ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রাম-পার্বত্য অঞ্চলের বন্যা মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিয়েছে সরকার


চট্টগ্রাম-পার্বত্য অঞ্চলের বন্যা মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিয়েছে সরকার

 চট্টগ্রাম ও পার্বত্য তিন জেলায় সাম্প্রতিক বন্যা জনিত দুর্যোগ মোকাবিলার জন্য উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের আয়োজন করা হয়েছে। এর জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছে সরকার।

আজ শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সরকারের এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বন্যাকবলিত এলাকার সরকারি সংস্থাগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে সমন্বয় ও তদারকি নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিমন্ত্রীকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে কালীবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে বিস্ফোরণে ৫ জন দগ্ধ

তিনি দায়িত্ব পাওয়ার পর বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ, স্থানীয় প্রশাসনের কাছে মজুত ত্রাণসামগ্রী এবং চলমান উদ্ধার কার্যক্রমের মূল্যায়ন করবেন।

এছাড়া, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় ও পরামর্শ প্রদান করবেন তিনি।

তদুপরি, বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করে পুনর্বাসন পরিকল্পনা তৈরি করা, ত্রাণসামগ্রীর পর্যাপ্ততা নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকি করা এবং বন্যা পরিস্থিতি ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে নিয়মিত সরকারকে অবহিত করার দায়িত্বও পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো প্রতিমন্ত্রীকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে।

আরও পড়ুন: ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘যমজ শিশু’ বলে কটাক্ষ ইরানের জেনারেলের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের বেঞ্চে পেদ্রি, বেলজিয়ামের একাদশে ফিরলেন ডি ব্রুইনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৫ এম


স্পেনের বেঞ্চে পেদ্রি, বেলজিয়ামের একাদশে ফিরলেন ডি ব্রুইনা

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় মুখোমুখি হচ্ছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং ইউরোপের আরেক শক্তিশালী দল বেলজিয়াম। ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলই নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে।

স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে শেষ ষোলোর ম্যাচের একাদশে মাত্র একটি পরিবর্তন এনেছেন। পেদ্রিকে বেঞ্চে রেখে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন পিএসজির মিডফিল্ডার ফ্যাবিয়ান রুইজ।

অন্যদিকে, শেষ ষোলোর তুলনায় বেলজিয়ামের একাদশেও দুটি পরিবর্তন রয়েছে। প্রধান কোচ রুডি গার্সিয়াও পরিবর্তন করেছেন। লিগামেন্ট ইনজুরির কারণে ছিটকে যাওয়া আমাদৌ ওনানার জায়গায় দলে ফিরেছেন কেভিন ডি ব্রুইনা। এছাড়া রাইট উইংয়ে ডোডি লুকেবাকিয়োর পরিবর্তে সুযোগ পেয়েছেন ম্যানচেস্টার সিটির জেরেমি ডকু।

স্পেনের একাদশের খেলোয়াড়রা হলেন: উনাই সাইমন, মার্ক কুকুরেয়া, পাউ কুবার্সি, আয়মেরিক লাপোর্তে, পেদ্রো পোরো, রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, লামিনে ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বায়েনা, মিকেল ওয়ারজাবাল।

বেলজিয়ামের একাদশে আছেন: থিবো কোর্তোয়া, ম্যাক্সিম ডি কুইপার, ব্র্যান্ডন ম্যাচেলে, নাথান এনগোয়, টিমোথি ক্যাস্টাগ্নে, নিকোলাস রাস্কিন, ইউরি টিয়েলেমান্স, কেভিন ডি ব্রুইনা, লিয়ান্দ্রো ট্রোসার্ড, জেরেমি ডকু, চার্লস ডি কেটেলারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:০৫ এম


বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন। তার উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৫০০ অসহায় ও দুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বাঁশখালীর বাসিন্দা হওয়ায় দুর্যোগের শুরু থেকেই স্থানীয় মানুষের সহায়তায় মাঠে নামেন নাছির উদ্দিন শাওন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, চানাচুর, বিশুদ্ধ পানীয় পানি, স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। ছাত্রদলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যার্ত মানুষের হাতে এসব সহায়তা পৌঁছে দেন। ত্রাণ বিতরণকালে নাছির উদ্দিন শাওন বলেন, বাঁশখালী উপজেলার প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ঘরবাড়ি এবং ২১২টি গ্রামের অধিকাংশই বর্তমানে পানির নিচে রয়েছে। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। নাছির উদ্দিন শাওন আরও বলেন, শুকনো খাবার বিতরণের পাশাপাশি উদ্ধার কার্যক্রমও চলমান রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ সদর থানা এলাকার সুলতানপুরে জনগণের সহায়তায় দুইজন চোর গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:০৬ এম


নওগাঁ সদর থানা এলাকার সুলতানপুরে জনগণের সহায়তায় দুইজন চোর গ্রেফতার

আজ ১০/৭/২০২৬ তারিখে নওগাঁ শহরের সুলতানপুর এলাকা থেকে চিহ্নিত চোর ১) মোঃ রাব্বি @ সিজার (৩২), পিতা- মোঃ শহিদুল ইসলাম এবং তার সহযোগী ২) মোঃ সিরাজুল ইসলাম সরকার (৩৮), পিতা- মৃত ফুলচাঁন সরকার, উভয় সাং সুলতানপুর, থানা- নওগাঁ, জনগণের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গতরাতে সুলতানপুরের একটি দোকানে চুরির অভিযোগসহ বেশ কিছু চুরির অভিযোগ রয়েছে। সুলতানপুরের স্থানীয় জনসাধারণকে ধন্যবাদ, যারা চোর দুজনকে ধরতে সহায়তা করেছেন। এই প্রসঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
২য় কোয়ার্টার ফাইনাল

স্পেন ও বেলজিয়ামের শুরুর একাদশে কারা আছেন?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:০৯ এম


স্পেন ও বেলজিয়ামের শুরুর একাদশে কারা আছেন?

স্পেনের ও বেলজিয়ামের প্রাণভোমরা লামিনে ইয়ামাল ও কেভিন ডি ব্রুইনা। ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যে কেবল হবে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। মুখোমুখি হতে চলেছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম।

দুই দলই এরই মধ্যে তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে। এক নজরে তা দেখে নিন—

স্পেনের একাদশ:

উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারজাবাল।

বেলজিয়ামের একাদশ:

থিবো কোর্তোয়া, ম্যাক্সিম ডি ক্রুইপার, ব্রান্ডন মাশেল, নাথান এনগ, টিমোথি কাস্তানিয়ে, নিকোলাস রাসকিন, ইউরি টিলেমান্স, জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইনা, চার্লস ডি কেটেলারা, লিয়ান্দ্রো ত্রোসার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%