ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম

‘নগরবাসীকে রক্ষায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন’


‘নগরবাসীকে রক্ষায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন’

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ঢাকা মহানগরের আবহাওয়া ‘টপ থ্রি’তে থাকার জন্য প্রতিযোগিতা করছে বসবাস অযোগ্যতার তালিকায়। পরিকল্পনা না থাকায় ঢাকা নগরী দিনদিন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, যা একটি স্বপ্ন ছিল। বিশেষ করে পলিথিন এবং প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার অজান্তেই মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সচেতন নগরবাসী বাঁচার আকুতি জানাচ্ছেন। তাদেরকে আল্লাহ প্রদত্ত স্বাভাবিক জীবনে বাঁচতে দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব। তাই নগরবাসীকে বাঁচাতে পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে হবে।

শনিবার ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন হাজারীবাগ থানায় তৃণমূল দায়িত্বশীল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ ফজলুল করীম মারুফ আরও বলেন, বারবার পলিথিন নিষিদ্ধের বিষয়ে জোরালো ঘোষণার পরও রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সদিচ্ছার কারণে পরিপূর্ণ বাস্তবায়ন এখনও হয়নি। পলিথিনের বিকল্প হিসেবে সোনালি আঁশ পাটের ব্যবহারের ক্ষেত্রে রাষ্ট্রীয় সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ঢাকা মহানগরকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী, নির্দিষ্ট এবং সুপরিকল্পিত প্ল্যান রয়েছে। একটি দেশের রাজধানী শহর যেভাবে পরিকল্পিত হওয়ার প্রয়োজন, তার সামান্যতম অংশও ঢাকায় নেই। এভাবে চলতে থাকলে জনগণ এবং দেশ মারাত্মক ঝুঁকিতে পড়ে যাবে।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য শাইখ নূরুল বশর আজিজী, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুফতী ওমর ফারুক প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।

রাষ্ট্রপতি আজ রবিবার বেলা ১১টায় বঙ্গভবনে এসে পৌঁছালে প্রধান ফটক-২ এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি সু-সজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে ক্রেডেনশিয়াল মাঠে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার প্রদান শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান।

বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেপ্তার, ৭০ পিস ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেপ্তার, ৭০ পিস ইয়াবা উদ্ধার

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ২৪ ঘণ্টাব্যাপী এ অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে ৭০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিএমপি সূত্রে জানা যায়, অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ জন, নিয়মিত ও পূর্বের মামলাসহ ৪ জন, অন্যান্য আইনে ৬ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশ আইনে ১ জনকে আটক করা হয়েছে।

সব মিলিয়ে বিশেষ এ অভিযানে মোট ২৪ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিএমপি।

বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃক্ষরোপণের সামাজিক আন্দোলনকে বিস্তৃত করার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপনের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


বৃক্ষরোপণের সামাজিক আন্দোলনকে বিস্তৃত করার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা স্বপনের

জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশগত ঝুঁকি মোকাবিলা করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে বাসযোগ্য করতে বৃক্ষরোপণ ও সবুজায়নকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান সামাজিক আন্দোলনকে বিস্তৃত করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

আজ রবিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কৃষিবিদ অ্যসোসিয়েশন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা দিতে গিয়ে এই আহ্বান তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর এটাই ছিল তার প্রথম আনুষ্ঠানিক সভা। সেখানে জহির উদ্দিন স্বপন বলেন, ‘পরিবেশ ও ইকোসিস্টেমের যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মহাবিশ্বে জীবন ধারণের জন্য একমাত্র পৃথিবীর পরিবেশগত ভারসাম্যের ওপর আমাদের নির্ভর করতে হচ্ছে। তাই কেবল যান্ত্রিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে মেধা ও বিবেক চর্চা করে ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবীর জন্য আমাদের কাজ করতে হবে।’

জলবায়ু সংকটের বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে তৈরি হওয়া কার্বন নিঃসরণে তাপমাত্রা বাড়ছে এবং উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বৈশ্বিক এই সংকট কাটানোর জন্য সবুজায়ন ও বনায়নের কোনো বিকল্প নেই।

তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে দূরদর্শী পদক্ষেপ গ্রহণ ও বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আগামী পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ করেছে, এবং তার এ বছরের লক্ষ্যমাত্রা ইতিমধ্যে সফলভাবে অর্জিত হয়েছে।

তিনি প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ ভাবনায় সারা দেশে সবুজায়নের ব্যাপক প্রসারের ওপর জোর তাগিদ দেন। একইসঙ্গে এই সামাজিক আন্দোলন সফল করতে কৃষিবিদ সম্প্রদায়ের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে নুরুল ইসলাম নয়ন এমপি, শহিদুল ইসলাম বাবুল এমপি ও কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খানসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে নন্দিনী হত্যা মামলায় বিধানের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


লালমনিরহাটে নন্দিনী হত্যা মামলায় বিধানের মৃত্যুদণ্ড

লালমনিরহাটের আলোচিত নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আদালত বিধানের মা মমতা রানী ও বাবা রনজিত কুমারকে পাঁচ বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

রোববার (২৩ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত বিধান চন্দ্র ও তার বাবা রনজিত কুমার এবং মা মমতা রানী আদালতে উপস্থিত ছিলেন। প্রধান আসামি বিধান চন্দ্রের মৃত্যুদণ্ডের রায়ের ফলে নিহত নন্দিনীর স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন।

নিহত নন্দিনীর বাবা নলনী মোহন বর্মন আদালতের রায়ে সন্তুষ্ট থেকে প্রধান আসামির মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন। রায় ঘোষণার পর মামলাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মামলার রায়ে নিহতের পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।

 

গত ১৬ জুন লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের নিজ বাড়ি থেকে সাত বছর বয়সী শিশু নন্দিনী বিকেল থেকে নিখোঁজ ছিল। পরিবার ও স্থানীয়রা সারারাত খোঁজাখুঁজির পরে পরদিন মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নরম মাটি দেখে সন্দেহ করেছিলেন। পরে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় বস্তাবন্দি নন্দিনীর মরদেহ।

এঘটনায় এর আগে গত ১৬ এপ্রিল ২০২৬ ইং তারিখে শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিধান রায়কে আটক করতে গেলে বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। পরে ঘটনাস্থলে লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদুল হক প্রধান যান। কিন্তু বিক্ষুব্ধ জনতা তাদের বহরে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এ সংঘর্ষে অন্তত ১৮ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রায় ঘোষণা শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী হুমায়ুন রেজা স্বপন জানান, মাত্র ৬ কার্যদিবসের মধ্যে লালমনিরহাটের একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তিনি। রায়ে আদালত প্রধান আসামিকে ফাঁসির রশিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করতে বলেছেন। বিধান চন্দ্রের মা-বাবা আসামিকে লাশ গুম করতে সহযোগিতা করায় তাদেরকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%