০৫:৫৮ পি.এম
প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার উদ্দেশ্যে সরকার ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে, এ কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি উল্লেখ করেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যকর হলে, শহরের বৃহৎ হাসপাতালগুলো, যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওপর রোগী চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
আজ দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু বাজেট বরাদ্দ বা বিনিয়োগ বৃদ্ধি করলেই স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। পুরো স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে গুণগত পরিবর্তনে আসতে হবে। চিকিৎসক, শিক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিজেদের দায়িত্ব ও পেশাদারিত্বকে নিয়ে পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি আরো বলেন, সরকার প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয়তা, অগ্রাধিকার, কার্যকারিতা ও পরিবেশগত বিষয়গুলোর ওপর গুরুত্ব দিচ্ছে। স্বাস্থ্যখাতেও এই নীতির অনুসরণ করা হবে। সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দে প্রস্তুত রয়েছে, তবে সেই অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা অত্যাবশ্যক এবং বৈশ্বিক সেরা চর্চা অনুসরণ করে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করাও জরুরি।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন