০৬:৪৯ পি.এম
বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে নতুন দলবদলের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ইংলিশ ক্লাব লিস্টার সিটি থেকে আজারবাইজানের শীর্ষ লিগের ক্লাব সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার।
সম্প্রতি এক প্রতিবেদনে এই দাবি করেছে আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম অফসাইডপ্লাস। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ইংলিশ ক্লাব লিস্টার সিটি থেকে দেশটির শীর্ষ লিগের ক্লাব সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। কিন্তু বিষয়টি এখনও আনুষ্ঠানিক নয়। লিস্টার সিটি কিংবা সাবাহ এফসি কোনো ক্লাবই হামজার দলবদল নিয়ে এখনও পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি।
প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের মধ্যে কিছুদিন ধরে আলোচনা চলছিল এবং ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছেন হামজা। যদি এই দলবদল সম্পন্ন হয়, তবে নতুন মৌসুমে সাবাহ এফসির হয়ে মাঠে খেলবেন তিনি। ২০২৪-২৫ মৌসুমে হামজা ধারে খেলেছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। এর আগে তিনি ওয়াটফোর্ডের জার্সিতেও মাঠে নেমেছিলেন। লিস্টারের হয়ে ২০২১ সালে এফএ কাপ, ২০২১-২২ মৌসুমে এফএ কমিউনিটি শিল্ড এবং ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে তার। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট
এদিকে আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ এফসি এবারে চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্বে খেলছে এবং প্রথম দুই রাউন্ড পেরিয়ে দলটি তৃতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন