ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

মোজিবুল হকের সঙ্গে সাবেক জাপানি প্রধানমন্ত্রী তারো আসোর সাক্ষাৎ


মোজিবুল হকের সঙ্গে সাবেক জাপানি প্রধানমন্ত্রী তারো আসোর সাক্ষাৎ

বাংলাদেশের বিশিষ্ট উদ্যোক্তা কে. এম. মোজিবুল হক, যিনি শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ ও বাকা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাইস প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎ শুক্রবার (৩০ অক্টোবর) টোকিওতে জাপানের জাতীয় সংসদ ভবনে (ন্যাশনাল ডায়েট বিল্ডিং) সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সৌহার্দ্য এবং সাম্প্রতিক বৈশ্বিক প্রেক্ষাপটে দ্বিপক্ষীয় যোগাযোগ ও সম্পৃক্ততা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে ফিরে যাওয়া উচিত : র‍্যাচেল রিভস

সাক্ষাৎ শেষে, কে. এম. মোজিবুল হক জাপানের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, যিনি গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। তিনি তারো আসোর জাপানের রাজনীতি, অর্থনীতি ও জনসেবায় দীর্ঘদিনের নেতৃত্ব ও অনন্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, তারো আসো জাপানের সাবেক সফল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অর্থসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ক্ষমতাসীন এলডিপির শীর্ষ পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সফররত অবস্থায় জাপানে অবস্থান করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সব ইউনিয়নে খেলার মাঠ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৭ পি.এম


দেশের সব ইউনিয়নে খেলার মাঠ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশের সব ইউনিয়নে খেলার মাঠ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, যা তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবায়িত হবে।

এছাড়া, দেশের আট বিভাগের স্টেডিয়ামে ইনডোর সুবিধা, সুইমিংপুল স্থাপন এবং জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

‎

‎

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় ক্রীড়া প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, ইউনিয়ন পর্যায়ে ৩ থেকে ৮ বিঘা খাসজমি নিয়ে খেলার মাঠ হিসেবে গড়ে তোলার জন্য সংস্কার কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

ক্রীড়াঙ্গনে দুর্নীতি নিয়ে আমিনুল হক বলেন, দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। দুর্নীতি দমন কমিশনও (দুদক) এই প্রক্রিয়ায় কাজ করছে। প্রতিটি ক্রীড়া সংস্থা ও ফেডারেশনকে জবাবদিহির আওতায় আনার পাশাপাশি দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

‎

প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন, আর্চারি ও শুটিংসহ ১৫টি ইভেন্ট নিয়ে একটি বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার তৈরির পরিকল্পনা রয়েছে। এতে বয়সভিত্তিক ও সিনিয়র পর্যায়ের খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। সরকারের লক্ষ্য খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা।

‎

‎

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা থেকে একযোগে ৫০৩টি উপজেলায় অনলাইনে এর উদ্বোধন করবেন। প্রথম আসরের ৩০৬ জন প্রতিযোগীর মধ্যে ৪০ জনকে নির্বাচিত করে স্থায়ীভাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে।

‎

‎

এর আগে, রংপুরে ২০ দিনব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য।

আগামীকাল ১ নভেম্বর জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতা অর্জন থেকে শুরু করে বিভিন্ন সংকট মোকাবিলা ও উন্নয়ন অগ্রযাত্রায় দেশের যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতি গঠনে যুবসমাজের বিপুল সম্ভাবনা উপলব্ধি করে তাদের সংগঠিত করার উদ্যোগ নেন। তাঁর নির্দেশনায় ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নামে পরিচিতি লাভ করে।

তিনি জানান, তৃণমূল পর্যায়ে যুব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ১৯৮১ সালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়।

প্রধানমন্ত্রী আরও স্মরণ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং তাদের কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে দেশের সব জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর এ পর্যন্ত ৮০ লাখেরও বেশি তরুণ-তরুণীকে বিভিন্ন মেয়াদে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়েছে। তাদের মধ্যে প্রায় ২৫ লাখ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। তারা মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা, কোনো কোনো ক্ষেত্রে এর চেয়েও বেশি আয় করছেন।

প্রধানমন্ত্রী জানান, যুব উদ্যোক্তাদের সহায়তায় ২০২৬ সালের জুন পর্যন্ত ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার যুবঋণ বিতরণ করা হয়েছে।

জাতীয় যুব পুরস্কারকে প্রশংসনীয় উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, জাতি গঠনে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত ৫৪৬ জন আত্মকর্মী নার-নারী ও যুব সংগঠককে এ সম্মাননা দেওয়া হয়েছে। এ বছর পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন বর্তমান বিশ্বে যুবসমাজের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অপরিহার্য হয়ে উঠেছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে তরুণদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হতে হবে।

তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পরপরই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করেছে। ফ্রিল্যান্সিং ও এআই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষতা অর্জনের পাশাপাশি অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ পাচ্ছেন।

প্রধানমন্ত্রী পরিবেশ সংরক্ষণে যুবসমাজের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরে বলেন, ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় তরুণরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে অবদান রাখছেন।

তিনি স্মার্ট কৃষি, রপ্তানিমুখী প্যাকেজিং ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বিদেশি ভাষা শিক্ষা এবং নতুন সম্ভাবনাময় খাতে আরও প্রশিক্ষণ কর্মসূচি চালুর ওপর গুরুত্বারোপ করেন। এসব উদ্যোগের মাধ্যমে আধুনিক, দক্ষ ও প্রতিযোগিতামূলক জনশক্তি গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী যুবসমাজকে নিজেদের প্রতিভা, উদ্ভাবনী সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের মাধ্যমে জাতীয় উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তা দিতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছে। সম্ভাবনাময় উদ্যোগগুলো যাতে অর্থের অভাবে ব্যর্থ না হয়, সে লক্ষ্যে দেশে প্রথমবারের মতো স্টার্টআপ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।

জাতীয় যুব দিবস-২০২৬-এর প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দেশের উন্নয়ন, নেতৃত্ব এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় যুবসমাজ ক্রমবর্ধমানভাবে কার্যকর ভূমিকা পালন করবে।

তিনি জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীর কাদির মোল্লা সিটি কলেজে ৫৬১ জনের জিপিএ-৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


নরসিংদীর কাদির মোল্লা সিটি কলেজে ৫৬১ জনের জিপিএ-৫

নরসিংদী, ৩১ অক্টোবর, ২০২৬ : সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশের সেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ।

ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় অংশগ্রহণকারী ১৫৫২ শিক্ষার্থীর মধ্যে ১৫৫১ জন পাশ করেছে। তাদের মধ্যে ৫৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।

কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ ২০১২ সাল থেকে টানা তিন বছর ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করে আসছে। ২০১৫ সাল থেকে বোর্ড কর্তৃক সেরাদের তালিকা প্রকাশ বন্ধ হলেও কলেজটি নিজেদের ধারাবাহিকতা বজায় রেখেছে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ১৫৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

একজন শিক্ষার্থী পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি, যার ফলে একজন অকৃতকার্য হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ৫৬১ জন শিক্ষার্থী।

বিজ্ঞান বিভাগে ১০৫৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯৪ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮০ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাস করেছে, এর মধ্যে ৬৯ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসের পাশাপাশি ৯৮ জন জিপিএ-৫ অর্জন করেছে।

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া সোয়াইব হোসেন বলেন, "আমি কলেজের হোস্টেলে ছিলাম। আমাদের শিক্ষক, অভিভাবকরা যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করে সার্বক্ষণিক মনিটরিং এ রেখেছেন, তাতে ভালো ফলাফল না করে উপায় নেই।"

মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া মাইমুনা আক্তার বলেন, "কঠোর পরিশ্রম আর শিক্ষকদের নিয়মিত তদারকির কারণেই পরীক্ষায় ভালো ফলাফল করতে পেরেছি।"

কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান জানান, "আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল, মাসিক পরীক্ষা, গাইড টিচারের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধানসহ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা কঠোর পরিশ্রম করেছি।"

একজন শিক্ষার্থী পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়ার কারণে একজন অকৃতকার্য হয়েছে, যার ফলে শতভাগ পাসের সম্ভাবনা থেকে বঞ্চিত হয়েছে কলেজ।

কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, "ভালো ফলের জন্য মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এটি নরসিংদীবাসীর অর্জন।"

২০০৬ সালে প্রতিষ্ঠার পর ২০০৮ সালে প্রথম ফলাফলে এই প্রতিষ্ঠানের পাসের হার ছিল ৯৯ শতাংশ। ২০০৯ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে পঞ্চম এবং সমগ্র বাংলাদেশে ষষ্ঠ স্থান, ২০১০ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে চতুর্থ স্থান, ২০১১ সালে ঢাকা বোর্ডে সপ্তম, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা বোর্ড তথা সমগ্র বাংলাদেশে শতভাগ পাসসহ দ্বিতীয় স্থান অর্জন করে। পরবর্তীতে শিক্ষাবোর্ড থেকে সেরাদের তালিকা প্রকাশ বন্ধ হলেও সকল ক্যাটাগরিতে ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালেও দেশ সেরা ফলাফলের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরীতে বাড়িতে ঢুকে দম্পতিকে মারধরের অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাইয়ের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


নাগেশ্বরীতে বাড়িতে ঢুকে দম্পতিকে মারধরের অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাইয়ের দাবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্বশত্রুতার জের ধরে বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে ভাঙচুর, স্বামী-স্ত্রীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই ও এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. বেলাল হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নেওয়াশী ইউনিয়নের পূর্ব সুখাতী গিয়ারপাড় গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসা হলেও অভিযুক্তরা ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৯ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ৬টার দিকে মো. হাসান, মো. নূর ওরফে মোকাদ্দেস, মো. মোতালেবসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন দেশীয় অস্ত্র নিয়ে বেলাল হোসেনের বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা বাড়ির টিনের বেড়া ভাঙচুর করেন এবং বেলাল ও তাঁর স্ত্রী লাবনী বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

অভিযোগে আরও বলা হয়, প্রতিবাদ করায় লাবনী বেগমকে টেনেহিঁচড়ে পাশের একটি বাড়ির আঙিনায় নিয়ে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করা হয়। স্ত্রীকে রক্ষা করতে গেলে বেলাল হোসেনকেও মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে লাবনী বেগমের মাথার বাম পাশে গুরুতর জখম হয়। এ ছাড়া তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।

এ সময় লাবনী বেগমের গলা থেকে ৮ আনা ওজনের, আনুমানিক ১ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

পরে স্থানীয় সিরাজুল ইসলাম, দারোগ আলী ও ফরহাদ কমান্ডারসহ কয়েকজন এগিয়ে এসে আহত দম্পতিকে উদ্ধার করেন। অভিযোগ রয়েছে, এ সময় অভিযুক্তরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় আহত দুজনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগ অনুযায়ী, লাবনী বেগম বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্যও জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%