০৬:১৭ পি.এম
ফেনীতে সাম্প্রতিক সময়ের সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত এবং নিহত পরিবারের জন্য বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মঞ্জুরীকৃত অর্থের চেক জেলা প্রশাসন এবং বিআরটিএ ফেনী অফিস শনিবার হস্তান্তর করেছে।
রোববার (১২ জুলাই) দুপুরে নিহত ও আহতদের স্বজনদের হাতে ১ কোটি ৯ লাখ টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক মনিরা হক। নিহতদের মধ্যে ২১ জন এবং আহত ২ জন রয়েছেন। নিহতদের প্রতিটি পরিবার ৫ লাখ টাকা করে পেয়েছে। আহত পরিবারের সদস্যরা ৩ লাখ ও ১ লাখ টাকা করে পেয়েছে।
চেক বিতরণের সময় অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা, ফেনী বিআরটিএর সহকারী পরিচালক মো. আল ফয়সাল এবং পরিবহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ফেনী বিআরটিএর সহকারী পরিচালক মো. আল ফয়সাল জানিয়েছেন, যদি কোনও ব্যক্তি সড়ক দুর্ঘটনায় আহত বা নিহত হয়, তাহলে ৯০ দিনের মধ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে আবেদন করে এই ক্ষতিপূরণ পাওয়া যাবে।
এদিকে, সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন