০৬:০৩ পি.এম
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) জোহরের নামাজের পর এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত, কবরের শান্তি এবং পরকালীন জীবনে মহান আল্লাহর বিশেষ রহমত কামনা করা হয়। তার জীবনের ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্যও দোয়া করা হয়।
এছাড়া, দেশের শান্তি, সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও কল্যাণ এবং বাংলাদেশের মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তার জন্য সৃষ্টিকর্তার রহমত কামনা করা হয়।
আরও পড়ুন: ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যময় পোস্ট
মোনাজাতের অনুষ্ঠানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম। তিনি বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত, কবরের শান্তি ও পরকালীন জীবনে মহান আল্লাহর রহমত কামনা করেন।
এ সময় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও দোয়া করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন