০২:৪৪ পি.এম
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ২৪ ঘণ্টাব্যাপী এ অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে ৭০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিএমপি সূত্রে জানা যায়, অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১১ জন, নিয়মিত ও পূর্বের মামলাসহ ৪ জন, অন্যান্য আইনে ৬ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশ আইনে ১ জনকে আটক করা হয়েছে।
সব মিলিয়ে বিশেষ এ অভিযানে মোট ২৪ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিএমপি।
বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন