ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ক্রিকেটার নাসির যে পোস্ট দিলেন মামলায় খালাস পাওয়ার পর


ক্রিকেটার নাসির যে পোস্ট দিলেন মামলায় খালাস পাওয়ার পর

ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে বিয়ে-সংক্রান্ত মামলায় উভয় আসামিকে আদালত খালাস দিয়েছে। খালাস পাওয়ার পর বুধবার (১০ জুন), দুপুর ১টা ৪৪ মিনিটে নাসির হোসেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন।

এই পোস্টে নাসির হোসেন উল্লেখ করেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হারতে দেন নাই। অবশেষে সত্যের জয় হলো।’

তিনি লিখেছেন, ‘আইনের প্রতি শুরু থেকেই আস্থা ছিল, তাই আইনের প্রতি সম্মান রেখে বলছি—ধন্যবাদ। শুধুমাত্র সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু বিচার কার্যকর করার জন্য।’

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

সবশেষে তিনি উল্লেখ করেছেন, ‘সকল প্রকার মিথ্যা অপপ্রচার এবং মনগড়া কাহিনিকে উপেক্ষা করে, সত্যকে প্রাধান্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য আদালতকে অসংখ্য ধন্যবাদ।’

এছাড়া, উল্লেখযোগ্য যে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার এবং মানহানির মামলায় নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় উভয়ই আদালতে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, এই রায়ে বাদীপক্ষের আইনজীবী ইসরাত হাসান আপত্তি জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন যে, তিনি উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। রায় ঘোষণার পরে তিনি অভিযোগ করেন যে, আসামিপক্ষ বিভিন্নভাবে জানিয়েছেন তারা খালাস পেতে যাচ্ছেন। তবুও আইনকে সম্মান রেখে মামলাটি পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বাদী বিভিন্ন সময়ে তাকে জানিয়েছে যে, তার টাকা নেই। তিনি বাদীকে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন। মামলাটি পিবিআই তদন্ত করে অভিযোগ পেয়েছে।

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

আইনজীবী ইসরাত হাসান বলেন, যদি একজন ব্যভিচারিকে এবং জালিয়াতিকে প্রশ্রয় দেওয়া হয়, তাহলে সেটি বাদীর প্রতি অন্যায়।

রায় ঘোষণার আগে নাসির ও তামিমা আদালতে আজ বেলা ১১টা ৪৫ মিনিটে হাজির হন। রায় ঘোষণা শেষে পুলিশি পাহারায় তাদেরকে সিএমএম কোর্টের ভেতরের হাজতখানায় কিছুক্ষণ রাখা হয়। পরে তারা সেখানে থেকে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলুসহ কয়েকজন উপস্থিত ছিলেন এবং মামলার বাদী রাকিবও আদালতে উপস্থিত ছিলেন।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন: লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরছেন ১৭২ বাংলাদেশি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হংকংয়ের অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে ৭ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


হংকংয়ের অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে ৭ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ

একটি সরকারি আবাসন প্রকল্পে গত বছর একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জনের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার হংকং কর্তৃপক্ষ সাত ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। হংকং থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছেন।

সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কর্তৃপক্ষ আজ সাতজন ব্যক্তি ও দুটি কোম্পানির বিরুদ্ধে মোট ২৫টি ধারায় অভিযোগ এনেছে, যার মধ্যে রয়েছে অনিচ্ছাকৃত হত্যা (ম্যানস্লটার), প্রতারণার ষড়যন্ত্র, অর্থ পাচার এবং জনবিচারের পথ বিকৃত করার চেষ্টা ও কর ফাঁকির অভিযোগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অর্থমন্ত্রীকে স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অর্থমন্ত্রীকে স্মারকলিপি

ইসলামী ব্যাংক বাংলাদেশের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যাংকটির কিছু গ্রাহক।

বুধবার (১০ জুন) রাজধানীতে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন এবং বর্তমান পর্ষদ পুনর্গঠন ও অনিয়মের অভিযোগ তদন্তের জন্য এই স্মারকলিপিটি জমা দেন।

সকাল বেলা রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হয়ে গ্রাহকরা অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে তারা ব্যানার-ফেস্টুনসহ সচিবালয়ের দিকেই বিক্ষোভ মিছিল নিয়ে রওনা দেন, কিন্তু পুরানা পল্টন মোড় এলাকায় পুলিশ তাদের মিছিলে বাধা দেয়। পুলিশের বাধায় মিছিলটি আর আগাতে না পেরে গ্রাহকরা পল্টন এলাকায় সড়কের পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

পল্টনে অবস্থান কর্মসূচির সময় আন্দোলনকারীদের মধ্যে ১০ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান। তারা অর্থমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সাত দফা দাবিসহ স্মারকলিপিটি হাতে তুলে দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকরা বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলম এবং তার স্ত্রীর বিরুদ্ধে ব্যাংকের বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ উত্থাপন করেন। তারা দাবি করেন, ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষার জন্য এবং আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বর্তমান পরিচালনা পর্ষদ অবিলম্বে ভেঙে দিতে হবে। এ নিয়ে, তারা ব্যাংকিং খাতে অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে একটি নতুন পরিচালনা পর্ষদ গঠনের জন্য জোর দাবি করেন।

আন্দোলনকারী গ্রাহকরা সতর্ক করে বলেন, গ্রাহকদের স্বার্থে এই সাত দফা দাবি অবিলম্বে কার্যকর না হলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গোতে হাজার হাজার মানুষকে আটক ও নির্যাতন করেছে এম২৩ বিদ্রোহী: এইচআরডব্লিউ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


কঙ্গোতে হাজার হাজার মানুষকে আটক ও নির্যাতন করেছে এম২৩ বিদ্রোহী: এইচআরডব্লিউ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) পূর্বাঞ্চলে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ সশস্ত্র গোষ্ঠী হাজার হাজার মানুষকে তাদের বাহিনীতে যোগ দিতে বাধ্য করেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এই বিদ্রোহী গোষ্ঠীটির বিরুদ্ধে বেসামরিক নাগরিক ও যুদ্ধবন্দীদের অমানবিক অবস্থায় আটকে রাখার অভিযোগ করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। সংস্থাটি বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ২০২১ সালে পুনরায় সক্রিয় হওয়ার পর থেকে সরকার বিরোধী এই গোষ্ঠী পূর্বাঞ্চলে বিশাল এলাকা দখল করে রেখেছে। গত ৩০ বছরেরও বেশি সময় ধরে সেখানে সংঘাত চলছে। এম২৩ তাদের নিয়ন্ত্রিত এলাকায় 'ব্যাপকভাবে জোরপূর্বক তাদের বাহিনীতে নিয়োগ ও অন্যান্য অভিযান' চালিয়েছে গোমা ও বুকাভু শহর দখলের পর। প্রতিবেদন অনুযায়ী, তারা কঙ্গোর হাজার হাজার সেনা ও মিলিশিয়া সদস্যকে আটক করেছে এবং বেসামরিক নাগরিকদেরকেও আটক করেছে, আর তাদেরকে অমানবিক ও প্রাণঘাতী অবস্থায় রেখেছে। এইচআরডব্লিউ জানায়, প্রতিবেদনটি ১০২ জন সাবেক বন্দি ও আরও বহু সূত্রের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সাবেক বন্দিরা জানিয়েছেন, মানুষকে রাস্তাঘাট, বাড়িঘর, সভা, গির্জা ও স্কুল থেকে অপহরণ করে অস্থায়ী আটককেন্দ্র, সামরিক ক্যাম্প বা অজ্ঞাত স্থানে রাখা হতো। প্রতিবেদনে বলা হয়, কিছু বন্দির মধ্যে ১২ বছর বয়সী শিশুও ছিল, যাদের প্রশিক্ষণ কেন্দ্র বা সামরিক ক্যাম্পে পাঠানো হতো এবং সেখানে সপ্তাহ বা মাসব্যাপী অমানবিক অবস্থায় রাখা হতো। এসময় তাদেরকে মারধর ও নির্মম নির্যাতন করা হত। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এদেরকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হত। এইচআরডব্লিউ আরও জানায়, এম২৩ যোদ্ধা ও রুয়ান্ডার সেনারা প্রাণনাশের হুমকি দিয়ে হাজার হাজার মানুষকে তাদের দলে যোগ দিতে বাধ্য করেছে। প্রতিবেদনটি উল্লেখ করেছে, বন্দিদের মারধর ও ভয়াবহ অত্যাচার করা হতো। এই সময়ে তাদেরকে পানি বা খাবার দেওয়া হতো না এবং এ কারণে অনাহারে ক্ষুধা-তৃষ্ণায় অনেকের মৃত্যু ঘটেছে। এইচআরডব্লিউ জানিয়েছে, এ সমস্ত ক্যাম্পে মোট কতজনের মৃত্যু হয়েছে, তা নির্ভুলভাবে জানা সম্ভব হবে কেবল তখনই, যখন সবগুলো গণকবর পুরোপুরি উন্মোচিত হবে। তবে সাবেক বন্দিদের সাক্ষাৎকারের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ২০২৫ সালে শত শত, সম্ভবত তারও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ২০২৬ সালেও এসব ক্যাম্প কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সাবেক বন্দিরা জানান, তারা ক্যাম্পগুলোতে উচ্চপদস্থ এম২৩ কর্মকর্তাদের উপস্থিতি ও আশপাশে রুয়ান্ডার সামরিক ইউনিটগুলোর অবস্থান শনাক্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত শিক্ষা-দর্শন অনুযায়ী দেশের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে শিক্ষার্থীরা বৈশ্বিক নাগরিক হিসেবে বিকশিত হওয়ার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করতে পারে।

আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও সাংস্কৃতিক শিক্ষার সম্প্রসারণ, নতুন কারিকুলাম প্রণয়ন ও দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগীত, নৃত্যকলা, নাট্যকলা ও চারুকলা বিভাগের শিক্ষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও ক্রীড়াভিত্তিক শিক্ষা সম্প্রসারণের ফলে ভবিষ্যতে বিপুল সংখ্যক বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে। এতে সংগীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা ও ক্রীড়া বিষয়ে শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এ সব বিষয়ে একটি টেকসই ক্যারিয়ার পাথওয়ে গড়ে উঠবে। আগামী ৫ বছরে এ খাতে প্রায় ৫০-৬০ হাজার নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হবে।

ববি হাজ্জাজ এ সময় বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা কামনা করে বলেন, আমরা চাই আপনাদের শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পায়। সে লক্ষ্যে কীভাবে তাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া যায়, কীভাবে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের সঙ্গে শিক্ষকতা-সম্পর্কিত প্রস্তুতি যুক্ত করা যায় ও কীভাবে যৌথভাবে দক্ষ শিক্ষক তৈরি করা যায়, সে সব বিষয়ে আমরা একসঙ্গে কাজ করতে চাই।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা সংগীত, নাট্যকলা ও নৃত্যকলাকে শুধু সহশিক্ষা কার্যক্রম হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। এ জন্য কারিকুলাম উন্নয়নের পাশাপাশি দক্ষ শিক্ষক তৈরির বিষয়েও এখন থেকেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা সচিব ও দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের চেয়ারম্যানগণসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির জন্য শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই-এ ৪টি অধ্যায়ে চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা ও নাট্যকলা অন্তর্ভুক্ত থাকবে এবং ২০২৮ সালে নতুন কারিকুলামে এই বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে যুক্ত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%