ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা


বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওন। তার উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ৫০০ অসহায় ও দুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বাঁশখালীর বাসিন্দা হওয়ায় দুর্যোগের শুরু থেকেই স্থানীয় মানুষের সহায়তায় মাঠে নামেন নাছির উদ্দিন শাওন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, চানাচুর, বিশুদ্ধ পানীয় পানি, স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। ছাত্রদলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যার্ত মানুষের হাতে এসব সহায়তা পৌঁছে দেন। ত্রাণ বিতরণকালে নাছির উদ্দিন শাওন বলেন, বাঁশখালী উপজেলার প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ঘরবাড়ি এবং ২১২টি গ্রামের অধিকাংশই বর্তমানে পানির নিচে রয়েছে। দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। নাছির উদ্দিন শাওন আরও বলেন, শুকনো খাবার বিতরণের পাশাপাশি উদ্ধার কার্যক্রমও চলমান রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ সদর থানা এলাকার সুলতানপুরে জনগণের সহায়তায় দুইজন চোর গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:০৬ এম


নওগাঁ সদর থানা এলাকার সুলতানপুরে জনগণের সহায়তায় দুইজন চোর গ্রেফতার

আজ ১০/৭/২০২৬ তারিখে নওগাঁ শহরের সুলতানপুর এলাকা থেকে চিহ্নিত চোর ১) মোঃ রাব্বি @ সিজার (৩২), পিতা- মোঃ শহিদুল ইসলাম এবং তার সহযোগী ২) মোঃ সিরাজুল ইসলাম সরকার (৩৮), পিতা- মৃত ফুলচাঁন সরকার, উভয় সাং সুলতানপুর, থানা- নওগাঁ, জনগণের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গতরাতে সুলতানপুরের একটি দোকানে চুরির অভিযোগসহ বেশ কিছু চুরির অভিযোগ রয়েছে। সুলতানপুরের স্থানীয় জনসাধারণকে ধন্যবাদ, যারা চোর দুজনকে ধরতে সহায়তা করেছেন। এই প্রসঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
২য় কোয়ার্টার ফাইনাল

স্পেন ও বেলজিয়ামের শুরুর একাদশে কারা আছেন?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:০৯ এম


স্পেন ও বেলজিয়ামের শুরুর একাদশে কারা আছেন?

স্পেনের ও বেলজিয়ামের প্রাণভোমরা লামিনে ইয়ামাল ও কেভিন ডি ব্রুইনা। ছবি: সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যে কেবল হবে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। মুখোমুখি হতে চলেছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম।

দুই দলই এরই মধ্যে তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে। এক নজরে তা দেখে নিন—

স্পেনের একাদশ:

উনাই সিমন, পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্ত, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারজাবাল।

বেলজিয়ামের একাদশ:

থিবো কোর্তোয়া, ম্যাক্সিম ডি ক্রুইপার, ব্রান্ডন মাশেল, নাথান এনগ, টিমোথি কাস্তানিয়ে, নিকোলাস রাসকিন, ইউরি টিলেমান্স, জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইনা, চার্লস ডি কেটেলারা, লিয়ান্দ্রো ত্রোসার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন বউ রেখে প্রবাসে পাড়ি, দুই মাসেই লাশ হয়ে ফিরছেন সালথার শোয়াইব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:১১ এম


নতুন বউ রেখে প্রবাসে পাড়ি, দুই মাসেই লাশ হয়ে ফিরছেন সালথার শোয়াইব

নিজের অভাবী পরিবারকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে তিন বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান মো. শোয়াইব বিশ্বাস (২৩) নামে এক যুবক। মালয়েশিয়ায় গিয়ে দীর্ঘদিন একটি কম্পানিতে কাজ করার পর চলতি বছরের এপ্রিল মাসে তিনি দেশে ফিরে আসেন। দেশে এসে প্রায় দুই মাস আগে তিনি বিয়ে করেন। কিন্তু বিয়ের মেহেদীর রং শুকানোর আগেই জীবিকার তাগিদে মালয়েশিয়ায় নিজের কর্মস্থলে ফিরে চলে যান। কিন্তু দুর্ভাগ্যের পরিহাস, কর্মস্থলে কাজ করার সময় মর্মান্তিক এক দুর্ঘটনায় তাঁর মৃত্যু ঘটে।

নিহত শোয়াইব বিশ্বাস ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামের মো. শওকত বিশ্বাসের ছেলে। তিনি পরিবারের পাঁচ ভাই-বোনের মধ্যে সেজো ছিলেন। ১০ জুলাই শুক্রবার সন্ধ্যায় শোয়াইবের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তাঁর ভগ্নিপতি মো. তুহিন হাসান। শোয়াইবার মৃত্যুর খবর শুনে গোটা পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়ে। এই অবস্থায় পরিবার দেশে লাশ আনতে সরকারের সহযোগিতা চেয়েছে।

নিহতের পরিবার জানায়, জীবিকার তাগিদে শোয়াইব ২০২৩ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি কম্পানিতে কাজ শুরু করেন। সেখানে কাজ শেষে চলতি বছরের এপ্রিলে তিনি ছুটিতে বাড়িতে আসেন। বাড়িতে এসে তিনি গত দুই মাস আগে বিয়ে করেন। এরপর ছুটির শেষে ১ জুলাই মালয়েশিয়া চলে যান। সেখানে দেশটির জহুরবারু এলাকায় একটি কনস্ট্রাকশন কম্পানির অধীনে বোম্ব ক্রেনের সাহায্যে নির্মাণাধীন ভবনে ফায়ার ফাইটারের পাইপ লাগানোর কাজ শুরু করেন।

শুক্রবার সকালে কাজ করার সময় তিনি বোম্বক্রেন চাপায় নিহত হন। নিহত শোয়াইবের ভগ্নিপতি তুহিন হাসান বলেন, শুক্রবার দুপুরে মালয়েশিয়ার ওই কম্পানির দায়িত্বরত এক বাংলাদেশি আমাকে ফোন করে শোয়াইবের মৃত্যুর খবর জানায়। সেই বাংলাদেশি ছবিও পাঠিয়েছে, যা মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে প্রকাশ করে। কম্পানির পক্ষ থেকে তার লাশ ফেরত পাঠানোর জন্য তিন সপ্তাহ সময় চাওয়া হয়েছে। তবে দ্রুত লাশটি দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করা হচ্ছে।

ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী বলেন, নিহত ব্যক্তি যদি কোনো কম্পানির অধীনে কাজ করে থাকে তবে তাঁরা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে লাশটি দেশে আনতে পারবেন। যদি সেখান থেকে কোনো সহযোগিতা না পেয়ে থাকেন তবে নিহতের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। যদি শোয়াইব বৈধ কর্মী হয়ে থাকেন, তবে আমরা লাশ আনার বিষয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০১:১৪ এম


সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট কাটার মহারণে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। একদিকে রয়েছে স্প্যানিশদের টিকিটাকা ফুটবলের শৈল্পিক ছন্দ, অন্যদিকে বেলজিয়ামের বিধ্বংসী কাউন্টার অ্যাটাক। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে প্রবেশ করাবে নিজেদের। যেখানে তাদের মুখোমুখি হতে হবে ফ্রান্স। বিশ্বকাপের ইতিহাসে এটি হবে স্পেন ও বেলজিয়ামের মধ্যে তৃতীয় মুখোমুখি লড়াই। আগের দুই ম্যাচে, স্পেন একবার জয়লাভ করেছে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচটি ড্র হয়ে গেলেও টাইব্রেকারে জয় তুলে নিয়েছিল বেলজিয়াম। তাই বিশ্বকাপের মঞ্চে দুই দলের লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। দুই দলের প্রথম বিশ্বকাপ সাক্ষাৎ ঘটে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলায় ১-১ গোলে সমাপ্ত হওয়ার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে স্পেনকে হারিয়ে সেমিফাইনালে যায় বেলজিয়াম। এটি এখনো বিশ্বকাপে বেলজিয়ামের একটি স্মরণীয় জয় হিসেবে বিবেচিত। চার বছর পর, ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের গ্রুপ পর্বে আবার দেখা হয়ে যায় দুই দলের। ওই ম্যাচে স্পেন ২-১ ব্যবধানে জয় পেয়ে ১৯৮৬ সালের বিদায়ের প্রতিশোধ নেয়। বিশ্বকাপের বাইরে সমস্ত আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে স্পেন ও বেলজিয়াম প্রায় ২২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে স্পেন জিতেছে ১২টি ম্যাচ, বেলজিয়াম জয় পেয়েছে ৫টি এবং ৫টি ম্যাচ ড্র হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী স্পেনের পক্ষে কথা বলছে। বর্তমান বিশ্বকাপেও স্পেন দারুণ ছন্দে রয়েছে। তারা শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পা দেয়। এই টুর্নামেন্টে তারা এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি। অন্যদিকে, বেলজিয়ামও শেষ ষোলোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা নিশ্চিত করেছে। বিশ্বকাপের ইতিহাস এবং সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্লেষকেরা স্পেনকে কিছুটা এগিয়ে রাখছেন। তবে ১৯৮৬ সালের স্মৃতি বুকে নিয়ে মাঠে নামতে হবে বেলজিয়ামকে। তাই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে দুই ইউরোপীয় পরাশক্তির এই লড়াইয়ের শেষ ফলাফল কী হবে তা দেখার অপেক্ষায় রয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%