেন্দ্রীয় জিয়া মঞ্চ ৯১ সদস্যবিশিষ্ট গাইবান্ধা জেলা পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়।

আরও পড়ুন: ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলটনের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর র‍্যালি

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেজালবিরোধী অভিযান গতিশীল করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


ভেজালবিরোধী অভিযান গতিশীল করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান ও সেসব প্রতিষ্ঠানগুলোকে আরো গতিশীল করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয়তা সাপেক্ষে দ্রুত সমাধানযোগ্য এবং দীর্ঘ মেয়াদী সমস্যাগুলো চিহ্নিত করে রিপোর্ট দেওয়ার আদেশ দিয়েছেন। তিনি জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে সদস্য করে তিন সদস্যের এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

সোমবার (৬ জুলাই, ২০২৬) বিকেল সাড়ে ৩ টায় বাংলাদেশ সচিবালয়ের প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব নির্দেশনা প্রদান করেন।

এই সময় ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কতৃপক্ষ, বিএসটিআই এবং সিটি কর্পোরেশনসহ মাঠ পর্যায়ে ভেজাল বিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তাদের নিয়ে একটি সভা করেন প্রধানমন্ত্রী। সভায় প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন: ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কতৃপক্ষ এবং বিএসটিআইয়ের কর্মকর্তারা সঙ্কট এবং প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বিশেষ করে তারা জেলাপর্যায়ে জনবল বাড়ানো, উন্নত মানের ল্যাবরেটরি প্রতিষ্ঠা, মাঠ পর্যায়ের কাজ করার জন্য আধুনিক ইকুইপমেন্ট এবং বিভিন্ন সিন্ডিকেট ও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় নিরাপত্তা ঝুঁকির বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী তাদের সঙ্কটের কথাগুলো গুরুত্বসহকারে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, “সমস্যা থাকবেই। তারপরও সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। বসে থাকলে চলবে না। পৃথিবীর অনেক দেশ একসময় আমাদের চেয়েও অনুন্নত ছিল, অথচ আজ তারা অনেক দূর এগিয়ে গেছে। আমাদেরও এগিয়ে যেতে হবে। সবাই একসঙ্গে আন্তরিকভাবে কাজ করলে সেটি অবশ্যই সম্ভব। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।”

সভায় প্রধানমন্ত্রী জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে গুলশান লেকের ব্যবস্থাপনার উদাহরণ দেন। তিনি বলেন, “আমাদের অনেক লেকই আবর্জনায় ভরে যাচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এসব আবর্জনা সমাজের শিক্ষিত মানুষরাই ফেলছেন। যাদের সচেতন হওয়ার কথা, অনেক সময় তারাই সচেতন হন না। দেশকে পরিবর্তন করতে হলে শুধু সরকারের উদ্যোগ নয়, নাগরিকদেরও সদিচ্ছা ও দায়িত্বশীলতা প্রয়োজন। সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, বাণিজ্য সচিব আতাউর রহমান খান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় কক্সবাজারে তিনজনের ১০ বছর কারাদণ্ডাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


বিদেশি পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় কক্সবাজারে তিনজনের ১০ বছর কারাদণ্ডাদেশ

কক্সবাজারে বেড়াতে আসা এক অস্ট্রেলিয়ান নারী পর্যটককে ধর্ষণের চেষ্টা করার মামলায় তিনজনকে আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে; অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক রোকেয়া আক্তার এ রায় ঘোষণা করেন। এ সময় dণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচার দ্বীপ এলাকার মো। আনছারুল্লাহ (২৯), আবদুল গফুর (২৬) এবং বেলাল উদ্দিন (৩৬)। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় কটেজ মালিক কাইয়ুমুল হক চৌধুরীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে আদালতের মাধ্যমে।

মামলার এজাহার সূত্রে তথ্য পাওয়া যায় যে, ২০১৯ সালের ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার নাগরিক অ্যালিসা ব্রুক এলিয়ট কক্সবাজারের পেঁচার দ্বীপ সংলগ্ন ‘গুড ভাই কটেজে’ ওঠেন। দুই দিন পর গভীর রাতে কটেজের নিরাপত্তাকর্মী আব্দুল গফুর ও বেলাল চুরির উদ্দেশ্যে কটেজে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় ওই নারী পর্যটকের মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান।

ওই সময় ধস্তাধস্তির ঘটনায় তিনি আহত হন এবং কটেজ থেকে বের হয়ে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান, পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় হিমছড়ি পুলিশ ফাঁড়ির তৎকালীন উপপরিদর্শক (এসআই) স্বরূপকান্তি দাশ বাদী হয়ে রামু থানায় মামলাটি করেন। এরপর আনছারুল্লাহ ও গফুরকে গ্রেপ্তার করা হলে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো। শামীম জানিয়েছেন, মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে

ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এদিকে হত্যাকাণ্ডের পরপরই নিহত মজনু মুন্সির ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার মেয়ের নম্বরে কল করে এক দুর্বৃত্ত বলেন, ‘তোর বাবাকে মারতে চাইনি। কয়েকটা ছুরিকাঘাত করেছি, কিন্তু বেশি হয়ে গেছে। তোর বাবা মারা গেছে।’ এই কথা বলেই সংযোগ বিচ্ছিন্ন করে ফোনটি বন্ধ করে দেওয়া হয়।

রোববার (৫ জুলাই) রাতে উপজেলার বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রপাড়া সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মজনু মুন্সি উপজেলার ৯ নং ভাংনামারী ইউনিয়নের দুর্বারচর গ্রামের মৃত আব্বাস আলী আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে বয়ড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন মজনু মুন্সি। পথে চন্দ্রপাড়া সড়কে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে মাজহারুল ইসলাম আকাশ বিজিবি কুমিল্লা ব্যাটালিয়নের গোয়েন্দা শাখায় কর্মরত। তিনি জানিয়েছেন, তার বাবা বাজার থেকে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনি হামলাকারীদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে তিনি তার পরিবারের কাছে স্থানীয় পশ্চিম পাড়ার তিন কিশোর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ইঙ্গিত দিয়েছিলেন।

বর্তমানে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি ও ময়নাতদন্তের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির শোকানুষ্ঠান উপলক্ষে তেহরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


খামেনির শোকানুষ্ঠান উপলক্ষে তেহরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় উপলক্ষে তেহরানে একটি রাষ্ট্রীয় শোক মিছিল অনুষ্ঠিত হচ্ছে। ১০ কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা শেষে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে আজাদি স্কয়ারে। সেখানে এক দফা জানাজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তেহরানের আকাশসীমা।

আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর শোক, শ্রদ্ধা ও স্মৃতিচারণের মাধ্যমে ইরান চেষ্টা করছে তাকে শেষ বিদায় জানাতে। প্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শোক মিছিলে অংশ নিতে ভোর বেলায় কালো পোশাক পরা লাখো মানুষ রাজধানীর রাজপথে জড়ো হন। এই কর্মসূচি চলবে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা।

প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা শুরু হয়েছে ইমাম হোসেইন স্কয়ার থেকে, এরপর ইনকিলাব স্ট্রিট, ইনকিলাব স্কয়ার, আজাদি স্ট্রিট এবং আজাদি স্কয়ার অতিক্রম করে মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগারি মহাসড়ক পর্যন্ত পৌঁছাবে। শোকযাত্রার সময় অংশগ্রহণকারীরা জাতীয় পতাকাসহ ফিলিস্তিন এবং হিজবুল্লাহর পতাকাও বহন করছেন।

মঙ্গলবার (৭ জুলাই) আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ কোম শহরে নিয়ে যাওয়া হবে। এরপর বুধবার (৮ জুলাই) প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালা শহরে শোক যাত্রা এবং জানাজার আয়োজন করা হবে, যেখানে অসংখ্য মানুষ প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। পরে মরদেহ ইরানের উত্তর-পূর্বাঞ্চল মাশহাদে নেয়া হবে। জন্মস্থান মাশহাদে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় খামেনিকে দাফন করার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ২ দিন ধরে তেহরানের গ্র্যান্ড খামেনি মোসাল্লামে খামেনি ও তার পরিবারর কিছু সদস্যের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল। সেখানে কোটি মানুষের অংশগ্রহণে প্রথম দফার জানাজা সম্পন্ন হয়।

এদিকে শোকানুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে তেহরানের আকাশসীমা। সাথে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব নিয়মিত ফ্লাইট স্থগিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%