১১:২৮ পি.এম
পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে, যারা সাধারণ মানুষের গড় আয়ুর তুলনায় অনেক বেশি সময় পর্যন্ত বেঁচে থাকে। তবে তাদের মধ্যেও একটি ব্যতিক্রমী নাম রয়েছে, ‘জোনাথন’। এই বিশালাকার কচ্ছপটি বিশ্বের সবচেয়ে বেশি বয়সী স্থলচর প্রাণী হিসেবে পরিচিত এবং তার বর্তমান বয়স ১৯৪ বছর।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, জোনাথন হল একটি সেশেলস জায়ান্ট কচ্ছপ। ধারণা করা হয়, তার জন্ম ১৮৩২ সালের কিছট আগে হয়েছে। এর মানে হলো, জোনাথন ব্রিটেনের ভিক্টোরিয়ান যুগ, লন্ডনের টাওয়ার ব্রিজ এবং প্যারিসের আইফেল টাওয়ার নির্মাণের ইতিহাসেরও আগে জন্মগ্রহণ করেছে।
বর্তমানে জোনাথন দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে বাস করছে। বৈজ্ঞানিকভাবে তার প্রজাতির নাম ‘আলডাব্রাছেলিস জিগান্টিয়া হলোলিসা’ বলে পরিচিত।
আরও পড়ুন: ৪০০ বছর আগে ১০টি কাজ হতে পারত জাদুবিদ্যার সন্দেহের কারণ
বার্ধক্যের কারণে জোনাথনের ঘ্রাণশক্তি কিছুটা কমে গেছে। তবে স্থানীয় পশুচিকিৎসকদের মতে, তার স্বাস্থ্যের অবস্থা এখনও ভালো এবং খাবারের প্রতি তার আগ্রহ রয়েছে। বিশেষজ্ঞরা বর্তমানে জোনাথনের ডিএনএ নিয়ে গবেষণা করছেন। তাদের আশা, এই গবেষণা মানুষের দীর্ঘায়ু ও বার্ধক্য-সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচনে সহায়ক হবে।
স্থানীয়দের কাছে ‘জোনো’ নামেও পরিচিত এই কচ্ছপটি গভর্নরের বাসভবনের বাগানে তিনটি অন্যান্য কচ্ছপের সঙ্গে একসঙ্গে বসবাস করে। ঘাস খাওয়া, রোদ পোহানো এবং শান্ত পরিবেশে সময় কাটানোই তার খুব প্রিয় কাজের মধ্যে রয়েছে। তার জন্মদিনে নিরামিষ কেক কেটে উদযাপন করার কারণেও জোনাথন বেশ পরিচিত।
প্রায় দুই শতাব্দীর বেশি সময় ধরে বেঁচে থাকা জোনাথন কেবল একটি কচ্ছপই নয়, বরং জীবন্ত ইতিহাসের এক অমূল্য সাক্ষী।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন