প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচিটি শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাদ মোড় বাজারে পালিত হয়।
সামাজিক ও মানবিক সংগঠন ‘হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশন’-এর কিশোরগঞ্জ জেলা শাখা এই উদ্যোগটি পরিচালনা করেছে। কর্মসূচিটি অত্যন্ত উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত এলাকার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণের পাশাপাশি স্থানীয় নানা সামাজিক সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং সেগুলোর নিরসনে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শামসুল আলম তৌফিকের সভাপতিত্বে এবং হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিনিধি সাংবাদিক এম. এ বাতেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. ওয়াহিদুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক নূরে আলম ভূইয়া (ফারুক), জাফরাবাদ বায়তুশ শরফ জামে মসজিদের সহ-সভাপতি এবং বিশিষ্ট সমাজ সেবক মো. ছমির উদ্দিন, গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক মো. আকরাম হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মো. সজীব মিয়া ও মো. রতন মিয়া।
এছাড়া, হেল্প সেন্টার ফর হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মোছা. নিলুফা আক্তার নীলা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা জানান, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মানবাধিকার সুরক্ষার পাশাপাশি আমাদের চারপাশের পরিবেশ ও সমাজকে সুন্দর রাখা প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।"
সভা শেষে উপস্থিত সকলের হাতে বিভিন্ন প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয়। এছাড়া, এলাকার যেকোনো সামাজিক সমস্যা নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন