০৬:১১ পি.এম
মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তার উত্তেজনাকর পরিস্থিতির কারণে নাগরিকদের ইরান ও ইরাক ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বাহরাইন।
মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এটি জানিয়ে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশের নিরাপত্তা এবং নাগরিকদের সুরক্ষার দিকটি বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কোনো নাগরিককে ইরান এবং ইরাকে ভ্রমণ করতে দেওয়া হবে না। যদি কেউ নিষেধাজ্ঞা অমান্য করেন, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মোজিবুল হকের সঙ্গে সাবেক জাপানি প্রধানমন্ত্রী তারো আসোর সাক্ষাৎ
মধ্যপ্রাচ্যে চলমান একটি ভঙ্গুর যুদ্ধবিরতির প্রেক্ষাপটে নাগরিকদের এই সিদ্ধান্ত মেনে চলার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে।
সূত্র : আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন