ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

‘বন্যা কবলিত মানুষদের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’


‘বন্যা কবলিত মানুষদের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে’

বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি মন্তব্য করেছেন যে, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি যে, রাষ্ট্রের সহযোগিতা ছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে যাবে।

রবিবার (১২ জুলাই) চট্টগ্রামের বাঁশখালীর দুর্যোগকবলিত পশ্চিম চাম্বল ইউনিয়নের ডিপুটি ঘোনা এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেছেন। উক্ত সময় তিনি বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং জরুরি সহায়তা সরবরাহ করেন।

মাওলানা গাজী আতাউর রহমান আরও উল্লেখ করেন, ‘বহু পরিবারকে আবার নতুন করে সংসার গুছিয়ে নিতে হবে। তাই বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে রাষ্ট্রকে আন্তরিক ও কার্যকর ভূমিকা নিতে হবে।’

আরও পড়ুন: ‘ডিলারশিপ নিয়োগে স্ত্রী-শাশুড়ি কাউকেই বাদ রাখলেন না’

তিনি আরও বলেন, ‘শুধু ত্রাণ বিতরণ বা পুনর্বাসনই যথেষ্ট নয়। বাংলাদেশ ভাটির দেশ হওয়ায় বন্যা একটি বাস্তবতা। তাই ক্ষয়ক্ষতি কমাতে সরকারের প্রস্তুতি, নদী ব্যবস্থাপনা ও বন্যা মোকাবিলায় কোনো ঘাটতি আছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বন্যার বাস্তবতা বিবেচনায় নিয়েই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা উচিত।’

ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাজকল্যাণ বিভাগের প্রধান আলহাজ আব্দুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ জান্নাতুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মুজাহিদ সগীর আহমদ চৌধুরীসহ স্থানীয় নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতারণা মামলা: তানজিন তিশার আদালতে উপস্থিতির নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


প্রতারণা মামলা: তানজিন তিশার আদালতে উপস্থিতির নির্দেশ

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আদালত সমন জারি করেছে।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ নম্বর আদালতের বিচারক মো. জুয়েল রানা রবিবার (১২ জুলাই) এই আদেশ প্রদান করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হতে হবে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সলিমুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে তানজিন তিশা প্রায় ২৮ হাজার ৮০০ টাকার একটি শাড়ি গ্রহণ করেন। তিনি সেই শাড়ির প্রচারণা করা এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এই ঘটনা নিয়ে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। অভিযোগ থাকা সত্ত্বেও তানজিন তিশা শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন যে শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল।

বাদীপক্ষ দাবি করে, আইনি নোটিশ পাঠানোর পরেও কোনো সাড়া না পাওয়ায় ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতে আদালত সমন জারির নির্দেশ দিয়েছে।

বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, ‘তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সেই কারণে এখন বিষয়টি আদালতেই নিষ্পত্তি হবে।’

এদিকে, তানজিন তিশা বর্তমানে শাকিব খানের সঙ্গে ‘সোলজার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন। ছবিটি এখনও মুক্তি পায়নি, তবে আদালতের এই নতুন আদেশের ফলে তার নাম নতুন করে আলোচনায় এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ঘটার ঘটনায় শোক প্রকাশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ঘটার ঘটনায় শোক প্রকাশ পাকিস্তানের প্রধানমন্ত্রীর

বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রোববার (১২ জুলাই) তাঁর ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে তিনি বাংলাদেশের জনগণের প্রতি এই শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় শাহবাজ শরীফ বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে সৃষ্ট মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত।

পাকিস্তানের জনগণের পক্ষ থেকে তিনি বাংলাদেশের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, আমরা বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমাদের অবিচল সংহতি ব্যক্ত করছি।

এছাড়া, বন্যায় আহতদের দ্রুত আরোগ্য এবং ক্ষতিগ্রস্ত সকলের নিরাপত্তা কামনা করে বিশেষ প্রার্থনা করেছেন ইনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


অতীতের ভুল থেকে বেরিয়ে মানসম্মত পাঠ্যবই তৈরির আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলছেন, নতুন পাঠ্যবই প্রস্তুতির জন্য অতীতের ভুল, দুর্বলতা এবং নেতিবাচক চর্চা থেকে বেরিয়ে এসে সকল সংশ্লিষ্টকে একত্রিতভাবে কাজ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

রবিবার (১২ জুলাই), রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) আয়োজনে নতুন পাঠ্যবইয়ের ভ্যালিডেশন (যাচাই) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

শিক্ষামন্ত্রী এসময় বলেন, বিশেষজ্ঞদের তৈরি করা পাঠ্যবইয়ের খসড়া দ্রুত পর্যালোচনা করে পাঁচ কার্যদিবসের মধ্যে মতামত প্রদান করতে হবে। এর ফলে প্রয়োজনীয় সংশোধন শেষে বইগুলোকে চূড়ান্ত অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব হবে।

তিনি আরো বলেন, অতীতের বিভিন্ন ভুল এবং দুর্বলতার ধারাবাহিকতা আর ধারণা করা যাবে না। বর্তমান বাস্তবতার সাথে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে বিন্যাস করতে হবে। আমাদের নিজেদের মধ্যে প্রশ্ন করতে হবে যে, আমরা অতীতের আবর্জনা নিয়ে এগিয়ে যাব, নাকি সেখান থেকে বেরিয়ে আসব। আগের কৌশল অবলম্বন করা সম্ভব হবে না।

মন্ত্রী জানান, বিশেষজ্ঞদের তৈরি চারটি বইয়ের পাণ্ডুলিপি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করা হবে। ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় এবং কারিগরি শিক্ষা বিভাগের প্রতিনিধিরা পাঁচ কার্যদিবসের মধ্যে সেগুলো পর্যালোচনা করে মতামত দেবেন। এরপর প্রয়োজনীয় সংশোধন শেষে বইগুলোকে চূড়ান্তভাবে যাচাই করা হবে।

তিনি বলেন, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ উদ্যোগের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং টিম লিডারদের বইগুলোকে আরও প্রাণবন্ত, সহজবোধ্য এবং শিক্ষার্থীদের জন্য উপযোগী করে তুলতে হবে। সংশ্লিষ্ট সকল অংশীজনকে পাণ্ডুলিপি গভীরভাবে পর্যালোচনার আহ্বানও জানান তিনি।

শিক্ষামন্ত্রী এনসিটিবির প্রতি নির্দেশনা দিয়ে বলেন, বইয়ের ছাপা, কাগজ এবং মলাটের মানের ক্ষেত্রে কোনো রকম আপস করা হবে না। প্রচ্ছদ ও অলংকরণ এমনভাবে তৈরি করতে হবে, যা শিক্ষার্থীদের আকৃষ্ট করবে এবং শেখার আগ্রহ বৃদ্ধি করবে। এ বিষয়ে ইতোমধ্যে ছাপাখানা এবং কাগজশিল্পের মালিকদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, অতীতে পাঠ্যবইয়ে অসংখ্য বানান এবং সম্পাদনাগত ভুল ছিল, যা সমালোচনার সৃষ্টি করেছে। এবার বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সমন্বয়ে দলগতভাবে কাজ করার ফলে এ ধরনের ত্রুটি থেকে মুক্ত থাকার আশা ব্যক্ত করেছেন তিনি।

শিক্ষামন্ত্রী আরো জানান, চলতি বছরের পাঠ্যবইয়ের কাজ শেষ হওয়ার পর আগামী ১ আগস্ট থেকে ২০২৮ সালের কারিকুলাম ও পাঠ্যবই তৈরি কাজ শুরু হবে। বৈজ্ঞানিক ভিত্তিতে শিক্ষণ-পদ্ধতির উন্নয়ন করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও যুগোপযোগী এবং আন্তর্জাতিক মানের পাঠ্যবই প্রণয়নই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে শিক্ষা খাতের বিশেষজ্ঞ, লেখক এবং সংশ্লিষ্টদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ নয়, মানবিক, নৈতিক এবং দেশপ্রেমের দায়বদ্ধতা থেকেই তারা কাজ করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আন্তর্জাতিক মানের পাঠ্যবই প্রস্তুত করা সম্ভব হবে।

পরিশেষে, শিক্ষামন্ত্রী নতুন পাঠ্যবইয়ের ভ্যালিডেশন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে: বিভাগীয় কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে: বিভাগীয় কমিশনার

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস.এম.হুমায়ুন কবির সরকার বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবার পরিকল্পনা জরুরি। জন্মনিয়ন্ত্রণে আমাদের কার্যক্রমের পাশাপাশি পরিকল্পিত পরিবার পরিকল্পনা জরুরি। নিয়ন্ত্রিত এবং পরিকল্পিত পরিবার পরিকল্পনার মাধ্যমে আমরা এ দেশের মানুষের জন্য আরও ভালো কিছু করতে চাই।

বাংলাদেশে বিশ কোটি জনসংখ্যার চল্লিশ কোটি হাতকে পুরোপুরি কর্মক্ষম করার পূর্ব পর্যন্ত নিয়ন্ত্রণ জরুরি। কারণ, তা না হলে জনসংখ্যা জনসম্পদে পরিণত না হয়ে জনদুর্ভোগে পরিণত হবে। সুস্থ, শিক্ষিত এবং নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে। একটি সুস্থ, সুন্দর এবং পরিকল্পিত পরিবারই ভবিষ্যতের রূপকার হবে।

আজ রোববার দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ‘তারুণ্যের আশা-আকাক্সক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা।

ময়মনসিংহ বিভাগীয় প.প. কার্যালয়ের পরিচালক মো. মাজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে জেলা প.প. কার্যালয়ের ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা এবং স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বলেন, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। জনসংখ্যার অপরিকল্পিত বৃদ্ধি নিয়ন্ত্রণ করা না গেলে এটি বোঝায় পরিণত হবে। তাই পরিকল্পিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যাই দেশের সম্পদ।

‘মমেকহা’র পরিচালক অনুষ্ঠানে বলেন, পরিবার কল্যাণ পরিদর্শিকা থেকে শুরু করে বিভাগীয় পর্যায় পর্যন্ত কাজটি দলগত প্রচেষ্টার ফসল। মাঠ পর্যায়ের বিশাল কাজের সফল বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সভায় সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, পরিবার পরিকল্পনার মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা মানুষের দোরগোড়ায় এমনকি বাড়ির রান্নাঘর পর্যন্ত সেবা দিয়ে থাকে। শুধু জন্মনিয়ন্ত্রণ নয়, মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি, উঠান বৈঠক, বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি করে থাকে পরিবার পরিকল্পনা। সুস্থ পরিবার, সুস্থ দেশ এবং সমৃদ্ধ অর্থনীতি।

সভা শেষে অতিথিরা বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করা ময়মনসিংহ বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের হাতে পুরস্কার হিসেবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%